শিরোনাম
icon সাংবাদিকতায় নিরপেক্ষতা ও বিশ্বাসযোগ্যতা জরুরি: অর্থমন্ত্রী icon ছয় মিউচুয়াল ফান্ডের নিয়ন্ত্রণ হারাচ্ছে এলআর গ্লোবাল icon পদ্মা ব্যাংকের নিয়ন্ত্রণ নিল কেন্দ্রীয় ব্যাংক icon শ্রমিক বিক্ষোভে উত্তাল গাজীপুর, ছুটি ৭০ কারখানা icon লেনদেনের শীর্ষে একমি পেস্টিসাইটস icon সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় বেড়েছে লেনদেন icon ব্যাংক খাতের দুর্বলতা কাটাতে চার বছরের সংস্কার পরিকল্পনা icon ওয়াটা কেমিক্যালসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon ৯ কোম্পানির বুধবার লেনদেন বন্ধ icon ৫ কোম্পানির বুধবার লেনদেন চালু icon ৪ মাসে প্রাণিজ পণ্য রপ্তানিতে আয় ৩০৯ কোটি টাকা icon এশিয়াটিক ল্যাবরেটরিজের বোনাসে সম্মতি দেয়নি বিএসইসি icon ২৮৫ কোটি টাকার প্রেফারেন্স শেয়ার ইস্যু করবে সিঙ্গার icon সূচকের উত্থানে দুই ঘণ্টায় লেনদেন ৫০২ কোটি টাকার icon অভিনেতা সোহেল খান আর নেই icon ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান শেখ হাসিনা: রয়টার্স icon ফের বাড়ল স্বর্ণের দাম icon ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন icon আজ স্বর্ণদ্বীপ যাচ্ছেন প্রধানমন্ত্রী icon ২২ দিনে এলো ২৯ হাজার কোটি টাকার প্রবাসী আয় icon ব্যাংক পর্ষদে থাকতে পারবেন না কর্মরত সচিবরা icon নগদ প্রশাসকের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা icon অগ্রণী ব্যাংকের নতুন এমডি নূর মোহাম্মদ icon বস্তি ও উপকূলীয় সুরক্ষায় বিশ্বব্যাংকের বড় উদ্যোগ
down of head

এর পরে গ্রামে গিয়ে জমিতে ধান লাগাব: ঢালিউড অভিনেত্রী

অপু বিশ্বাস ও বুবলির পর শাকিব খানের নায়িকা হিসেবে দর্শকপ্রিয়তা পেয়েছেন জাহারা মিতু।

‘আগুন’ ছবিতে শাকিবের বিপরীতে কাজ করেছেন এ নায়িকা।

সম্প্রতি একটি ভিডিওতে দেখা যায়, শুটিংয়ে মিতুকে ঘিরে রেখেছেন শুটিংয়ের ৮-১০ লোক। নায়িকার কাছাকাছি ঘেঁষতে পারছেন না উৎসুক জনতা।

সেই সময়ের ঘটনার বর্ণনা দিতে গিয়ে এ নায়িকা জানালেন, একজন অভিনেত্রী যে কাদাপানিতে নামতে পারেন, এটি ভেবেই স্থানীয়রা অবাক হচ্ছিলেন। তাদের ধারণা অভিনেত্রীরা চাষিদের মতো ক্ষেতে নামেন না। গায়ে কাদা মাখেন না।

জাহারা মিতু জানালেন, শুধু কাদায় নামা নয়; একদিন গ্রামে গিয়ে ক্ষেতে ধান লাগাতে চান তিনি।

তিনি বলেন, ‘আমাকে কাদাপানিতে নামতে দেখে তারা (শুটিং দেখতে আসা জনতা) অবাক হয়ে আমাকে বললেন— ‘আপনি তো আমাদের মতোই’। তাদের কথা শুনে মনে হয়েছে, এটিই আমার সার্থকতা। আমি তাদের একজন হতে পেরেছি। আসলে কাদায় তো আমি বারবার নামবই। আমার খুব ইচ্ছে, ক্ষেতে একদিন ধান লাগানো। এটি আমাদের কৃষক ভাইয়ের সম্মান করেই আমার চাওয়া।’

সম্প্রতি শাহীন সুমনের পরিচালনায় ‘কুস্তিগির’ সিনেমার দ্বিতীয় লটের শুটিংয়ে অংশ নিলেন জাহারা মিতু। সিনেমাটির এখন সম্পাদনা চলছে। সিনেমাটির বাকি অংশের শুটিং আগামী ফেব্রুয়ারিতে।

সম্পর্কিত খবর