শিরোনাম
icon ২০ কোটি টাকা বীমা দাবি পরিশোধ করবে আইডিআরএ icon কম‌লো সোনার দাম icon একদিনেই ট্রিলিয়ন ডলার উধাও মার্কিন বাজারে icon হাম উপসর্গে আরও ৪ জনের মৃত্যু icon রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের নতুন চালান icon শীতের সবজিতে স্বস্তি, মাছ-মাংসে বাড়তি খরচ icon যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানি কমল ৪.৫ শতাংশ icon ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা icon ৯ নভেম্বর বসছে মজুরি বোর্ডের দ্বিতীয় সভ icon হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, আক্রান্ত ১৩৯৬ icon প্রিমিয়াম জালিয়াতি, কার্গো বীমায় নিষিদ্ধ বিজিআইসি icon সাবেক মন্ত্রীসহ শতাধিক ব্যক্তির ব্যাংক হিসাব জব্দের নির্দেশনা icon লেনদেনের শীর্ষে শাহজিবাজার পাওয়ার icon দর বৃদ্ধির শীর্ষে জাহিন স্পিনিং icon দরপতনের শীর্ষে ইস্টার্ন লুব্রিকেন্টস ব্লেন্ডার্স icon চুলের সাজে তরুণীর রূপে পূর্ণিমা icon ডেঙ্গুতে আরও ৭ মৃত্যু, আক্রান্ত ১,৫৯৬ icon যেসব এলাকায় জমায়েত নিষিদ্ধ ঘোষণা ডিএমপির icon শেখ হাসিনাকে ট্রাভেল পাস নয়: হুমায়ুন কবির icon ৩ মাসের জন্য বন্ধ গ্রীণ ডেল্টা ইন্স্যুরেন্সের ব্যবসা icon দুলামিয়া কটনের পর্ষদ সভা ১১ নভেম্বর icon ইন্ট্রাকোর পর্ষদ সভার নতুন তারিখ ১০ নভেম্বর icon সূচকের উত্থানে লেনদেন ৬৪৫ কোটি টাকা icon ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ icon আশুলিয়ায় ৩৫ কারখানায় ছুটি ঘোষণা
down of head

মারা গেছেন ইউরোপীয়ান পার্লামেন্টের প্রেসিডেন্ট

ইউরোপীয়ান পার্লামেন্টের প্রেসিডেন্ট ডেভিড স্যাসোলি ৬৫ বছর বয়সে মারা গেছেন বলে জানিয়েছেন তার মুখপাত্র। গত দুই সপ্তাহেরও বেশি সময় ধরে অসুস্থ ছিলেন ইতালিয়ান এই সাবেক সাংবাদিক এবং মধ্য-বামপন্থী রাজনীতিবিদ। অসুস্থতার কারণে বাতিল করা হয় তার সব আনুষ্ঠানিক কার্যক্রম।

রোগ প্রতিরোধ ক্ষমতায় মারাত্মক জটিলতার কারণে গত মাসে ইতালির একটি হাসপাতালে ভর্তি হন ডেভিড স্যাসোলি। তার মুখপাত্র রবার্তো সুইলো এক টুইট বার্তায় জানান, আভিয়ানোর একটি হাসপাতালে মঙ্গলবার ভোরে মারা যান ডেভিড স্যাসোলি।

গত বছরের সেপ্টেম্বরে ডেভিড স্যাসোলিকে স্ট্রাসবার্গের একটি হাসপাতালে নেওয়া হয়। সেখানে তাকে তীব্র নিউমোনিয়ার চিকিৎসা দেওয়া হয়। নভেম্বরে ফের রাজনৈতিক কর্তব্য পালন শুরু করেন তিনি।

ইউরোপীয়ান পার্লামেন্টের প্রেসিডেন্টের পদে ফের নির্বাচন করবেন না বলে আগেই জানিয়েছিলেন ডেভিড স্যাসোলি। ফলে এই মাসের শেষের দিকে তার বিকল্প নির্বাচিত করার পরিকল্পনা আগে থেকেই রয়েছে।

এক সময়ে টেলিভিশনে সংবাদ পাঠ করা ডেভিড স্যাসোলি ২০১৯ সালের জুলাই মাসে ৭০৫ আসনের ইউরোপীয়ান পার্লামেন্টের প্রেসিডেন্ট নির্বাচিত হন। এই পদটিকে জোটটির শীর্ষ পদ বলে বিবেচনা করা হয়। অধিবেশণ পরিচালনা ছাড়াও পার্লামেন্টের কার্যক্রম তদারকি করেন তিনি।

তিন দশক সাংবাদিকতা করেছেন ডেভিড স্যাসোলি। ২০০৯ সালে ইউরোপীয়ান পার্লামেন্টের সদস্য নির্বাচিত হন। তিনি মধ্য-বামপন্থী প্রগ্রেসিভ অ্যালায়েন্বস অব সোস্যালিস্ট অ্যান্ড ডেমোক্র্যাটস পার্টির সদস্য ছিলেন তিনি।

 

সম্পর্কিত খবর