শিরোনাম
icon ২০ কোটি টাকা বীমা দাবি পরিশোধ করবে আইডিআরএ icon কম‌লো সোনার দাম icon একদিনেই ট্রিলিয়ন ডলার উধাও মার্কিন বাজারে icon হাম উপসর্গে আরও ৪ জনের মৃত্যু icon রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের নতুন চালান icon শীতের সবজিতে স্বস্তি, মাছ-মাংসে বাড়তি খরচ icon যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানি কমল ৪.৫ শতাংশ icon ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা icon ৯ নভেম্বর বসছে মজুরি বোর্ডের দ্বিতীয় সভ icon হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, আক্রান্ত ১৩৯৬ icon প্রিমিয়াম জালিয়াতি, কার্গো বীমায় নিষিদ্ধ বিজিআইসি icon সাবেক মন্ত্রীসহ শতাধিক ব্যক্তির ব্যাংক হিসাব জব্দের নির্দেশনা icon লেনদেনের শীর্ষে শাহজিবাজার পাওয়ার icon দর বৃদ্ধির শীর্ষে জাহিন স্পিনিং icon দরপতনের শীর্ষে ইস্টার্ন লুব্রিকেন্টস ব্লেন্ডার্স icon চুলের সাজে তরুণীর রূপে পূর্ণিমা icon ডেঙ্গুতে আরও ৭ মৃত্যু, আক্রান্ত ১,৫৯৬ icon যেসব এলাকায় জমায়েত নিষিদ্ধ ঘোষণা ডিএমপির icon শেখ হাসিনাকে ট্রাভেল পাস নয়: হুমায়ুন কবির icon ৩ মাসের জন্য বন্ধ গ্রীণ ডেল্টা ইন্স্যুরেন্সের ব্যবসা icon দুলামিয়া কটনের পর্ষদ সভা ১১ নভেম্বর icon ইন্ট্রাকোর পর্ষদ সভার নতুন তারিখ ১০ নভেম্বর icon সূচকের উত্থানে লেনদেন ৬৪৫ কোটি টাকা icon ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ icon আশুলিয়ায় ৩৫ কারখানায় ছুটি ঘোষণা
down of head

নারায়ণগঞ্জে ট্রলারডুবির ঘটনায় মামলা, চলছে উদ্ধার অভিযান

নারায়ণগঞ্জ সদর উপজেলায় ধলেশ্বরী নদীতে ট্রলারডুবির ঘটনায় মামলা হয়েছে। গতকাল বুধবার রাতে ফতুল্লা মডেল থানায় তিন জনকে আসামি করে মামলাটি করেন নৌ-নিরাপত্তা বিভাগের ভারপ্রাপ্ত উপপরিচালক বাবু লাল বৈদ্য। উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। যদিও বেলা ১২ টা পর্যন্ত ডুবে যাওয়া ট্রলার এবং নিখোঁজদের সন্ধান পাওয়া যায়নি।

আসামিরা হলেন- এমভি ফারহান-৬ লঞ্চের মাস্টার মো. কামরুল হাসান, চালক মো. জসিমউদ্দিন ভূঁইয়া ও সুকানি মো. জসিম মোল্লা। এরই মধ্যে গতকাল চার জনকে আটক করেছে নৌ-পুলিশ। তাঁদের মধ্যে তিন জনের নামে মামলা হয়েছে। একজনকে ছেড়ে দেয় নৌ-পুলিশ।

এদিকে, আজ বৃহস্পতিবার সকাল ৯টা থেকে ধলেশ্বরী নদীতে আবারও উদ্ধার অভিযান শুরু করেছে ফায়ার সার্ভিস, নৌবাহিনী ও কোস্টগার্ডের ডুবুরিদল।

নারায়ণগঞ্জের ফতুল্লার ধর্মগঞ্জ এলাকায় ধলেশ্বরী নদীতে লঞ্চের ধাক্কায় গতকাল বুধবার সকাল সাড়ে ৮টার দিকে ট্রলারডুবির ঘটনা ঘটে। এতে অন্তত ১০ জন নিখোঁজ হয়। নিখোঁজ ব্যক্তিদের মধ্যে এক পরিবারের চার জন রয়েছে। তারা হলো- জেসমিন, তামিম (৮), তাসলিমা (১৫) ও তাসফিয়া। নিখোঁজ রয়েছে- মোতালিব, আব্দুল্লাহ, আওলাদ, শওকত ও খবির।

সম্পর্কিত খবর