শিরোনাম
icon শীতের সবজি বাজারে, বিপাকে ক্রেতারা icon নভেম্বরেও অপরিবর্তিত থাকছে জ্বালানি তেলের দাম icon ঠাকুরগাঁওয়ে বিএনপির প্রার্থী মির্জা ফয়সল জয়ী icon স্বাস্থ্যবীমার দাবি পরিশোধ করল বেঙ্গল ইসলামী লাইফ icon যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের পিএইচপি শিপব্রেকিং ইয়ার্ড পরিদর্শন icon ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৬ মৃত্যু, ভর্তি ১,৮৮৬ জন icon প্রকৃতি পুনরুদ্ধারে ২৯৬ বিলিয়ন ডলার অর্থায়নের তাগিদ icon হঠাৎ কনের সাজে সাদিয়া আয়মান icon হামের উপসর্গে ৭ মৃত্যু, হাসপাতালে ১,৩১৫ জন icon পে-স্কেলে অর্থ মন্ত্রণালয়ের ৮ নির্দেশনা icon লেনদেনের শীর্ষে প্রাইম ব্যাংক icon সূচকের পতনে লেনদেন ৫৬৪ কোটি টাকার icon চট্টগ্রাম বন্দরে পাকিস্তানি ১০ কনটেইনার তামাক আটক icon জাপান সফর শেষে রাতে ফিরছেন প্রধানমন্ত্রী icon ইউনিক হোটেলের লভ্যাংশ ঘোষণা icon এস্কয়ার নিটের লভ্যাংশ ঘোষণা icon ভিএফএস থ্রেডের লভ্যাংশ ঘোষণা icon ফার কেমিক্যালের লভ্যাংশ ঘোষণা icon বেতন বৃদ্ধির দাবিতে রাজধানীতে শ্রমিক আন্দোলন icon জিবিবি পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon এসিআইয়ের লভ্যাংশ ঘোষণা icon হানিফের মৃত্যুদণ্ড, খান-আলী-আতার আমৃত্যু কারাদণ্ড icon সংকটে তাঁতশিল্প, বন্ধ প্রায় ১ লাখ তাঁত icon আইএমএফের ডিএমডি হচ্ছেন চীনা উপমন্ত্রী icon ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫২৫
down of head

সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলের মৃত্যু

রংপুরের মিঠাপুকুরে ট্রাক ও কার্গোর মুখোমুখি সংঘর্ষে আহত গরু ব্যবসায়ী বাবা-ছেলের মৃত্যু হয়েছে। বুধবার রাত সাড়ে ১১টার দিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যান। নিহত ওই দুইজন হলেন- সুধীর চন্দ্র (৪৫) ও তার বাবা লাল চাঁদ(৭০)। তাদের বাড়ি বগুড়ার সদর উপজেলার নামুজা শাহাপাড়া গ্রামে।

বুধবার দুপুরে রংপুর-ঢাকা মহাসড়কে মিঠাপুকুর উপজেলার শঠিবাড়ী এলাকায় ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের সামনে সড়ক দুর্ঘটনায় তারা গুরুতর আহত হয়েছিলেন।

বড় দরগাহ্ হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইয়ামিন আলী জানান, হাটে গরু কিনে অন্য ব্যবসায়ীদের সাথে ট্রাকযোগে বাড়ি ফিরছিলেন সুধীর ও লাল চাঁদ। পথে মিঠাপুকুরে ফায়ার সার্ভিসের সামনে ঢাকা- রংপুর মহাসড়কে রংপুরগামী একটি কার্গোর সাথে গরু বহনকারী ট্রাকটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ট্রাকে থাকা ৪ জন গুরুতর আহত হন। তাদেরকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১১ টায় ওই বাবা-ছেলে মারা যান।
বৃহস্পতিবার ময়নাদন্ত শেষে পরিবারের কাছে তাদের মরদেহ হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় সড়ক দুর্ঘটনা আইনে একটি মামলা হয়েছে বলেও জানান ইয়ামিন আলী।

সম্পর্কিত খবর