শিরোনাম
icon ২০ কোটি টাকা বীমা দাবি পরিশোধ করবে আইডিআরএ icon কম‌লো সোনার দাম icon একদিনেই ট্রিলিয়ন ডলার উধাও মার্কিন বাজারে icon হাম উপসর্গে আরও ৪ জনের মৃত্যু icon রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের নতুন চালান icon শীতের সবজিতে স্বস্তি, মাছ-মাংসে বাড়তি খরচ icon যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানি কমল ৪.৫ শতাংশ icon ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা icon ৯ নভেম্বর বসছে মজুরি বোর্ডের দ্বিতীয় সভ icon হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, আক্রান্ত ১৩৯৬ icon প্রিমিয়াম জালিয়াতি, কার্গো বীমায় নিষিদ্ধ বিজিআইসি icon সাবেক মন্ত্রীসহ শতাধিক ব্যক্তির ব্যাংক হিসাব জব্দের নির্দেশনা icon লেনদেনের শীর্ষে শাহজিবাজার পাওয়ার icon দর বৃদ্ধির শীর্ষে জাহিন স্পিনিং icon দরপতনের শীর্ষে ইস্টার্ন লুব্রিকেন্টস ব্লেন্ডার্স icon চুলের সাজে তরুণীর রূপে পূর্ণিমা icon ডেঙ্গুতে আরও ৭ মৃত্যু, আক্রান্ত ১,৫৯৬ icon যেসব এলাকায় জমায়েত নিষিদ্ধ ঘোষণা ডিএমপির icon শেখ হাসিনাকে ট্রাভেল পাস নয়: হুমায়ুন কবির icon ৩ মাসের জন্য বন্ধ গ্রীণ ডেল্টা ইন্স্যুরেন্সের ব্যবসা icon দুলামিয়া কটনের পর্ষদ সভা ১১ নভেম্বর icon ইন্ট্রাকোর পর্ষদ সভার নতুন তারিখ ১০ নভেম্বর icon সূচকের উত্থানে লেনদেন ৬৪৫ কোটি টাকা icon ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ icon আশুলিয়ায় ৩৫ কারখানায় ছুটি ঘোষণা
down of head

হাজার কোটি টাকা ছাড়াল লেনদেন

কয়েক সপ্তাহ ধরেই কিছুটা ধীরগতি পরিলক্ষিত হচ্ছে দেশের পুঁজিবাজারে। এ সময়ে সূচকের উত্থান-পতন দেখা গেলে দৈনিক লেনদেনের পরিমাণ হাজার কোটি টাকার নিচে নেমে গিয়েছিল। তিন কার্যদিবস ধরেই টানা উত্থান হয়েছে পুঁজিবাজারে। এর মধ্যে গতকাল ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক বাড়ার পাশাপাশি দৈনিক লেনদেনের পরিমাণ ১২ দিন পর হাজার কোটি টাকা ছাড়িয়েছে। দেশের আরেক পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) গতকাল সূচক ও লেনদেন বেড়েছে।

বাজার পর্যালোচনায় দেখা যায়, গতকাল লেনদেনের শুরুতেই ঊর্ধ্বমুখী ছিল সূচক। দুপুর সাড়ে ১২টার পর থেকে পয়েন্ট হারাতে শুরু করে সূচক। শেষ পর্যন্ত গতকাল দিনশেষে ২৯ দশমিক ২ পয়েন্ট বেড়ে ৬ হাজার ৮৮২ পয়েন্টে দাঁড়িয়েছে ডিএসইএক্স, যা আগের কার্যদিবসে ছিল ৬ হাজার ৮৫৩ পয়েন্টে। গতকাল সূচকের উত্থানে সবচেয়ে বেশি অবদান রেখেছে বেক্সিমকো লিমিটেড, ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ কোম্পানি (বিএটিবিসি) লিমিটেড, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস, ফরচুন সুজ ও ব্র্যাক ব্যাংকের শেয়ার।

ডিএসইর শরিয়াহ সূচক ডিএসইএস গতকাল দিন শেষে ৬ পয়েন্ট বেড়ে ১ হাজার ৪৫১ পয়েন্টে অবস্থান করছে, যা আগের দিন ছিল ১ হাজার ৪৪৫ পয়েন্টে। ব্লু-চিপ সূচক ডিএস-৩০ দিনের ব্যবধানে ১৫ পয়েন্ট বেড়ে গতকাল ২ হাজার ৫৭৬ পয়েন্টে দাঁড়িয়েছে, আগের দিন শেষে যা ছিল ২ হাজার ৫৬১ পয়েন্টে।

গতকাল ডিএসইতে লেনদেন হয়েছে ১ হাজার ৩১৪ কোটি টাকা। এর আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৮৯৪ কোটি টাকা। এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩৭৭টি কোম্পানি, মিউচুয়াল ফান্ড ও করপোরেট বন্ডের মধ্যে দিনশেষে দর বেড়েছে ২১৭টির, কমেছে ১৩২টির আর অপরিবর্তিত ছিল ২৮টি সিকিউরিটিজের বাজারদর।

সম্পর্কিত খবর