শিরোনাম
icon সাংবাদিকতায় নিরপেক্ষতা ও বিশ্বাসযোগ্যতা জরুরি: অর্থমন্ত্রী icon ছয় মিউচুয়াল ফান্ডের নিয়ন্ত্রণ হারাচ্ছে এলআর গ্লোবাল icon পদ্মা ব্যাংকের নিয়ন্ত্রণ নিল কেন্দ্রীয় ব্যাংক icon শ্রমিক বিক্ষোভে উত্তাল গাজীপুর, ছুটি ৭০ কারখানা icon লেনদেনের শীর্ষে একমি পেস্টিসাইটস icon সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় বেড়েছে লেনদেন icon ব্যাংক খাতের দুর্বলতা কাটাতে চার বছরের সংস্কার পরিকল্পনা icon ওয়াটা কেমিক্যালসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon ৯ কোম্পানির বুধবার লেনদেন বন্ধ icon ৫ কোম্পানির বুধবার লেনদেন চালু icon ৪ মাসে প্রাণিজ পণ্য রপ্তানিতে আয় ৩০৯ কোটি টাকা icon এশিয়াটিক ল্যাবরেটরিজের বোনাসে সম্মতি দেয়নি বিএসইসি icon ২৮৫ কোটি টাকার প্রেফারেন্স শেয়ার ইস্যু করবে সিঙ্গার icon সূচকের উত্থানে দুই ঘণ্টায় লেনদেন ৫০২ কোটি টাকার icon অভিনেতা সোহেল খান আর নেই icon ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান শেখ হাসিনা: রয়টার্স icon ফের বাড়ল স্বর্ণের দাম icon ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন icon আজ স্বর্ণদ্বীপ যাচ্ছেন প্রধানমন্ত্রী icon ২২ দিনে এলো ২৯ হাজার কোটি টাকার প্রবাসী আয় icon ব্যাংক পর্ষদে থাকতে পারবেন না কর্মরত সচিবরা icon নগদ প্রশাসকের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা icon অগ্রণী ব্যাংকের নতুন এমডি নূর মোহাম্মদ icon বস্তি ও উপকূলীয় সুরক্ষায় বিশ্বব্যাংকের বড় উদ্যোগ
down of head

হিমেল হাওয়ার সঙ্গে বৃষ্টি, বেড়েছে শীত

দেশের উত্তর জনপদ দিনাজপুর। এই জেলার হাকিমপুর (হিলি) উপজেলায় রাত থেকে ভোর পর্যন্ত শুরু হয় হালকা ও মাঝারি বৃষ্টিপাত। হিমেল বাতাসের সঙ্গে বৃষ্টি যোগ হওয়ায় বেড়েছে শীতের প্রকোপ।

বৃহস্পতিবার সকাল ৬টায় দিনাজপুরে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১৪ ডিগ্রি সেলসিয়াস।

এদিকে তীব্র শীতে বিপর্যস্ত হয়ে পড়েছে হাকিমপুর উপজেলাসহ আশপাশের এলাকার জনজীবন। বিশেষ করে বিপাকে পড়েছে ছিন্নমূল পরিবারসহ নিম্নআয়ের মানুষ।

দিনাজপুর আবহাওয়া অফিসের ইনচার্জ তোফাজ্জল হোসেন জানান, বৃহস্পতিবার সকাল ৬টায় দিনাজপুরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪ ডিগ্রি সেলসিয়াস, বাতাসের আর্দ্রতা ৯৫ শতাংশ। জেলায় বাতাসের গতিবেগ ঘণ্টায় ৩-৪ কিলোমিটার; তবে বেলা বৃদ্ধির সঙ্গে সঙ্গে এটি উত্তর বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৮-১০ কিলোমিটার পর্যন্ত উন্নীত হতে পারে।

তিনি আরও জানান, মেঘ পুরোপুরি কেটে না যাওয়ায় আজও দেশের ২-১ স্থানে হালকা বৃষ্টি হতে পারে। দেশের সবচেয়ে বেশি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে দিনাজপুরে সকালে ১.২; দুপুরে ৯.৮ ও সন্ধ্যায় ৭.০। মোট ১৮ মিলিমিটার।

গত ৫ বছরে জানুয়ারি মাসে দিনাজপুরে মোট বৃষ্টির পরিমাণ ছিল ৯ মিলিমিটার। রাতের তাপমাত্রা আগামী কয়েক দিন ক্রমান্বয়ে হ্রাস পাবে এবং জানুয়ারির তৃতীয় সপ্তাহের শুরুতেই একটি শৈত্যপ্রবাহ আসতে পারে।

সম্পর্কিত খবর