শিরোনাম
icon ২০ কোটি টাকা বীমা দাবি পরিশোধ করবে আইডিআরএ icon কম‌লো সোনার দাম icon একদিনেই ট্রিলিয়ন ডলার উধাও মার্কিন বাজারে icon হাম উপসর্গে আরও ৪ জনের মৃত্যু icon রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের নতুন চালান icon শীতের সবজিতে স্বস্তি, মাছ-মাংসে বাড়তি খরচ icon যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানি কমল ৪.৫ শতাংশ icon ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা icon ৯ নভেম্বর বসছে মজুরি বোর্ডের দ্বিতীয় সভ icon হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, আক্রান্ত ১৩৯৬ icon প্রিমিয়াম জালিয়াতি, কার্গো বীমায় নিষিদ্ধ বিজিআইসি icon সাবেক মন্ত্রীসহ শতাধিক ব্যক্তির ব্যাংক হিসাব জব্দের নির্দেশনা icon লেনদেনের শীর্ষে শাহজিবাজার পাওয়ার icon দর বৃদ্ধির শীর্ষে জাহিন স্পিনিং icon দরপতনের শীর্ষে ইস্টার্ন লুব্রিকেন্টস ব্লেন্ডার্স icon চুলের সাজে তরুণীর রূপে পূর্ণিমা icon ডেঙ্গুতে আরও ৭ মৃত্যু, আক্রান্ত ১,৫৯৬ icon যেসব এলাকায় জমায়েত নিষিদ্ধ ঘোষণা ডিএমপির icon শেখ হাসিনাকে ট্রাভেল পাস নয়: হুমায়ুন কবির icon ৩ মাসের জন্য বন্ধ গ্রীণ ডেল্টা ইন্স্যুরেন্সের ব্যবসা icon দুলামিয়া কটনের পর্ষদ সভা ১১ নভেম্বর icon ইন্ট্রাকোর পর্ষদ সভার নতুন তারিখ ১০ নভেম্বর icon সূচকের উত্থানে লেনদেন ৬৪৫ কোটি টাকা icon ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ icon আশুলিয়ায় ৩৫ কারখানায় ছুটি ঘোষণা
down of head

সাত বছরের সর্বোচ্চে নিকেলের দাম

আন্তর্জাতিক বাজারে বেড়েছে নিকেলের দাম। সর্বশেষ কার্যদিবসে ধাতুটির বাজারদর সাত বছরের সর্বোচ্চে পৌঁছেছে। খবর বিজনেস রেকর্ডার।

খাতসংশ্লিষ্টরা বলছেন, বৈদ্যুতিক গাড়ির ব্যাটারি তৈরির অপরিহার্য উপকরণ নিকেল। জলবায়ু পরিবর্তন মোকাবেলার অংশ হিসেবে বর্তমানে জীবাশ্ম জ্বালানিচালিত গাড়ির বাজার দখল করে নিচ্ছে বৈদ্যুতিক গাড়ি। এ কারণে বাড়ছে নিকেলের চাহিদা। ঊর্ধ্বমুখী চাহিদার কারণে লন্ডন মেটাল এক্সচেঞ্জে (এলএমই) পণ্যটির বাণিজ্য বেড়েছে। ফলে কমছে বৈশ্বিক মজুদ। এ কারণেই নিকেলের দাম পাল্লা দিয়ে বাড়ছে। ব্যবসায়ীরা জানান, গত মঙ্গলবার এলএমইর গুদামগুলোয় টানা ৫ ঘণ্টার মতো শিল্প ধাতুটির মজুদ ছিল তলানিতে।

 

তথ্য বলছে, এলএমইতে আন্তর্জাতিক বাজার আদর্শ নিকেলের তিন মাসের সরবরাহ চুক্তির দাম সর্বশেষ কার্যদিবসে ৩ দশমিক ৩ শতাংশ বেড়ে যায়। প্রতি টনের মূল্য দাঁড়ায় ২১ হাজার ৪৭৫ ডলারে, যা ২০১৪ সালের পর সর্বোচ্চ। বর্তমানে এলএমইতে নিকেলের মজুদ দাঁড়িয়েছে ৪৮ হাজার ৮৪৬ টনে। ২০১৯ সালের ডিসেম্বরের পর সর্বনিম্ন মজুদ এটি।

সম্পর্কিত খবর