শিরোনাম
icon সাংবাদিকতায় নিরপেক্ষতা ও বিশ্বাসযোগ্যতা জরুরি: অর্থমন্ত্রী icon ছয় মিউচুয়াল ফান্ডের নিয়ন্ত্রণ হারাচ্ছে এলআর গ্লোবাল icon পদ্মা ব্যাংকের নিয়ন্ত্রণ নিল কেন্দ্রীয় ব্যাংক icon শ্রমিক বিক্ষোভে উত্তাল গাজীপুর, ছুটি ৭০ কারখানা icon লেনদেনের শীর্ষে একমি পেস্টিসাইটস icon সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় বেড়েছে লেনদেন icon ব্যাংক খাতের দুর্বলতা কাটাতে চার বছরের সংস্কার পরিকল্পনা icon ওয়াটা কেমিক্যালসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon ৯ কোম্পানির বুধবার লেনদেন বন্ধ icon ৫ কোম্পানির বুধবার লেনদেন চালু icon ৪ মাসে প্রাণিজ পণ্য রপ্তানিতে আয় ৩০৯ কোটি টাকা icon এশিয়াটিক ল্যাবরেটরিজের বোনাসে সম্মতি দেয়নি বিএসইসি icon ২৮৫ কোটি টাকার প্রেফারেন্স শেয়ার ইস্যু করবে সিঙ্গার icon সূচকের উত্থানে দুই ঘণ্টায় লেনদেন ৫০২ কোটি টাকার icon অভিনেতা সোহেল খান আর নেই icon ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান শেখ হাসিনা: রয়টার্স icon ফের বাড়ল স্বর্ণের দাম icon ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন icon আজ স্বর্ণদ্বীপ যাচ্ছেন প্রধানমন্ত্রী icon ২২ দিনে এলো ২৯ হাজার কোটি টাকার প্রবাসী আয় icon ব্যাংক পর্ষদে থাকতে পারবেন না কর্মরত সচিবরা icon নগদ প্রশাসকের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা icon অগ্রণী ব্যাংকের নতুন এমডি নূর মোহাম্মদ icon বস্তি ও উপকূলীয় সুরক্ষায় বিশ্বব্যাংকের বড় উদ্যোগ
down of head

বিয়েরপিঁড়িতে মৌনি

সাত পাকে বাঁধা পড়লেন বলিউড অভিনেত্রী মৌনি রায়। বৃহস্পতিবার দীর্ঘদিনের প্রেমিক সুরজ নাম্বিয়ার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন তিনি।

মালায়ালি রীতিতে সম্পন্ন হয়েছে তাদের বিয়ের সব আনুষ্ঠানিকতা। তবে বিয়েতে ছিল না কোনো জাঁকজমক পোশাক। বিশেষ এই দিনটির জন্য মৌনি পরেছিলেন লাল পাঁড়ে সাদা শাড়ি। আর সুরজ নাম্বিয়া পরেছিলেন খাকি রঙের পাঞ্জাবি ও সাদা লুঙ্গি।

এর আগে বুধবার অনুষ্ঠিত হয়েছে মৌনি-সুরজের হলুদ ও মেহেদি অনুষ্ঠান। সেই অনুষ্ঠানের বেশ কয়েকটি ছবি ও ভিডিও ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়।

তবে সুরজের আগে গৌরব চোপড়ার সঙ্গে চার বছরের সম্পর্ক ছিল মৌনির। এর পর ‘দেব কে দেব মহাদেব’ সিরিয়ালে কাজ করতে গিয়ে মোহিত রায়নার প্রেমে পড়েছিলেন মৌনি। এ ছাড়া ‘ব্রক্ষ্মাস্ত্র’ ছবির নির্মাতা অয়ন মুখার্জির সঙ্গেও মৌনির প্রেমের সম্পর্ক ছিল বলে শোনা যায়। তবে সেসব বিষয় অতীত করে সুরজের সঙ্গে নতুন অধ্যায়ের সূচনা করলেন মৌনি।

ব্যাঙ্গালুরুতে জন্ম নেওয়া সুরজ নাম্বিয়া দুবাইয়ের ইনভেস্টমেন্ট ব্যাংকার। ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক শেষ করে লন্ডন স্কুল অব ইকোনমিকসে এবং স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন। পরে বাবা-মাকে নিয়ে দুবাইয়ে পাকাপাকিভাবে বসবাস শুরু করেন তিনি।

সম্পর্কিত খবর