শিরোনাম
icon জাতীয় সাংবাদিক সংস্থার কক্সবাজার সম্মেলন শুক্রবার icon আবারও মজুরি বোর্ডের সভা ডাক icon ৩০ কোটি ডলার বিনিয়োগ করবে সানকো icon জনতা ব্যাংকের নতুন এমডি মাহবুব আলম icon ২৫ দিন বন্ধ আদানির বিদ্যুৎকেন্দ্র icon সাত জেলায় নতুন পুলিশ সুপার icon রহিম এনার্জির ৭০ কোটি টাকার ভ্যাট ফাঁকি icon দরপতনের শীর্ষে নাভানা ফার্মাসিউটিক্যাল icon দর বৃদ্ধির শীর্ষে এপোলো ইস্পাত icon লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং মিলস্‌ icon সূচক ও লেনদেনের পতন icon ছয় দিন বন্ধ থাকবে জাতীয় স্মৃতিসৌধ icon এক দিনে ৪ হাজারের বেশি ট্রাফিক মামলা icon বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম icon রাজধানীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৪৯৭ icon বীকন ফার্মার স্পন্সর পরিচালকের শেয়ার প্রাপ্তির ঘোষণা icon সাফকো স্পিনিংয়ের শেয়ার বিক্রির সিদ্ধান্ত icon লেবানন ও ইয়েমেনে ব্যবসা সম্প্রসারণে ওয়ালটনের চুক্তি icon ডিসেম্বরে চালু হচ্ছে ৫ বিশেষায়িত শিশু হাসপাতাল icon বোনাস শেয়ার ইস্যুতে বিএসইসির দ্বারস্থ এশিয়াটিক icon অলিম্পিক সিমেন্টের সঙ্গে হাইডেলবার্গের চুক্তি icon খেজুর, আপেল-কমলায় শুল্ক কমাল এনবিআর icon সূচকের মিশ্রাবস্থায় চলছে লেনদেন icon সোনার দামে বড় পতন icon ঢাকাসহ ৮ জেলায় ১০৮ প্লাটুন বিজিবি মোতায়েন
down of head

আন্তর্জাতিক বাজারে বেড়েছে আকরিক লোহার দাম

আন্তর্জাতিক বাজারে একদিনের ব্যবধানে বেড়েছে আকরিক লোহার দাম। মূলত শীর্ষ ব্যবহারকারী দেশ চীনের কারখানাগুলো ছুটির দিনকে সামনে রেখে উৎপাদন বন্ধ রাখায় ধাতব পণ্যটির মূল্য বেড়েছে। খবর মাইনিং ডটকম।

ফাস্টমার্কেট এমবির দেয়া তথ্যানুযায়ী, আন্তর্জাতিক বাজার আদর্শ ৬২ শতাংশ ফি ফাইনস আকরিক লোহার দাম টনপ্রতি ১২৭ ডলার ৬৫ সেন্টে উন্নীত হয়েছে। একদিনের ব্যবধানে আমদানি ১ দশমিক ৬ শতাংশ বেড়েছে।

তথ্য সেবাদাতা প্রতিষ্ঠান গ্লোবাল ডাটা জানায়, ২০২০ সালে করোনা মহামারীর প্রভাবে সংকটের মুখে পড়েছিল আন্তর্জাতিক সব বাণিজ্য খাত। ওই সময় আকরিক লোহার বৈশ্বিক উত্তোলনও বড় পরিসরে কমে যায়। তবে গত বছর উত্তোলন ছিল ঊর্ধ্বমুখী। সংস্থাটির দেয়া তথ্যানুযায়ী, ২০২০ সালে ব্যবহারিক ধাতুটির উত্তোলন ৩ শতাংশ কমে ২২০ কোটি টনে নেমে আসে। তবে ২০২১-২৫ সালের মধ্যে আকরিক লোহার উত্তোলন ৫ দশমিক ১ শতাংশ বেড়ে ২৬৬ কোটি টনে উন্নীত হবে। বার্ষিক চক্রবৃদ্ধি প্রবৃদ্ধির হারে উত্তোলন ৩ দশমিক ৭ শতাংশ বাড়বে।

আকরিক লোহা উত্তোলনে সবচেয়ে বড় ভূমিকা রাখবে ব্রাজিল। দেশটিতে মোট প্রবৃদ্ধির ৬ দশমিক ২ শতাংশ আকরিক লোহা উত্তোলন করা হবে। এছাড়া আকরিক লোহা উত্তোলনের প্রবৃদ্ধিতে দক্ষিণ আফ্রিকা ৪ দশমিক ১ শতাংশ, অস্ট্রেলিয়া ৩ দশমিক ২ ও ভারত ২ দশমিক ৯ শতাংশ অবদান রাখবে।

সম্পর্কিত খবর