শিরোনাম
icon ২০ কোটি টাকা বীমা দাবি পরিশোধ করবে আইডিআরএ icon কম‌লো সোনার দাম icon একদিনেই ট্রিলিয়ন ডলার উধাও মার্কিন বাজারে icon হাম উপসর্গে আরও ৪ জনের মৃত্যু icon রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের নতুন চালান icon শীতের সবজিতে স্বস্তি, মাছ-মাংসে বাড়তি খরচ icon যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানি কমল ৪.৫ শতাংশ icon ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা icon ৯ নভেম্বর বসছে মজুরি বোর্ডের দ্বিতীয় সভ icon হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, আক্রান্ত ১৩৯৬ icon প্রিমিয়াম জালিয়াতি, কার্গো বীমায় নিষিদ্ধ বিজিআইসি icon সাবেক মন্ত্রীসহ শতাধিক ব্যক্তির ব্যাংক হিসাব জব্দের নির্দেশনা icon লেনদেনের শীর্ষে শাহজিবাজার পাওয়ার icon দর বৃদ্ধির শীর্ষে জাহিন স্পিনিং icon দরপতনের শীর্ষে ইস্টার্ন লুব্রিকেন্টস ব্লেন্ডার্স icon চুলের সাজে তরুণীর রূপে পূর্ণিমা icon ডেঙ্গুতে আরও ৭ মৃত্যু, আক্রান্ত ১,৫৯৬ icon যেসব এলাকায় জমায়েত নিষিদ্ধ ঘোষণা ডিএমপির icon শেখ হাসিনাকে ট্রাভেল পাস নয়: হুমায়ুন কবির icon ৩ মাসের জন্য বন্ধ গ্রীণ ডেল্টা ইন্স্যুরেন্সের ব্যবসা icon দুলামিয়া কটনের পর্ষদ সভা ১১ নভেম্বর icon ইন্ট্রাকোর পর্ষদ সভার নতুন তারিখ ১০ নভেম্বর icon সূচকের উত্থানে লেনদেন ৬৪৫ কোটি টাকা icon ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ icon আশুলিয়ায় ৩৫ কারখানায় ছুটি ঘোষণা
down of head

রাষ্ট্রীয় মজুদ থেকে আবারো গম বিক্রি করবে চীন

রাষ্ট্রীয় মজুদ থেকে স্থানীয় বাজারে গম সরবরাহের ঘোষণা দিয়েছে চীন সরকার। ৫ জানুয়ারি নিলামের মাধ্যমে মজুদ থেকে পাঁচ লাখ টন গম বিক্রি করা হবে। মূলত খাদ্যশস্যটির ঊর্ধ্বমুখী মূল্য নিয়ন্ত্রণ ও সরবরাহ বাড়াতে পণ্যটির মজুদ উন্মুক্ত করা হচ্ছে। ন্যাশনাল গ্রেইন ট্রেড সেন্টার এ তথ্য জানিয়েছে।

প্রতিষ্ঠানটি জানায়, গম থেকে উৎপাদিত ময়দা প্রক্রিয়াকরণ কোম্পানিগুলো শুধু এ নিলামে অংশ নিতে পারবে। এর আগে বিদায়ী বছরের অক্টোবরে দেশটি প্রথমবারের মতো রাষ্ট্রীয় মজুদ থেকে নিলামের মাধ্যমে গম বিক্রি করেছিল।

এক নোটিসে বলা হয়, নিলাম থেকে গম ভাঙানো মিলগুলোতেই পণ্যটি বিক্রি করা যাবে। নিলামের পর এসব পণ্য পুনরায় বিক্রি করা যাবে না বলেও উল্লেখ করা হয়েছে।

তথ্য বলছে, আন্তর্জাতিক বাজারের পাশাপাশি চীনেও ভুট্টার দাম রেকর্ড উচ্চতায় অবস্থান করছে। ফলে ব্যাপক চাহিদা থাকা সত্ত্বেও পশুখাদ্য উৎপাদন কোম্পানিগুলো পণ্যটির সরবরাহ নিশ্চিতে হিমশিম খাচ্ছে। এ কারণে কোম্পানিগুলো রাষ্ট্রীয় মজুদ থেকে ভুট্টার পরিবর্তে গম কিনছে।

এদিকে বিশ্লেষকরা বলছেন, চীন যখন দেশটির খাদ্যশস্য সুরক্ষার বিষয়ে মনোযোগ বাড়িয়েছে, তখনই ঊর্ধ্বমুখী হয়ে উঠেছে গমের দাম। পশুখাদ্যের ঊর্ধ্বমুখী চাহিদা কৃষিপণ্যটির বাজারকে অস্থিতিশীল করে তুলেছে।

জানা গেছে, অক্টোবরে অনুষ্ঠিত নিলামে চীন কোম্পানিগুলোর কাছে ৮ লাখ ৯১ হাজার ৯৩৮ টন গম বিক্রি করে। প্রতি টন গম গড়ে ৩৭১ ডলার মূল্যে বিক্রি করা হয়, যা স্থানীয় বাজারদরের তুলনায় অনেক কম।

 

সম্পর্কিত খবর