শিরোনাম
icon ২০ কোটি টাকা বীমা দাবি পরিশোধ করবে আইডিআরএ icon কম‌লো সোনার দাম icon একদিনেই ট্রিলিয়ন ডলার উধাও মার্কিন বাজারে icon হাম উপসর্গে আরও ৪ জনের মৃত্যু icon রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের নতুন চালান icon শীতের সবজিতে স্বস্তি, মাছ-মাংসে বাড়তি খরচ icon যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানি কমল ৪.৫ শতাংশ icon ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা icon ৯ নভেম্বর বসছে মজুরি বোর্ডের দ্বিতীয় সভ icon হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, আক্রান্ত ১৩৯৬ icon প্রিমিয়াম জালিয়াতি, কার্গো বীমায় নিষিদ্ধ বিজিআইসি icon সাবেক মন্ত্রীসহ শতাধিক ব্যক্তির ব্যাংক হিসাব জব্দের নির্দেশনা icon লেনদেনের শীর্ষে শাহজিবাজার পাওয়ার icon দর বৃদ্ধির শীর্ষে জাহিন স্পিনিং icon দরপতনের শীর্ষে ইস্টার্ন লুব্রিকেন্টস ব্লেন্ডার্স icon চুলের সাজে তরুণীর রূপে পূর্ণিমা icon ডেঙ্গুতে আরও ৭ মৃত্যু, আক্রান্ত ১,৫৯৬ icon যেসব এলাকায় জমায়েত নিষিদ্ধ ঘোষণা ডিএমপির icon শেখ হাসিনাকে ট্রাভেল পাস নয়: হুমায়ুন কবির icon ৩ মাসের জন্য বন্ধ গ্রীণ ডেল্টা ইন্স্যুরেন্সের ব্যবসা icon দুলামিয়া কটনের পর্ষদ সভা ১১ নভেম্বর icon ইন্ট্রাকোর পর্ষদ সভার নতুন তারিখ ১০ নভেম্বর icon সূচকের উত্থানে লেনদেন ৬৪৫ কোটি টাকা icon ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ icon আশুলিয়ায় ৩৫ কারখানায় ছুটি ঘোষণা
down of head

লোন না দেয়ায় ব্যাংকে আগুন দিলেন যুবক!

কথায় বলে, বাস্তব কল্পনার চেয়েও অদ্ভুত! বাস্তবের কিছু ঘটনা সত্যিই মানুষকে অবাক করে দেয়। ঠিক যেমন অবিশ্বাস্য কাণ্ড ঘটিয়ে সকলকে চমকে দিলেন ভারতের কর্ণাটকের এক যুবক। লোনের আবেদন খারিজ হওয়ায় আস্ত ব্যাংকেই নাকি আগুন ধরিয়ে দিয়েছেন তিনি!

ঘটনা কর্ণাটকের হাভেরি জেলার। পুলিশ সূত্রে খবর, রত্তিহলির বাসিন্দা ওয়াসিম হজরৎসব মুল্লা নামের ওই যুবক গত শনিবার গভীর রাতে এই কাণ্ড ঘটান। কানাড়া ব্যাংকের কাছে লোনের আবেদন জানিয়েছিলেন ৩৩ বছর বয়সী ওই যুবক। কিন্তু কাগজপত্র দেখার পর ব্যাংক জানিয়ে দেয় যে তাঁকে লোন দেওয়া সম্ভব নয়। অনেক অনুরোধ করেও মেলেনি সাড়া। আর তাতেই মেজাজ হারান ওয়াসিম। সেই সময় সেখান থেকে বিদায় নিলেও শনিবার রাতে আবার ব্যাংকে ফেরেন তিনি। পুলিশ জানাচ্ছে, প্রথমে হেদুগোন্ডা গ্রামের ওই ব্রাঞ্চের জানালা ভাঙেন ওয়াসিম। তার ভিতরে ছিটিয়ে দেন পেট্রল। আর তারপরই ধরিয়ে দেন আগুন।

দাউদাউ করে জ্বলে ওঠে ব্যাংক। পথচারীরা অগ্নিকাণ্ডের ঘটনা লক্ষ্য করেন। গলগল করে ধোঁয়া বের হতে দেখেন বিল্ডিং থেকে। ছড়ায় চাঞ্চল্য। তখন তাঁরাই পুলিশে খবর দেন। সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে আসে পুলিশ ও দমকলবাহিনী। আগুন নিয়ন্ত্রণে আসার পর জানা যায়, ব্যাংকের প্রায় ১২ লাখ টাকার ক্ষতি করেছেন ওয়াসিম। পাঁচটা কম্পিউটার, পাখা, আলো, পাসবুক প্রিন্টার, ক্যাশ গোনার মেশিন, নথিপত্র, সিসিটিভি ও ক্যাশ কাউন্টার আগুনে ঝলসে গিয়েছে।

এই ঘটনায় ইতিমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে ওয়াসিমকে। তাঁর বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৪৩৬, ৪৭৭, ৪৩৫ ধারায় মামলা রুজু হয়েছে। লোন না পাওয়ায় যে কোনও ব্যক্তি এমন হিংস্র হয়ে উঠতে পারেন, তা যেন বিশ্বাসই হচ্ছে না ব্যাংক কর্মীদের।

সম্পর্কিত খবর