পুনর্মূল্যায়নের পর সম্পদ বেড়েছে ইস্টার্ন ব্যাংকের
পুনর্মূল্যায়নের পর স্থায়ী সম্পদ (নিজস্ব প্লটের মূল্য) বেড়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত ইস্টার্ন ব্যাংক লিমিটেডের (ইবিএল)। পুনর্মূল্যায়নের আগে কোম্পানিটির স্থায়ী সম্পদের পরিমাণ ছিল ৩৯৮ কোটি ৬৬ লাখ ৫৬ হাজার ৭৮৬ টাকার। কিন্তু জরিপ ও পরিদর্শন কোম্পানি লিমিটেডের মাধ্যমে মূল্যায়নের পর যা বেড়ে দাঁড়িয়েছে ৪০৬ কোটি ২ লাখ ৫ হাজার ৩০১ টাকায়। সেই হিসাবে কোম্পানিটির সম্পদ বেড়েছে ৭ কোটি ৩৫ লাখ ৪৮ হাজার ৫১৫ টাকায়। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। চলতি হিসাব বছরের তিন প্রান্তিকে (জানুয়ারি-সেপ্টেম্বর) ইবিএলের সমন্বিত ইপিএস হয়েছে ৪ টাকা ২১ পয়সা।



