শিরোনাম
icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী icon ৩৮১ কারখানা বন্ধ, চালু ২২টি: শিল্পমন্ত্রী icon ওমান-মালয়েশিয়া থেকে আসবে পাঁচ কার্গো এলএনজি icon মহেশখালীতে এলএনজি টার্মিনাল নির্মাণে চীনকে অনুমোদন icon ২০ লাখ টাকা ঋণের সুযোগ, আবেদন যেভাবে icon সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন ৬৯৯ কোটি টাকা icon রমজানে টিসিবির ট্রাকে পণ্য পাবেন ৪০ লাখ মানুষ icon সাইনপুকুর সিরামিকসের প্রথম প্রান্তিক প্রকাশ icon আলহাজ্ব টেক্সটাইলের প্রথম প্রান্তিক প্রকাশ icon সামিট পাওয়ারের প্রথম প্রান্তিক প্রকাশ icon ন্যাশনাল টিউবসের প্রথম প্রান্তিক প্রকাশ icon বাংলাদেশ সাবমেরিন ক্যাবলসের প্রথম প্রান্তিক প্রকাশ icon সিগারেট তৈরির ৭ মেশিনের প্ল্যান্ট জব্দ icon ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৮৪ icon মালয়েশিয়ায় প্রথম ধাপে ১১২ কর্মী পাঠাবে সরকার icon জলবায়ু সম্মেলনে আজ ভাষণ দেবেন তারেক রহমান icon আইসিবি’র প্রথম প্রান্তিক প্রকাশ icon জাহিন স্পিনিংয়ের প্রথম প্রান্তিক প্রকাশ icon লোকসান থেকে মুনাফায় তিতাস গ্যাস icon আনোয়ার গ্যালভানাইজিংয়ের প্রথম প্রান্তিক প্রকাশ icon কেডিএস এক্সেসরিজের প্রথম প্রান্তিক প্রকাশ icon রংপুর ফাউন্ড্রির প্রথম প্রান্তিক প্রকাশ
down of head

‘২৫ বছর বয়সে ফিরতে চাই’

আল মাহমুদ। দেশের কিংবদন্তি কবি ও সাহিত্যিক। জীবনের প্রায় অন্তিমে এসেও সাহিত্যকর্ম সৃষ্টি করছেন তিনি। তাঁর প্রথম আত্মজৈবনিক উপন্যাস ‘যেভাবে বেড়ে উঠি’ পাঠক মহলে ব্যাপক সাড়া জাগিয়েছিল। ২০১৮ সালের একুশে বইমেলায় ‘জীবন যখন বাঁক ঘোরে’ শিরোনামে নতুন আত্মজৈবনিক একটি উপন্যাস প্রকাশ পেয়েছে তাঁর। সেটিই ছিল কবির শেষ আত্মজৈবনিক গ্রন্থ। গতকাল ১৫ ফেব্রুয়ারি ২০১৯ মারা যান তিনি। বইটি প্রকাশের পর পরই, ২০১৮ সালের ২৮ ফেব্রুয়ারি বইটি প্রসঙ্গে এনটিভি অনলাইনের সঙ্গে খোলামেলা কথা বলেন আল মাহমুদ। সাক্ষাৎকার নিয়েছেন নাইস  নূর।

 : ‘জীবন যখন বাঁক ঘোরে’ বইটি আপনি আপনার স্ত্রী সৈয়দা নাদিরা মাহমুদকে নিয়ে লিখেছেন। এত দিন বইটি না লেখার পেছনে কি কোনো কারণ ছিল?

আল মাহমুদ : কোনো কারণ ছিল না। আগে বইটি লেখার প্রয়োজনবোধ করিনি। এখন মনে হয়েছে তাই ভেবেছি আত্মজৈবনিক নিয়ে আরো কিছু লেখা যেতে পারে।

 : উপন্যাসটিতে আপনি আপনার বিয়ের পরের ব্যক্তিগত ঘটনা লিখেছেন। সত্যের সাথে কল্পনার কি কোনো মিশ্রণ ছিল?

আল মাহমুদ : আমি আমার ব্যক্তিগত ঘটনাগুলোই বইটিতে বলার চেষ্টা করেছি। আমার বউয়ের কাছে আমি  সত্যি সত্যি বাসি পোলাও খেতে চাইতাম (হাসি)।

 : আপনার কী মনে হয়, মানুষের জীবনের বাঁক ঘুরে যায় কখন?

আল মাহমুদ :  আমার মনে হয়, বিয়ের পর জীবনের বাঁক ঘুরে যায়। আমি  তো তাই বিশ্বাস করি।

 : অবসর কীভাবে কাটছে? নতুন লেখার কোনো ভাবনা আপনার কি মাথায় এসেছে?

আল মাহমুদ :  পরিবারের সঙ্গে সময় কাটে। টিভিতে খবর দেখি। দেশের খবর শুনি। এই মুহূর্তে কিছু লিখছি না।

 : সুযোগ পেলে কোন বয়সে ফিরে যেতে চান?

আল মাহমুদ :  ২৫ বছর বয়সে ফিরতে চাই।

সম্পর্কিত খবর