শিরোনাম
icon ২০ কোটি টাকা বীমা দাবি পরিশোধ করবে আইডিআরএ icon কম‌লো সোনার দাম icon একদিনেই ট্রিলিয়ন ডলার উধাও মার্কিন বাজারে icon হাম উপসর্গে আরও ৪ জনের মৃত্যু icon রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের নতুন চালান icon শীতের সবজিতে স্বস্তি, মাছ-মাংসে বাড়তি খরচ icon যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানি কমল ৪.৫ শতাংশ icon ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা icon ৯ নভেম্বর বসছে মজুরি বোর্ডের দ্বিতীয় সভ icon হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, আক্রান্ত ১৩৯৬ icon প্রিমিয়াম জালিয়াতি, কার্গো বীমায় নিষিদ্ধ বিজিআইসি icon সাবেক মন্ত্রীসহ শতাধিক ব্যক্তির ব্যাংক হিসাব জব্দের নির্দেশনা icon লেনদেনের শীর্ষে শাহজিবাজার পাওয়ার icon দর বৃদ্ধির শীর্ষে জাহিন স্পিনিং icon দরপতনের শীর্ষে ইস্টার্ন লুব্রিকেন্টস ব্লেন্ডার্স icon চুলের সাজে তরুণীর রূপে পূর্ণিমা icon ডেঙ্গুতে আরও ৭ মৃত্যু, আক্রান্ত ১,৫৯৬ icon যেসব এলাকায় জমায়েত নিষিদ্ধ ঘোষণা ডিএমপির icon শেখ হাসিনাকে ট্রাভেল পাস নয়: হুমায়ুন কবির icon ৩ মাসের জন্য বন্ধ গ্রীণ ডেল্টা ইন্স্যুরেন্সের ব্যবসা icon দুলামিয়া কটনের পর্ষদ সভা ১১ নভেম্বর icon ইন্ট্রাকোর পর্ষদ সভার নতুন তারিখ ১০ নভেম্বর icon সূচকের উত্থানে লেনদেন ৬৪৫ কোটি টাকা icon ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ icon আশুলিয়ায় ৩৫ কারখানায় ছুটি ঘোষণা
down of head

সরকারি চাল পাচারের চেষ্টা, খাদ্য কর্মকর্তাসহ কারাগারে ২ জন

বরিশালের বাবুগঞ্জ খাদ্য গুদাম থেকে সরকারি ২০ টন চাল মিনিকেট চালের বস্তায় ভরে কালোবাজারে পাচার চেষ্টা মামলায় গ্রেফতার উপজেলা খাদ্য কর্মকর্তা ফরিদা খাতুনসহ ২ জনকে আদালতে সোপর্দ করেছে পুলিশ।

শুক্রবার (০৭ জানুয়ারী) শেষ বিকেলে তাদের আদালতে সোপর্দ করা হয়। এই মামলার অন্যান্য আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানিয়েছেন বাবুগঞ্জ থানার ওসি মাহবুবুর রহমান।

এর আগে, গত বৃহস্পতিবার (০৬ জানুয়ারী) রাতে গোপন সংবাদের ভিত্তিতে বাবুগঞ্জ উপজেলা খাদ্য গুদামে অভিযান চালিয়ে সরকারি ২০ টন চাল মিনিকেট চালের বস্তায় ভরে পাচারের চেষ্টাকালে খাদ্য কর্মকর্তা (ওসি এলএসডি) ফরিদা খাতুন ও শ্রমিক মোফাজ্জেল খানকে হাতে নাতে ধরে ফেলে উপজেলা প্রশাসন। সরকারি চাল বোঝাই মিনিকেট চালের ৮০০বস্তা জব্দ করা হয়। এসময় একটি গোডাউন সিলগালা করে দেয় উপজেলা প্রশাসন। এছাড়া ৫১০টি সরকারি চালের খালি বস্তা ও মিনিকেট চালের জোড়া কবুতর ও ডলফিন ব্রান্ডের ১ হাজার খালি বস্তা জব্দ করা হয়।
এ ঘটনায় গতকাল শুক্রবার উপজেলা খাদ্য নিয়ন্ত্রক রুবিনা পারভিন বাদী হয়ে ফরিদা খাতুন, শ্রমিক মোফাজ্জেল খান, স্থানীয় চাল ব্যবসায়ী রসুল জমাদ্দার, মো. বাচ্চু ও মো. সেন্টু খানকে আসামি করে বাবুগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। ওই মামলায় গ্রেফতার দেখিয়ে ফরিদা ও মোফাজ্জেলকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করে পুলিশ।

বাবুগঞ্জ থানার ওসি মো. মাহবুবুর রহমান জানান, সরকারি চাল কালোবাজারে বিক্রি চেষ্টার অভিযোগে থানায় একটি মামলা হয়েছে। ওই মামলার খাদ্য কর্মকর্তাসহ দুই আসামিকে কারাগারে পাঠানো হয়েছে। মামলার অন্যান্য আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

সম্পর্কিত খবর