শিরোনাম
icon ২০ কোটি টাকা বীমা দাবি পরিশোধ করবে আইডিআরএ icon কম‌লো সোনার দাম icon একদিনেই ট্রিলিয়ন ডলার উধাও মার্কিন বাজারে icon হাম উপসর্গে আরও ৪ জনের মৃত্যু icon রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের নতুন চালান icon শীতের সবজিতে স্বস্তি, মাছ-মাংসে বাড়তি খরচ icon যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানি কমল ৪.৫ শতাংশ icon ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা icon ৯ নভেম্বর বসছে মজুরি বোর্ডের দ্বিতীয় সভ icon হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, আক্রান্ত ১৩৯৬ icon প্রিমিয়াম জালিয়াতি, কার্গো বীমায় নিষিদ্ধ বিজিআইসি icon সাবেক মন্ত্রীসহ শতাধিক ব্যক্তির ব্যাংক হিসাব জব্দের নির্দেশনা icon লেনদেনের শীর্ষে শাহজিবাজার পাওয়ার icon দর বৃদ্ধির শীর্ষে জাহিন স্পিনিং icon দরপতনের শীর্ষে ইস্টার্ন লুব্রিকেন্টস ব্লেন্ডার্স icon চুলের সাজে তরুণীর রূপে পূর্ণিমা icon ডেঙ্গুতে আরও ৭ মৃত্যু, আক্রান্ত ১,৫৯৬ icon যেসব এলাকায় জমায়েত নিষিদ্ধ ঘোষণা ডিএমপির icon শেখ হাসিনাকে ট্রাভেল পাস নয়: হুমায়ুন কবির icon ৩ মাসের জন্য বন্ধ গ্রীণ ডেল্টা ইন্স্যুরেন্সের ব্যবসা icon দুলামিয়া কটনের পর্ষদ সভা ১১ নভেম্বর icon ইন্ট্রাকোর পর্ষদ সভার নতুন তারিখ ১০ নভেম্বর icon সূচকের উত্থানে লেনদেন ৬৪৫ কোটি টাকা icon ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ icon আশুলিয়ায় ৩৫ কারখানায় ছুটি ঘোষণা
down of head

আন্তর্জাতিক বাজারে কিছুটা বেড়েছে জ্বালানি তেলের দাম

আন্তর্জাতিক বাজারে কিছুটা বেড়েছে অপরিশোধিত জ্বালানি তেলের দাম। এর মধ্য দিয়ে জ্বালানি পণ্যটির দাম আবারো ব্যারেলপ্রতি ৮০ ডলারের কাছাকাছি পৌঁছেছে। বাজার বিশ্লেষকরা বলছেন, জ্বালানি তেল রফতানিকারক দেশগুলোর জোট ওপেক গত বছরের আগস্ট থেকে প্রতি মাসে দৈনিক চার লাখ ব্যারেল করে উত্তোলনের সিদ্ধান্ত নেয়। গতকাল জোটটির নীতিনির্ধারণী বৈঠকের আগেই সংশ্লিষ্টরা জানান, ফেব্রুয়ারিতেও একই হারে উত্তোলন বাড়ানোর সিদ্ধান্তে অটল থাকতে পারে ওপেক। এমন খবরে দাম কিছুটা বেড়ে যায়। খবর রয়টার্স।

বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের যে সংকট চলছিল, তা থেকে উত্তরণের লক্ষ্যে ওপেক চলতি বছরের শুরুতে তাদের বিদ্যমান উত্তোলন নীতিতে পরিবর্তন আনতে পারে বলে ধারণা করেছিলেন বাজার পর্যবেক্ষকরা। উত্তোলন আরো বাড়ানোর আহ্বান জানিয়েছিল বাইডেন প্রশাসনও। কিন্তু বিদ্যমান নীতিতে অটল থাকলে বৈশ্বিক সরবরাহ আগের মতোই সীমিত থাকবে।

গতকাল আইসিই ফিউচারস ইউরোপে অপরিশোধিত জ্বালানি তেলের আন্তর্জাতিক বাজার আদর্শ ব্রেন্টের দাম ব্যারেলপ্রতি ২২ সেন্ট বা দশমিক ৩ শতাংশ বেড়েছে। প্রতি ব্যারেলের মূল্য ৭৯ ডলার ২০ সেন্টে স্থির হয়েছে। একই সময়ে নিউইয়র্ক মার্কেন্টাইল এক্সচেঞ্জে (নিমেক্স) মার্কিন বাজার আদর্শ ওয়েস্ট টেক্সাস ইন্টারমেডিয়েটের (ডব্লিউটিআই) দাম ব্যারেলপ্রতি ২১ সেন্ট বেড়েছে। প্রতি ব্যারেলের মূল্য স্থির হয়েছে ৭৬ ডলার ২৯ সেন্টে।

সম্পর্কিত খবর