শিরোনাম
icon সাংবাদিকতায় নিরপেক্ষতা ও বিশ্বাসযোগ্যতা জরুরি: অর্থমন্ত্রী icon ছয় মিউচুয়াল ফান্ডের নিয়ন্ত্রণ হারাচ্ছে এলআর গ্লোবাল icon পদ্মা ব্যাংকের নিয়ন্ত্রণ নিল কেন্দ্রীয় ব্যাংক icon শ্রমিক বিক্ষোভে উত্তাল গাজীপুর, ছুটি ৭০ কারখানা icon লেনদেনের শীর্ষে একমি পেস্টিসাইটস icon সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় বেড়েছে লেনদেন icon ব্যাংক খাতের দুর্বলতা কাটাতে চার বছরের সংস্কার পরিকল্পনা icon ওয়াটা কেমিক্যালসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon ৯ কোম্পানির বুধবার লেনদেন বন্ধ icon ৫ কোম্পানির বুধবার লেনদেন চালু icon ৪ মাসে প্রাণিজ পণ্য রপ্তানিতে আয় ৩০৯ কোটি টাকা icon এশিয়াটিক ল্যাবরেটরিজের বোনাসে সম্মতি দেয়নি বিএসইসি icon ২৮৫ কোটি টাকার প্রেফারেন্স শেয়ার ইস্যু করবে সিঙ্গার icon সূচকের উত্থানে দুই ঘণ্টায় লেনদেন ৫০২ কোটি টাকার icon অভিনেতা সোহেল খান আর নেই icon ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান শেখ হাসিনা: রয়টার্স icon ফের বাড়ল স্বর্ণের দাম icon ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন icon আজ স্বর্ণদ্বীপ যাচ্ছেন প্রধানমন্ত্রী icon ২২ দিনে এলো ২৯ হাজার কোটি টাকার প্রবাসী আয় icon ব্যাংক পর্ষদে থাকতে পারবেন না কর্মরত সচিবরা icon নগদ প্রশাসকের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা icon অগ্রণী ব্যাংকের নতুন এমডি নূর মোহাম্মদ icon বস্তি ও উপকূলীয় সুরক্ষায় বিশ্বব্যাংকের বড় উদ্যোগ
down of head

শাবনূরের ছেলেও করোনা আক্রান্ত

কোভিড আক্রান্ত হয়ে অস্ট্রেলিয়ার একটি হাসপাতালে ভর্তি আছেন জনপ্রিয় অভিনেত্রী শাবনূর। এরই মধ্যে আরেক দুঃসংবাদ। জানা গেল, নায়িকার ৭ বছর বয়সী পুত্রসন্তান আইজানও করোনায় আক্রান্ত হয়েছে।

রবিবার সকালে শাবনূর তার ফ্যান পেইজে ছেলে আইজানের করোনায় আক্রান্ত হওয়ার খবরটি জানিয়ে বলেন, আমি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে আসার এক দিন পরই আমার একমাত্র ছেলে আইজানেরও ‘করোনাভাইরাস’ ধরা পড়েছে। এখন সে বাসায় আইসোলেশনে আছে। গত বুধবার, ২৯ ডিসেম্বর আমার ছেলের জন্মদিন ছিল; কিন্তু নিজে হাসপাতালে ভর্তি থাকায় তার পাশে থাকতে পারিনি। সবার কাছে আমার বিনীত অনুরোধ- আপনারা আইজানের জন্য দোয়া করবেন, মহান আল্লাহ পাক যেন আমার নয়নের মণিকে শিগগিরই সুস্থ করে দেন।

শাবনূর বর্তমানে নিউ সাউথ ওয়েলসের ওয়েস্টমেড হাসপাতালে চিকিৎসাধীন। ২৭ ডিসেম্বর সিডনির একটি হাসপাতালে এক্স-রে করাতে যান শাবনূর। হাসপাতালের যাবতীয় কাজ শেষে নিজে গাড়ি চালিয়ে সিডনির বাসায় ফেরেন।

বাসায় ঢুকতেই হাসপাতাল থেকে ফোন করে জানানো হয়, করোনায় আক্রান্ত হয়েছেন শাবনূর। বুধবার সিডনির স্থানীয় সময় দুপুর ২টায় হাসপাতালে ভর্তি হন।

শাবনূর জানান, তিনি করোনা প্রতিরোধী দুটি টিকা নিয়েও আক্রান্ত হয়েছেন। তার ব্রিদিং প্রবলেমের পাশাপাশি খুসখুসে কাশি আছে। মাথাব্যথা, বুকে ব্যথা ও খাওয়ায় অরুচি আছে।

সম্পর্কিত খবর