শিরোনাম
icon ২০ কোটি টাকা বীমা দাবি পরিশোধ করবে আইডিআরএ icon কম‌লো সোনার দাম icon একদিনেই ট্রিলিয়ন ডলার উধাও মার্কিন বাজারে icon হাম উপসর্গে আরও ৪ জনের মৃত্যু icon রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের নতুন চালান icon শীতের সবজিতে স্বস্তি, মাছ-মাংসে বাড়তি খরচ icon যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানি কমল ৪.৫ শতাংশ icon ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা icon ৯ নভেম্বর বসছে মজুরি বোর্ডের দ্বিতীয় সভ icon হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, আক্রান্ত ১৩৯৬ icon প্রিমিয়াম জালিয়াতি, কার্গো বীমায় নিষিদ্ধ বিজিআইসি icon সাবেক মন্ত্রীসহ শতাধিক ব্যক্তির ব্যাংক হিসাব জব্দের নির্দেশনা icon লেনদেনের শীর্ষে শাহজিবাজার পাওয়ার icon দর বৃদ্ধির শীর্ষে জাহিন স্পিনিং icon দরপতনের শীর্ষে ইস্টার্ন লুব্রিকেন্টস ব্লেন্ডার্স icon চুলের সাজে তরুণীর রূপে পূর্ণিমা icon ডেঙ্গুতে আরও ৭ মৃত্যু, আক্রান্ত ১,৫৯৬ icon যেসব এলাকায় জমায়েত নিষিদ্ধ ঘোষণা ডিএমপির icon শেখ হাসিনাকে ট্রাভেল পাস নয়: হুমায়ুন কবির icon ৩ মাসের জন্য বন্ধ গ্রীণ ডেল্টা ইন্স্যুরেন্সের ব্যবসা icon দুলামিয়া কটনের পর্ষদ সভা ১১ নভেম্বর icon ইন্ট্রাকোর পর্ষদ সভার নতুন তারিখ ১০ নভেম্বর icon সূচকের উত্থানে লেনদেন ৬৪৫ কোটি টাকা icon ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ icon আশুলিয়ায় ৩৫ কারখানায় ছুটি ঘোষণা
down of head

বাংলাদেশ একটি ‘অসাধারণ দেশ’

দেশে সব জিনিসপত্রের দাম সহনীয় পর্যায়ে আছে। দেশে কোনো মূল্যস্ফীতি নেই। গত ১৫ বছর ধরে বাংলাদেশে ৫ থেকে সাড়ে ৫ শতাংশ মূল্যস্ফীতির রেট। বাংলাদেশ একটি ‘অসাধারণ দেশ’।

শনিবার জাতিসংঘের সাধারণ পরিষদের বাংলাদেশকে ‘স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণ’ সম্পর্কিত চূড়ান্ত সুপারিশের পরিপ্রেক্ষিতে ঢাকায় স্মারক অনুষ্ঠানের প্রি-ইভেন্ট প্রেস ব্রিফিংকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

মন্ত্রী বলেন, ‘মূল্যস্ফীতি সারাবিশ্বে আছে, আমাদের এখানে নেই। জিনিসপত্রের দাম বাড়লেও তুলনামূলক তা কম। যা বেড়েছে তা সহনীয় পর্যায়ে আছে। অন্য কোনো দেশের সঙ্গে মেলালে দেখবেন এখন মূল্যস্ফীতিতে বাংলাদেশ ভালো অবস্থানে আছে।’

দেশের মানুষের দক্ষতা এবং উৎপাদনশীলতা দুটোই বেড়েছে বলেও উল্লেখ করেন অর্থমন্ত্রী।

তিনি বলেন, ‘আমরা চ্যালেঞ্জগুলো ভালোভাবেই নেই। এগুলো উত্তরণে আমরা ফ্লেক্সিবল অ্যাপ্রোচে আছি। আমরা চ্যালেঞ্জগুলোকে সুযোগ হিসেবে কাজে লাগাতে চাই। বাংলাদেশের রপ্তানি বাণিজ্য ৪৫ বিলিয়ন ডলারের কাছাকাছি, আমরা ৬০ বিলিয়নে যাব। আমাদের রপ্তানিও কমবে না। আমাদের হোঁচট খেতে হবে না এবং আমরা ক্ষতিগ্রস্ত হব না।’

এ সময় অর্থমন্ত্রী রেমিটেন্স নিয়ে কথা বলেন। তিনি জানান, চলতি অর্থবছরে ২৬ বিলিয়ন ডলার রেমিটেন্সের লক্ষ্যমাত্রা অর্জনে প্রণোদনা বাড়ানো হয়েছে। রেমিটেন্সের লক্ষ্য অর্জন করতে গেলে ইনসেনটিভ আরেকটু বাড়িয়ে দেওয়ার দরকার ছিল। সেজন্য রেমিটেন্স যোদ্ধাদের বর্ধিত খরচ যোগান দিতে প্রণোদনা ২ শতাংশ থেকে ২.৫ শতাংশ করা হয়েছে।

ব্রিফিংয়ে বক্তব্য দেন অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব ফাতিমা ইয়াসমিন।

সম্পর্কিত খবর