শিরোনাম
icon সংঘাত দীর্ঘ হলে বাড়বে মূল্যস্ফীতি icon কমলা শাড়িতে মোহনীয় পরীমনি icon ডেঙ্গুতে মৃত্যু ৩, হাসপাতালে ভর্তি ১,২৬২ icon বাংলাদেশ-জাপান সহযোগিতা বাড়ানোর আলোচনা icon পাবনায় বজ্রপাতে ৬ জনের মৃত্যু icon রূপপুরে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু icon কমলো সোনার দাম icon এলডিসি উত্তরণে সময় বাড়ল ৩ বছর icon শীতের সবজি বাজারে, বিপাকে ক্রেতারা icon নভেম্বরেও অপরিবর্তিত থাকছে জ্বালানি তেলের দাম icon ঠাকুরগাঁওয়ে বিএনপির প্রার্থী মির্জা ফয়সল জয়ী icon স্বাস্থ্যবীমার দাবি পরিশোধ করল বেঙ্গল ইসলামী লাইফ icon যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের পিএইচপি শিপব্রেকিং ইয়ার্ড পরিদর্শন icon ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৬ মৃত্যু, ভর্তি ১,৮৮৬ জন icon প্রকৃতি পুনরুদ্ধারে ২৯৬ বিলিয়ন ডলার অর্থায়নের তাগিদ icon হঠাৎ কনের সাজে সাদিয়া আয়মান icon হামের উপসর্গে ৭ মৃত্যু, হাসপাতালে ১,৩১৫ জন icon পে-স্কেলে অর্থ মন্ত্রণালয়ের ৮ নির্দেশনা icon লেনদেনের শীর্ষে প্রাইম ব্যাংক icon সূচকের পতনে লেনদেন ৫৬৪ কোটি টাকার icon চট্টগ্রাম বন্দরে পাকিস্তানি ১০ কনটেইনার তামাক আটক icon জাপান সফর শেষে রাতে ফিরছেন প্রধানমন্ত্রী icon ইউনিক হোটেলের লভ্যাংশ ঘোষণা icon এস্কয়ার নিটের লভ্যাংশ ঘোষণা icon ভিএফএস থ্রেডের লভ্যাংশ ঘোষণা
down of head

হেলিকপ্টারে উড়ে শ্বশুরবাড়ি মিম

প্রেমিক সনি পোদ্দারকে বিয়ে করে কুমিল্লার পুত্রবধূ হয়েছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম। বিয়ের পর নায়িকা শ্বশুরবাড়ি গিয়েছিলেন গেল শুক্রবার। শ্বশুরবাড়ির সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নিয়েছেন।

প্রথমবার শ্বশুরবাড়ি ভ্রমণ স্মরণীয় করে রাখতে মিম বেছে নিয়েছেন হেলিকপ্টার। বাবা, মা, ছোট বোন, মামা, মামাতো বোন ও ফটোগ্রাফারকে নিয়ে ঢাকা থেকে উড়াল দিয়েছেন কুমিল্লা শহরের ঈদগাহ ময়দানে। সেখানে থেকে গাড়িতে শ্বশুরবাড়ি।

এরই মধ্যে ঢাকায় ফিরেছেন নায়িকা। দ্বীপরাষ্ট্র মালদ্বীপে চার দিনের হানিমুন পরিকল্পনা সেরে ফেলেছেন। তবে যাওয়ার তারিখে এসেছে পরিবর্তন। চলতি মাসের মাঝামাঝিতে হতে পারে এই নবদম্পতির হানিমুন যাত্রা; তবে তার আগে সারবেন বেশ কিছু আয়োজন।

সম্প্রতি এক আয়োজনে উপস্থিত হয়ে নতুন সংসার প্রসঙ্গে সাংবাদিকদের মিম বলেছেন, ‘আমার নতুন পারিবার খুব ভালো, আমার মতই আরকি… আমার কাছে তাই আলাদা করে কিছু মনে হচ্ছে না।’

বিদ্যা সিনহা মিম গেল মঙ্গলবার (৪ জানুয়ারি) রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে সনাতন ধর্মরীতি মেনে ধুমধাম আয়োজনে বিয়ের আনুষ্ঠানিকতা সেরেছেন।

এর আগে গেল বছর জন্মদিনের সন্ধ্যায় (১০ নভেম্বর) বাগদানের খবর দিয়ে বিদ্যা সিনহা মিম জানান, তাঁর হবু স্বামীর নাম সনি পোদ্দার। বাড়ি কুমিল্লা; পেশায় তিনি ব্যাংকার। বর্তমানে সিটি ব্যাংকে কর্মরত। ছয় বছর আগে এক বান্ধবীর মাধ্যমে সনি ও মিমের পরিচয়। তার পর প্রেম।

সবশেষ বিদ্যা সিনহা মিম অভিনীত মুক্তি পাওয়া সিনেমা ‘সাপলুডু’। মুক্তির অপেক্ষায় আছে ‘পরাণ’ শিরোনামের একটি সিনেমা। এ ছাড়া ‘অন্তর্জাল’ ও ‘দামাল’ সিনেমার শুট করেছেন তিনি।

সম্পর্কিত খবর