শিরোনাম
icon আস্থা লাইফের ২৮ লাখ টাকার বীমা দাবি নিষ্পত্তি icon প্রোটেক্টিভ ইসলামী লাইফের ৫ লাখ টাকার মৃত্যুদাবির চেক হস্তান্তর icon রমজানের আগে নিত্যপণ্যের আমদানি ও এলসি বৃদ্ধি icon জনতা, অগ্রণী ও বেসিক ব্যাংকে নতুন এমডি icon ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, ভর্তি ২২১৮ icon লেনদেনের শীর্ষে প্রাইম ব্যাংক icon হাম উপসর্গে আরও ৬ জনের মৃত্যু icon ঢাকা ইন্স্যুরেন্সের বোর্ড সভা ২৯ অক্টোবর icon মনোস্পুল পেপারের বোর্ড সভা ৯ নভেম্বর icon মাগুরা মাল্টিপ্লেক্সের বোর্ড সভা ৯ নভেম্বর icon ৯৯৯ টাকা দেনমোহরে সুজাত শিমুলের বিয়ে icon ইউনিয়ন ইন্স্যুরেন্সের বোর্ড সভা ২৮ অক্টোবর icon ইসলামী কমার্শিয়াল ইন্স্যুরেন্সের বোর্ড সভা ২৮ অক্টোবর icon সূচকের পতনে চলছে লেনদেন icon এমটিবি’র ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন icon জন্মদিনের ভিডিওতে অবাক ভক্তরা icon জাপানের ৬৩৫ কোটি ডলারের বিনিয়োগ উদ্যোগ বাংলাদেশে icon ফনিক্স ফাইন্যান্সের বোর্ড সভা ২৮ অক্টোবর icon নর্দান ইসলামী ইন্স্যুরেন্সের বোর্ড সভা ২৯ অক্টোবর icon বিশ্ববাজারে কমলো তেলের দাম icon ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৬৬২ icon চার দিনের সফরে জাপান পৌঁছেছেন প্রধানমন্ত্রী icon গোলাপি আভায় জয়া আহসান icon জাপানে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির ইঙ্গিত icon রোমানিয়ার প্রধানমন্ত্রীকে তারেক রহমানের অভিনন্দন
down of head

মেহজাবীন কি কারাগারে!

মলিন মুখে, পা গুটিয়ে জেলখানার ভেতরে বসে আছেন মেহজাবীন। পরনে সাদা শাড়ি তাতে নীল স্ট্রাইপ। সঙ্গে সাদা ব্লাউজ। অপলক দৃষ্টিতে তাকিয়ে আছেন অনিশ্চিতভাবে।

শনিবার জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরীর এমন একটি ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। যেখানে দেখা যায় কারাগারে কয়েদির ভূমিকায় এই অভিনেত্রী। যেন বন্দী কারাগার থেকে মুক্তির পথ খুঁজছেন চোখ এবং শরীরী ভাষায়।

এভাবে মলিন মুখে কেন বসে আছেন মেহ্‌জাবীন? জানা গেছে, ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম চরকির প্রযোজনায় নতুন কনটেন্টের অভিনয় ছিল এটি।

চরকি সূত্রে জানা গেছে, এই প্রথম তাদের কোনো কনটেন্টে কাজ করছেন মেহ্‌জাবীন চৌধুরী। তার এই লুক কোন কনটেন্টের জন্য, তা এখনই প্রকাশ করছে না চরকি। তার এই ওয়েব চমকে সঙ্গে থাকছেন আফরান নিশো।

জানা গেছে, নিশোকেও এখানে একেবারে ভিন্ন লুকে দেখা যাবে। যা শিগগিরই স্পষ্ট করবেন তারা।

বছরের শুরুতেই চরকি ঘোষণা দেয়, এ বছর দর্শকদের জন্য নানা আয়োজনে সাজানো হয়েছে চরকি। অরিজিনাল সিনেমা, সিরিজ ও শর্টফিল্ম রিলিজ দিয়ে সারা বছর দর্শক মাতিয়ে রাখার প্রতিশ্রুতি থেকেই একের পর এক কনটেন্টের রিলিজ দেবে চরকি।

সম্পর্কিত খবর