শিরোনাম
icon আস্থা লাইফের ২৮ লাখ টাকার বীমা দাবি নিষ্পত্তি icon প্রোটেক্টিভ ইসলামী লাইফের ৫ লাখ টাকার মৃত্যুদাবির চেক হস্তান্তর icon রমজানের আগে নিত্যপণ্যের আমদানি ও এলসি বৃদ্ধি icon জনতা, অগ্রণী ও বেসিক ব্যাংকে নতুন এমডি icon ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, ভর্তি ২২১৮ icon লেনদেনের শীর্ষে প্রাইম ব্যাংক icon হাম উপসর্গে আরও ৬ জনের মৃত্যু icon ঢাকা ইন্স্যুরেন্সের বোর্ড সভা ২৯ অক্টোবর icon মনোস্পুল পেপারের বোর্ড সভা ৯ নভেম্বর icon মাগুরা মাল্টিপ্লেক্সের বোর্ড সভা ৯ নভেম্বর icon ৯৯৯ টাকা দেনমোহরে সুজাত শিমুলের বিয়ে icon ইউনিয়ন ইন্স্যুরেন্সের বোর্ড সভা ২৮ অক্টোবর icon ইসলামী কমার্শিয়াল ইন্স্যুরেন্সের বোর্ড সভা ২৮ অক্টোবর icon সূচকের পতনে চলছে লেনদেন icon এমটিবি’র ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন icon জন্মদিনের ভিডিওতে অবাক ভক্তরা icon জাপানের ৬৩৫ কোটি ডলারের বিনিয়োগ উদ্যোগ বাংলাদেশে icon ফনিক্স ফাইন্যান্সের বোর্ড সভা ২৮ অক্টোবর icon নর্দান ইসলামী ইন্স্যুরেন্সের বোর্ড সভা ২৯ অক্টোবর icon বিশ্ববাজারে কমলো তেলের দাম icon ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৬৬২ icon চার দিনের সফরে জাপান পৌঁছেছেন প্রধানমন্ত্রী icon গোলাপি আভায় জয়া আহসান icon জাপানে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির ইঙ্গিত icon রোমানিয়ার প্রধানমন্ত্রীকে তারেক রহমানের অভিনন্দন
down of head

আর্জেন্টিনায় গম উৎপাদন বৃদ্ধির পূর্বাভাস

চলতি মৌসুমে আর্জেন্টিনায় গম উৎপাদন বাড়ার পূর্বাভাস মিলেছে। দেশটিতে খাদ্যশস্যটির আবাদ বেড়েছে। ফলে প্রত্যাশার চেয়েও বেশি গম উৎপাদনের সম্ভাবনা দেখা দিয়েছে। এ কারণে বুয়েন্স আয়ার্স গ্রেইনস এক্সচেঞ্জ গম উৎপাদন পূর্বাভাস বাড়িয়েছে। খবর ওয়ার্ল্ডগ্রেইন ডটকম।

সর্বশেষ পূর্বাভাসে প্রতিষ্ঠানটি জানিয়েছে, ২০২১-২২ মৌসুমে আর্জেন্টিনায় ২ কোটি ১৫ লাখ টন গম উৎপাদন হতে পারে। এর আগে ২ কোটি ১০ লাখ টন গম উৎপাদনের পূর্বাভাস দিয়েছিল প্রতিষ্ঠানটি।

আবহাওয়াবিদরা বলছেন, আর্জেন্টিনায় ভয়াবহ খরার প্রভাব কাটতে শুরু করেছে। আগামী বছরের জানুয়ারিতে পর্যাপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ফলে গমের পাশাপাশি ভুট্টা ও সয়াবিন উৎপাদনও বাড়তে পারে।

সম্প্রতি প্রকাশিত প্রতিবেদনে বুয়েন্স আয়ার্স গ্রেইনস এক্সচেঞ্জ জানায়, মৌসুমের এখন পর্যন্ত ৭৮ দশমিক ৩ শতাংশ গম উত্তোলন সম্পন্ন হয়েছে। আগামী বছরের জানুয়ারিতে উত্তোলন কার্যক্রম শেষ হবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

প্রতিষ্ঠানটি বলছে, গত সাতদিনে প্রতি হেক্টর জমি থেকে ৩২ লাখ ৮০ হাজার টন গম উত্তোলন করা হয়েছে। ফসল সংগ্রহে এমন সমৃদ্ধি আমাদের উৎপাদন পূর্বাভাস বাড়াতে সহায়তা করেছে।

অন্যদিকে ২০২১-২২ মৌসুমে ৫ কোটি ৭০ লাখ টন ভুট্টা ও ৪ কোটি ৪০ লাখ টন সয়াবিন উৎপাদনের পূর্বাভাসও দিয়েছে বুয়েন্স আয়ার্স গ্রেইনস এক্সচেঞ্জ।

সম্পর্কিত খবর