শিরোনাম
icon ২০ কোটি টাকা বীমা দাবি পরিশোধ করবে আইডিআরএ icon কম‌লো সোনার দাম icon একদিনেই ট্রিলিয়ন ডলার উধাও মার্কিন বাজারে icon হাম উপসর্গে আরও ৪ জনের মৃত্যু icon রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের নতুন চালান icon শীতের সবজিতে স্বস্তি, মাছ-মাংসে বাড়তি খরচ icon যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানি কমল ৪.৫ শতাংশ icon ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা icon ৯ নভেম্বর বসছে মজুরি বোর্ডের দ্বিতীয় সভ icon হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, আক্রান্ত ১৩৯৬ icon প্রিমিয়াম জালিয়াতি, কার্গো বীমায় নিষিদ্ধ বিজিআইসি icon সাবেক মন্ত্রীসহ শতাধিক ব্যক্তির ব্যাংক হিসাব জব্দের নির্দেশনা icon লেনদেনের শীর্ষে শাহজিবাজার পাওয়ার icon দর বৃদ্ধির শীর্ষে জাহিন স্পিনিং icon দরপতনের শীর্ষে ইস্টার্ন লুব্রিকেন্টস ব্লেন্ডার্স icon চুলের সাজে তরুণীর রূপে পূর্ণিমা icon ডেঙ্গুতে আরও ৭ মৃত্যু, আক্রান্ত ১,৫৯৬ icon যেসব এলাকায় জমায়েত নিষিদ্ধ ঘোষণা ডিএমপির icon শেখ হাসিনাকে ট্রাভেল পাস নয়: হুমায়ুন কবির icon ৩ মাসের জন্য বন্ধ গ্রীণ ডেল্টা ইন্স্যুরেন্সের ব্যবসা icon দুলামিয়া কটনের পর্ষদ সভা ১১ নভেম্বর icon ইন্ট্রাকোর পর্ষদ সভার নতুন তারিখ ১০ নভেম্বর icon সূচকের উত্থানে লেনদেন ৬৪৫ কোটি টাকা icon ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ icon আশুলিয়ায় ৩৫ কারখানায় ছুটি ঘোষণা
down of head

‘লেবাননের অর্থনীতিকে ডোবাচ্ছে আমেরিকা ও সৌদি আরব’

লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর নির্বাহী পরিষদের উপ-প্রধান শেইখ আলী দামুশ বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্র ও সৌদি আরব মিলে লেবাননের বিরুদ্ধে অর্থনৈতিক যুদ্ধ চালাচ্ছে।

তিনি আরও বলেন, লেবাননের জনগণকে কষ্টে ফেলতে তারা সব ধরণের উপকরণ ব্যবহার করছে। তারা এর মাধ্যমে জনগণের রাজনৈতিক অবস্থানে পরিবর্তন আনতে চায়।

দামুশ বলেন, লেবাননে অর্থনৈতিক সংকট জিইয়ে রাখতে সৌদি আরব ও আমেরিকা মিলে ডলারের মূল্য নিয়ে নানা কারসাজি করছে, বিদেশি সাহায্য আসার ক্ষেত্রে বাধা দিচ্ছে, দুর্নীতিবাজদের শেল্টার দিচ্ছে, সংকট সমাধানের উপায়গুলো জটিল করে তুলছে এমনকি বিচার বিভাগেও হস্তক্ষেপ করছে যাতে দুর্নীতিবাজেরা শাস্তি না পায়।
লেবাননের এই নেতা আরও বলেন, আমেরিকা ও সৌদি আরব এসব অপকর্মে লেবানিজ ফোর্সেস পার্টির নেতা সামির জাজার মতো ব্যক্তিদেরকে ব্যবহার করছে। দেশের সব মানুষ এখন এসব শত্রুকে চেনে বলে তিনি জানান।

সম্পর্কিত খবর