শিরোনাম
icon আস্থা লাইফের ২৮ লাখ টাকার বীমা দাবি নিষ্পত্তি icon প্রোটেক্টিভ ইসলামী লাইফের ৫ লাখ টাকার মৃত্যুদাবির চেক হস্তান্তর icon রমজানের আগে নিত্যপণ্যের আমদানি ও এলসি বৃদ্ধি icon জনতা, অগ্রণী ও বেসিক ব্যাংকে নতুন এমডি icon ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, ভর্তি ২২১৮ icon লেনদেনের শীর্ষে প্রাইম ব্যাংক icon হাম উপসর্গে আরও ৬ জনের মৃত্যু icon ঢাকা ইন্স্যুরেন্সের বোর্ড সভা ২৯ অক্টোবর icon মনোস্পুল পেপারের বোর্ড সভা ৯ নভেম্বর icon মাগুরা মাল্টিপ্লেক্সের বোর্ড সভা ৯ নভেম্বর icon ৯৯৯ টাকা দেনমোহরে সুজাত শিমুলের বিয়ে icon ইউনিয়ন ইন্স্যুরেন্সের বোর্ড সভা ২৮ অক্টোবর icon ইসলামী কমার্শিয়াল ইন্স্যুরেন্সের বোর্ড সভা ২৮ অক্টোবর icon সূচকের পতনে চলছে লেনদেন icon এমটিবি’র ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন icon জন্মদিনের ভিডিওতে অবাক ভক্তরা icon জাপানের ৬৩৫ কোটি ডলারের বিনিয়োগ উদ্যোগ বাংলাদেশে icon ফনিক্স ফাইন্যান্সের বোর্ড সভা ২৮ অক্টোবর icon নর্দান ইসলামী ইন্স্যুরেন্সের বোর্ড সভা ২৯ অক্টোবর icon বিশ্ববাজারে কমলো তেলের দাম icon ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৬৬২ icon চার দিনের সফরে জাপান পৌঁছেছেন প্রধানমন্ত্রী icon গোলাপি আভায় জয়া আহসান icon জাপানে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির ইঙ্গিত icon রোমানিয়ার প্রধানমন্ত্রীকে তারেক রহমানের অভিনন্দন
down of head

কিশোরের অর্ধগলিত লাশ উদ্ধার

পটুয়াখালীর রাঙ্গাবালীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজের পাঁচ দিন পর এক কিশোরের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকালে উপজেলার আগুনমুখা নদী থেকে লাশটি উদ্ধার করা হয়।

মারা যাওয়া ওই কিশোরের নাম মো. নিয়াজ (১৭)। সে গলাচিপা উপজেলার সতিরাম গ্রামের জলিল হাওলাদারের ছেলে। নিয়াজ পেশায় একজন জেলে ছিলেন।

জানা গেছে, ৩ জানুয়ারি বিকাল ৫টায় নিয়াজসহ তিনজন গলাচিপা উপজেলার পানপট্টি থেকে ট্রলার নিয়ে মাছ ধরার জন্য রাঙ্গাবালী উপজেলার চালিতাবুনিয়া ইউনিয়নের গরুভাঙ্গা এলাকার আগুনমুখা নদীতে যান। কিন্তু ওই রাত ১১টার পর ট্রলারে অন্যরা থাকলেও নিয়াজ নিখোঁজ হন। অনেক খোঁজাখুঁজির পরও তাকে পাওয়া যায়নি।

পুলিশ জানায়, এ ঘটনার পরদিন ৪ জানুয়ারি ছেলে নিখোঁজের বিষয়ে নিয়াজের বাবা জলিল হাওলাদার রাঙ্গাবালী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

স্থানীয়রা জানান, নিখোঁজের পাঁচদিন পর শনিবার সকালে উপজেলার চালিতাবুনিয়া ইউনিয়নের বিবির হাওলা এনআই সিনিয়র ফাজিল মাদ্রাসার পূর্বপাশের স্লুইস গেট সংলগ্ন আগুনমুখা নদীর পাড়ে নিয়াজের অর্ধগলিত লাশ দেখতে পান স্থানীয় কয়েকজন। এমন খবর পেয়ে উদ্ধারকারী দল ঘটনাস্থলে এসে লাশটি উদ্ধার করে।

কোস্টগার্ড সদর দফতরের মিডিয়া কর্মকর্তা লে. আব্দুর রহমানের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, কোস্টগার্ড আউটপোস্ট রাঙ্গাবালীর উদ্ধারকারী দল লাশটি উদ্ধার করে রাঙ্গাবালী থানা পুলিশের কাছে হস্তান্তর করে।

এ ব্যাপারে রাঙ্গাবালী থানার ওসি দেওয়ান জগলুল হাসান বলেন, লাশের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করা হয়েছে। শরীরের কোথাও কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। লাশটি ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

সম্পর্কিত খবর