শিরোনাম
icon আস্থা লাইফের ২৮ লাখ টাকার বীমা দাবি নিষ্পত্তি icon প্রোটেক্টিভ ইসলামী লাইফের ৫ লাখ টাকার মৃত্যুদাবির চেক হস্তান্তর icon রমজানের আগে নিত্যপণ্যের আমদানি ও এলসি বৃদ্ধি icon জনতা, অগ্রণী ও বেসিক ব্যাংকে নতুন এমডি icon ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, ভর্তি ২২১৮ icon লেনদেনের শীর্ষে প্রাইম ব্যাংক icon হাম উপসর্গে আরও ৬ জনের মৃত্যু icon ঢাকা ইন্স্যুরেন্সের বোর্ড সভা ২৯ অক্টোবর icon মনোস্পুল পেপারের বোর্ড সভা ৯ নভেম্বর icon মাগুরা মাল্টিপ্লেক্সের বোর্ড সভা ৯ নভেম্বর icon ৯৯৯ টাকা দেনমোহরে সুজাত শিমুলের বিয়ে icon ইউনিয়ন ইন্স্যুরেন্সের বোর্ড সভা ২৮ অক্টোবর icon ইসলামী কমার্শিয়াল ইন্স্যুরেন্সের বোর্ড সভা ২৮ অক্টোবর icon সূচকের পতনে চলছে লেনদেন icon এমটিবি’র ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন icon জন্মদিনের ভিডিওতে অবাক ভক্তরা icon জাপানের ৬৩৫ কোটি ডলারের বিনিয়োগ উদ্যোগ বাংলাদেশে icon ফনিক্স ফাইন্যান্সের বোর্ড সভা ২৮ অক্টোবর icon নর্দান ইসলামী ইন্স্যুরেন্সের বোর্ড সভা ২৯ অক্টোবর icon বিশ্ববাজারে কমলো তেলের দাম icon ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৬৬২ icon চার দিনের সফরে জাপান পৌঁছেছেন প্রধানমন্ত্রী icon গোলাপি আভায় জয়া আহসান icon জাপানে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির ইঙ্গিত icon রোমানিয়ার প্রধানমন্ত্রীকে তারেক রহমানের অভিনন্দন
down of head

আলিয়ার কাছে প্রথমবার যে স্বীকৃতি পেলেন রণবীর

আলিয়া-রণবীর সিংয়ের প্রেম অনেকটাই ওপেন সিক্রেট। প্রায়ই তাদেরকে একসঙ্গে দেখা যায়। দুজনের বাড়িতে পরস্পরের যাতায়াতও পাপারাজ্জিদের নজর এড়ায়নি।
বলিউডে এখন আলোচিত বিষয় কখন সাতপাকে বাঁধা পড়ছেন এই কাঙিক্ষত কাপল। ক্যাটরিনা-ভিকি কৌশলের জমকালো বিয়ের পর রণবীর-আলিয়ার বিয়ের দাওয়ার পাওয়ার অপেক্ষায় বলিউডে তাদের সহকর্মী ও শুভানুধ্যায়ীরা।

যাদের বিয়ে নিয়ে এতো হইচই তারা এখনও এ বিষয়ে মুখ খোলেননি। ‘করোনার কারণে বিয়ে পিছিয়ে যাচ্ছে’—রণবীর দাবি করলেও আলিয়া এতোদিন তাদের প্রেমের বিষয়টি স্বীকারই করেননি। রণবীরের সঙ্গে সম্পর্ক নিয়ে এতোদিন মুখে কুলুপ এঁটে বসেছিলেন বলিউড নায়িকা।

তবে রণবীরের জন্য স্বস্তির খবর হচ্ছে-এই প্রথম তাকে ছেলেবন্ধুর স্বীকৃতি দিয়েছেন আলিয়া।

টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়েছে, আলিয়া তার সাম্প্রতিক ইনস্টাগ্রাম পোস্টে রণবীরকে ‘বয়ফ্রেন্ড’ স্বীকৃতি দিয়েছেন।

আফ্রিকায় দুজনের ইংরেজি নববর্ষ উদযাপনের কিছু ছবি সামাজিক মাধ্যমে দিয়েছেন আলিয়া। একটি ছবির ক্যাপশনে আলিয়া বলিউড সুপারস্টারের ফটোগ্রাফির প্রশংসা করেছেন। ‘আমার বয়ফ্রেন্ডের সৌজন্যে ছবিটি তোলা’।

গাঙ্গুবাই খ্যাত অভিনেত্রী দিওয়ালির কিছু ছবিও পোস্ট করেছেন। এতে দেখা গেছে আলিয়া-রণবীর দুজনের দিকে চোখাচুখি ভালোবাসার আবেদন নিয়ে তাকিয়ে আছেন। ক্যাপশনে আলিয়া লিখেছেন, ‘কিছু ভালোবাসা এবং শুভ দিওয়ালি’।

এর আগে আলিয়া কখনই সম্পর্ক নিয়ে সরাসরি কথা বলেননি।

সম্পর্কিত খবর