শিরোনাম
icon ২০ কোটি টাকা বীমা দাবি পরিশোধ করবে আইডিআরএ icon কম‌লো সোনার দাম icon একদিনেই ট্রিলিয়ন ডলার উধাও মার্কিন বাজারে icon হাম উপসর্গে আরও ৪ জনের মৃত্যু icon রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের নতুন চালান icon শীতের সবজিতে স্বস্তি, মাছ-মাংসে বাড়তি খরচ icon যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানি কমল ৪.৫ শতাংশ icon ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা icon ৯ নভেম্বর বসছে মজুরি বোর্ডের দ্বিতীয় সভ icon হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, আক্রান্ত ১৩৯৬ icon প্রিমিয়াম জালিয়াতি, কার্গো বীমায় নিষিদ্ধ বিজিআইসি icon সাবেক মন্ত্রীসহ শতাধিক ব্যক্তির ব্যাংক হিসাব জব্দের নির্দেশনা icon লেনদেনের শীর্ষে শাহজিবাজার পাওয়ার icon দর বৃদ্ধির শীর্ষে জাহিন স্পিনিং icon দরপতনের শীর্ষে ইস্টার্ন লুব্রিকেন্টস ব্লেন্ডার্স icon চুলের সাজে তরুণীর রূপে পূর্ণিমা icon ডেঙ্গুতে আরও ৭ মৃত্যু, আক্রান্ত ১,৫৯৬ icon যেসব এলাকায় জমায়েত নিষিদ্ধ ঘোষণা ডিএমপির icon শেখ হাসিনাকে ট্রাভেল পাস নয়: হুমায়ুন কবির icon ৩ মাসের জন্য বন্ধ গ্রীণ ডেল্টা ইন্স্যুরেন্সের ব্যবসা icon দুলামিয়া কটনের পর্ষদ সভা ১১ নভেম্বর icon ইন্ট্রাকোর পর্ষদ সভার নতুন তারিখ ১০ নভেম্বর icon সূচকের উত্থানে লেনদেন ৬৪৫ কোটি টাকা icon ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ icon আশুলিয়ায় ৩৫ কারখানায় ছুটি ঘোষণা
down of head

ঘ্রাণ শুঁকে ধর্ষক ও খুনিকে খুঁজে বের করল কুকুর

ভারতের মহারাষ্ট্রে ধর্ষণ ও হত্যার অভিযোগে অভিযুক্ত এক ব্যক্তিকে খুঁজে বের করে দিয়েছে একটি কুকুর।

মহারাষ্ট্রের রাইগাড বিভাগের বোমা নিস্ক্রীয় বিভাগের ওস্কার নামের কুকুরটি পুলিশকে অভিযুক্তকে খুঁজে দেয়।

টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়, হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি কাঠের তক্তার ঘ্রাণ নিয়েই হত্যাকারীকে বের করে দেয় ওস্কার। বিশেষভাবে প্রশিক্ষিত এ কুকুরটি গোয়ালঘরে গিয়ে অভিযুক্ত ব্যক্তিকে বের করে ।

রাইগাড পুলিশের কনস্টেবল দর্শন সাওয়ান্ত এ ব্যপারে বলেন, ওস্কারকে হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি কাঠের তক্তার ঘ্রাণ শুঁকানো হয়। তারপর সেই ঘ্রাণ শুঁকতে শুঁকতে সে একটি গোয়ালঘরে ঢোকে। আর এভাবে সে আমাদের হত্যায় অভিযুক্তকে খুঁজে বের করে দেয়।

ওই কনস্টেবল আরো বলেন, অস্কারের এখন তিন বছর বয়স। সে আমাদের কাছে আসে যখন তার বয়স ছিল সাত মাস। পুনেতে তাকে গোয়েন্দা কুকুর হিসেবে তৈরি করতে নয় মাসের প্রশিক্ষণ দেয়া হয়।

ওস্কার গত ফেব্রুয়ারিতেও একটি হত্যা মামলায় সহায়তা করে। সে সময় কুকুরটিকে হত্যায় ব্যবহৃত একটি কাঁচির ঘ্রাণ শুঁকানো হয়। সেই গন্ধের সূত্র ধরে মাঠের মধ্যে একটি কুঁড়েঘরে গিয়ে পৌঁছায় সে। পরে সেখান থেকে হত্যাকারীকে আটক করা হয়।

এদিকে মহারাষ্ট্রের ঘটনার বিষয়ে পুলিশ জানিয়েছে অভিযুক্ত হত্যাকারীকে খুঁজে বের করার পর তাকে এখন তারা রিমান্ডে নিয়েছেন। এ ঘটনায় আরো তদন্ত করা হবে।

পুলিশ জানিয়েছে, হত্যার শিকার নারীকে অর্ধনগ্ন অবস্থায় পাওয়া গেছে। তাই তারা মনে করছেন এখানে ধর্ষণের ঘটনাও ঘটেছে।

সম্পর্কিত খবর