আইএফআইসি ব্যাংক সাহিত্য পুরস্কার-২০১৯ প্রদান
বাংলা ভাষা ও সাহিত্যের সমসাময়িক প্রতিভাবান লেখকদের কীর্তিকে স্বীকৃতি দেয়ার মাধ্যমে সৃজনশীল ও মননশীল সাহিত্যকে উৎসাহিত করার লক্ষ্যে আইএফআইসি ব্যাংক ২০১১ সাল থেকে দিয়ে আসছে ‘আইএফআইসি ব্যাংক সাহিত্য পুরস্কার’। এরই ধারাবাহিকতায় ১৫ জানুয়ারি আইএফআইসি ব্যাংক সাহিত্য পুরস্কার ২০১৯ দুই বরেণ্য সাহিত্যিককে দেয়া হয়। প্রখ্যাত কবি, প্রাবন্ধিক ও গবেষক ভাষাসংগ্রামী আহমদ রফিক তার ‘ভাষা আন্দোলন—টেকনাফ থেকে তেঁতুলিয়া’ গ্রন্থের জন্য মননশীল শাখায় পুরস্কার পান। অন্যদিকে বিশিষ্ট কথাসাহিত্যিক, কবি ও অনুবাদক মাসরুর আরেফিনকে ‘আগস্ট আবছায়া’ উপন্যাসের জন্য সৃজনশীল শাখায় পুরস্কার দেয়া হয়। ব্যাংকের এমডি ও সিইও শাহ এ সারওয়ারের উপস্থিতিতে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্বসাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব রামেন্দু মজুমদার।


