শিরোনাম
icon ঠাকুরগাঁওয়ে বিএনপির প্রার্থী মির্জা ফয়সল জয়ী icon স্বাস্থ্যবীমার দাবি পরিশোধ করল বেঙ্গল ইসলামী লাইফ icon যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের পিএইচপি শিপব্রেকিং ইয়ার্ড পরিদর্শন icon ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৬ মৃত্যু, ভর্তি ১,৮৮৬ জন icon প্রকৃতি পুনরুদ্ধারে ২৯৬ বিলিয়ন ডলার অর্থায়নের তাগিদ icon হঠাৎ কনের সাজে সাদিয়া আয়মান icon হামের উপসর্গে ৭ মৃত্যু, হাসপাতালে ১,৩১৫ জন icon পে-স্কেলে অর্থ মন্ত্রণালয়ের ৮ নির্দেশনা icon লেনদেনের শীর্ষে প্রাইম ব্যাংক icon সূচকের পতনে লেনদেন ৫৬৪ কোটি টাকার icon চট্টগ্রাম বন্দরে পাকিস্তানি ১০ কনটেইনার তামাক আটক icon জাপান সফর শেষে রাতে ফিরছেন প্রধানমন্ত্রী icon ইউনিক হোটেলের লভ্যাংশ ঘোষণা icon এস্কয়ার নিটের লভ্যাংশ ঘোষণা icon ভিএফএস থ্রেডের লভ্যাংশ ঘোষণা icon ফার কেমিক্যালের লভ্যাংশ ঘোষণা icon বেতন বৃদ্ধির দাবিতে রাজধানীতে শ্রমিক আন্দোলন icon জিবিবি পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon এসিআইয়ের লভ্যাংশ ঘোষণা icon হানিফের মৃত্যুদণ্ড, খান-আলী-আতার আমৃত্যু কারাদণ্ড icon সংকটে তাঁতশিল্প, বন্ধ প্রায় ১ লাখ তাঁত icon আইএমএফের ডিএমডি হচ্ছেন চীনা উপমন্ত্রী icon ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫২৫ icon অগ্নি সিস্টেমসের লভ্যাংশ ঘোষণা icon জেনেক্স ইনফোসিসের লভ্যাংশ ঘোষণা
down of head

ভোলায় ২ চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৩০

ইউনিয়ন পরিষদ নির্বাচন কেন্দ্র করে ভোলার শিবপুর ইউনিয়নে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে দফায় দফায় হামলা ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৩০ জন আহত হয়েছেন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।

এ বিষয়ে নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ মো. জসিম উদ্দিনের অভিযোগ, তার প্রতিপক্ষ আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত সিরাজুল ইসলাম সিরাজ জামায়াত ও বিএনপিকে নিয়ে বহিরাগত সন্ত্রাসী এনে তাদের ওপর হামলা করছে। দলীয় ও নির্বাচনি অফিস ভাঙচুর করছে। গুলি ও বোমাবাজি করছে। তার ১৫ কর্মী হাসপাতালে রয়েছে। আহতদের বাড়ি থেকে হাসপাতালে নিতে দিচ্ছে না।

অপরদিকে স্বতন্ত্র প্রার্থী সিরাজুল ইসলাম সিরাজ অভিযোগ করে জানান, কয়েকশ মানুষ নিয়ে তার এলাকায় হামলা করেছে নৌকা প্রতীকের প্রার্থী।

নির্বাহী ম্যাজিস্ট্রেট এসিল্যান্ড মো. আলী সুজা বলেন, দুপক্ষের হামলার ঘটনা শুনেই ঘটনাস্থলে ছুটে এসেছি। এখন আমরা এলাকায় অবস্থান করছি। পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছি।

সম্পর্কিত খবর