শিরোনাম
icon ২০ কোটি টাকা বীমা দাবি পরিশোধ করবে আইডিআরএ icon কম‌লো সোনার দাম icon একদিনেই ট্রিলিয়ন ডলার উধাও মার্কিন বাজারে icon হাম উপসর্গে আরও ৪ জনের মৃত্যু icon রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের নতুন চালান icon শীতের সবজিতে স্বস্তি, মাছ-মাংসে বাড়তি খরচ icon যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানি কমল ৪.৫ শতাংশ icon ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা icon ৯ নভেম্বর বসছে মজুরি বোর্ডের দ্বিতীয় সভ icon হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, আক্রান্ত ১৩৯৬ icon প্রিমিয়াম জালিয়াতি, কার্গো বীমায় নিষিদ্ধ বিজিআইসি icon সাবেক মন্ত্রীসহ শতাধিক ব্যক্তির ব্যাংক হিসাব জব্দের নির্দেশনা icon লেনদেনের শীর্ষে শাহজিবাজার পাওয়ার icon দর বৃদ্ধির শীর্ষে জাহিন স্পিনিং icon দরপতনের শীর্ষে ইস্টার্ন লুব্রিকেন্টস ব্লেন্ডার্স icon চুলের সাজে তরুণীর রূপে পূর্ণিমা icon ডেঙ্গুতে আরও ৭ মৃত্যু, আক্রান্ত ১,৫৯৬ icon যেসব এলাকায় জমায়েত নিষিদ্ধ ঘোষণা ডিএমপির icon শেখ হাসিনাকে ট্রাভেল পাস নয়: হুমায়ুন কবির icon ৩ মাসের জন্য বন্ধ গ্রীণ ডেল্টা ইন্স্যুরেন্সের ব্যবসা icon দুলামিয়া কটনের পর্ষদ সভা ১১ নভেম্বর icon ইন্ট্রাকোর পর্ষদ সভার নতুন তারিখ ১০ নভেম্বর icon সূচকের উত্থানে লেনদেন ৬৪৫ কোটি টাকা icon ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ icon আশুলিয়ায় ৩৫ কারখানায় ছুটি ঘোষণা
down of head

সোনালী পেপারের ঋণমান ‘এ-টু’

পুঁজিবাজারে তালিকাভুক্ত সোনালী পেপার অ্যান্ড বোর্ড মিলস লিমিটেডের ঋণমান প্রকাশ করা হয়েছে। কোম্পানিটির এনটিটি রেটিং ‘এ-টু’। ৩০ জুন সমাপ্ত ২০২০-২১ হিসাব বছরের নিরীক্ষিত ও ৩০ অক্টোবর ২০২১ পর্যন্ত ব্যাংকের কাছে কোম্পানিটির দায় এবং রেটিংয়ের দিন পর্যন্ত প্রাসঙ্গিক অন্যান্য তথ্য পর্যালোচনা করে এ প্রত্যয়ন করেছে ক্রেডিট রেটিং এজেন্সি অব বাংলাদেশ লিমিটেড (সিআরআইএসএল)। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

চলতি ২০২১-২২ হিসাব বছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) সোনালী পেপারের আয় হয়েছে ৩৯ কোটি ৭৩ লাখ ১৪ হাজার ৬৬৭ টাকা। যেখানে আগের হিসাব বছরের একই সময়ে আয় ছিল ৩১ কোটি ৩ লাখ ৫৮ হাজার ৯৫৮ টাকা। সেই হিসাবে কোম্পানিটির আয় বেড়েছে ৮ কোটি ৬৯ লাখ ৫৫ হাজার ৭০৯ টাকা বা ২৮ শতাংশের বেশি। আলোচ্য সময়ে কোম্পানিটির কর-পরবর্তী নিট মুনাফা হয়েছে ১২ কোটি ১৮ লাখ ৮৭ হাজার ৮৬৯ টাকা। যেখানে আগের হিসাব বছরের একই সময়ে মুনাফা ছিল ১ কোটি ১৫ লাখ ৫ হাজার ৯৯৫ টাকা। সেই হিসাবে মুনাফা বেড়েছে ১১ কোটি ৩ লাখ ৮১ হাজার ৮৭৪ টাকা। প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৬ টাকা ৬৬ পয়সা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৬৩ পয়সা। ৩০ সেপ্টেম্বর ২০২১ শেষে শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৯০ টাকা ৯৯ পয়সায়।

২০২০-২১ হিসাব বছরের জন্য মোট ৪০ শতাংশ লভ্যাংশ দিয়েছে সোনালী পেপার। এর মধ্যে ২০ শতাংশ স্টক ও বাকি ২০ শতাংশ নগদ।

ডিএসইতে গতকাল কোম্পানিটির শেয়ারের সর্বশেষ ও সমাপনী দর ছিল ৭৫২ টাকা ৪০ পয়সা।

সম্পর্কিত খবর