শিরোনাম
icon ২০ কোটি টাকা বীমা দাবি পরিশোধ করবে আইডিআরএ icon কম‌লো সোনার দাম icon একদিনেই ট্রিলিয়ন ডলার উধাও মার্কিন বাজারে icon হাম উপসর্গে আরও ৪ জনের মৃত্যু icon রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের নতুন চালান icon শীতের সবজিতে স্বস্তি, মাছ-মাংসে বাড়তি খরচ icon যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানি কমল ৪.৫ শতাংশ icon ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা icon ৯ নভেম্বর বসছে মজুরি বোর্ডের দ্বিতীয় সভ icon হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, আক্রান্ত ১৩৯৬ icon প্রিমিয়াম জালিয়াতি, কার্গো বীমায় নিষিদ্ধ বিজিআইসি icon সাবেক মন্ত্রীসহ শতাধিক ব্যক্তির ব্যাংক হিসাব জব্দের নির্দেশনা icon লেনদেনের শীর্ষে শাহজিবাজার পাওয়ার icon দর বৃদ্ধির শীর্ষে জাহিন স্পিনিং icon দরপতনের শীর্ষে ইস্টার্ন লুব্রিকেন্টস ব্লেন্ডার্স icon চুলের সাজে তরুণীর রূপে পূর্ণিমা icon ডেঙ্গুতে আরও ৭ মৃত্যু, আক্রান্ত ১,৫৯৬ icon যেসব এলাকায় জমায়েত নিষিদ্ধ ঘোষণা ডিএমপির icon শেখ হাসিনাকে ট্রাভেল পাস নয়: হুমায়ুন কবির icon ৩ মাসের জন্য বন্ধ গ্রীণ ডেল্টা ইন্স্যুরেন্সের ব্যবসা icon দুলামিয়া কটনের পর্ষদ সভা ১১ নভেম্বর icon ইন্ট্রাকোর পর্ষদ সভার নতুন তারিখ ১০ নভেম্বর icon সূচকের উত্থানে লেনদেন ৬৪৫ কোটি টাকা icon ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ icon আশুলিয়ায় ৩৫ কারখানায় ছুটি ঘোষণা
down of head

গফরগাঁওয়ে লড়িচাপায় ২ নারী নিহত

ময়মনসিংহের গফরগাঁওয়ে লড়ি চাপায় দুই অটোরিকশা যাত্রী নিহত হয়েছেন। শনিবার সকালে উপজেলার গফরগাঁও ভালুকা আঞ্চলিক সড়কের ধোপাঘাট নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- পুখুরিয়া গ্রামের রফিকুল ইসলামের স্ত্রী মাজেদা খাতুন(৫৫) ও চরকামারিয়া ভাটিপাড়া গ্রামের মৃত মিয়া হোসেনর স্ত্রী বকুলা বেগম(৪৫)। দুর্ঘটনার পর লড়ি চালক পলাতক রয়েছে। গফরগাঁও থানা পুলিশ লড়ি আটক করে নিয়ে আসে।

প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার সকালে সালটিয়া ইউনিয়নের পুখুরিয়া গ্রামের মাজেদা খাতুন অটোরিকশাযোগে গ্রামের বাড়ি যাচ্ছিলেন। অটোরিকশার যাত্রীরা ধোপাঘাট সরকারি প্রাথমিক বিদ্যালের সামনে অটো থেকে নেমে ভাড়া পরিশোধ এর সময় পিছন থেকে একটি বালু বোঝাই লড়ি তাদের চাপা দিলে ঘটনাস্থলে মাজেদা খাতুন নিহত হয়। এসময় অপর অটোরিকশার যাত্রী বকুলা বেগম(৪৫) গুরুতর আহত হয়। স্বজনরা উদ্ধার করে আশংকাজনক অবস্থায় ভালুকা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে মারা যায়।
আহতদের মধ্যে হেলাল খান ভালুকা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছেন।

এ বিষয়ে গফরগাঁও থানার এসআই জাকির হোসেন জানায়,ঘটনার পর চালকেরা পলাতক থাকলেও অটোরিকশা ও লড়ি আটক রয়েছে।

সম্পর্কিত খবর