ন্যাশনাল ব্যাংকের রিস্ক ম্যানেজমেন্ট শীর্ষক ট্রেনিং অনুষ্ঠিত
ন্যাশনাল ব্যাংক লিমিটেডের ট্রেনিং ইনস্টিটিউটে সম্প্রতি ১০ দিনব্যাপী ‘ক্রেডিট অপারেশন ও রিস্ক ম্যানেজমেন্ট ইন ব্যাংকস’ শীর্ষক ট্রেনিং সম্পন্ন হয়েছে। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. মেহমুদ হোসেন প্রধান অতিথি হিসেবে ওই কোর্সের সমাপনী ঘোষণা করেন। ওই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) হোসেন আখতার চৌধুরী। এ সময় আরো উপস্থিত ছিলেন ট্রেনিং ইনস্টিটিউটের ভিপি ও প্রিন্সিপাল শাহ্ সৈয়দ রাফিউল বারী। প্রশিক্ষণ কার্যক্রম শেষে অংশগ্রহণকারীদের মাঝে সনদ বিতরণ করা হয়। ব্যাংকের বিভিন্ন শাখা ও প্রধান কার্যালয় থেকে আগত ৩৮ জন অফিসারের অংশগ্রহণে এ প্রশিক্ষণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।



