শিরোনাম
icon ২০ কোটি টাকা বীমা দাবি পরিশোধ করবে আইডিআরএ icon কম‌লো সোনার দাম icon একদিনেই ট্রিলিয়ন ডলার উধাও মার্কিন বাজারে icon হাম উপসর্গে আরও ৪ জনের মৃত্যু icon রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের নতুন চালান icon শীতের সবজিতে স্বস্তি, মাছ-মাংসে বাড়তি খরচ icon যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানি কমল ৪.৫ শতাংশ icon ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা icon ৯ নভেম্বর বসছে মজুরি বোর্ডের দ্বিতীয় সভ icon হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, আক্রান্ত ১৩৯৬ icon প্রিমিয়াম জালিয়াতি, কার্গো বীমায় নিষিদ্ধ বিজিআইসি icon সাবেক মন্ত্রীসহ শতাধিক ব্যক্তির ব্যাংক হিসাব জব্দের নির্দেশনা icon লেনদেনের শীর্ষে শাহজিবাজার পাওয়ার icon দর বৃদ্ধির শীর্ষে জাহিন স্পিনিং icon দরপতনের শীর্ষে ইস্টার্ন লুব্রিকেন্টস ব্লেন্ডার্স icon চুলের সাজে তরুণীর রূপে পূর্ণিমা icon ডেঙ্গুতে আরও ৭ মৃত্যু, আক্রান্ত ১,৫৯৬ icon যেসব এলাকায় জমায়েত নিষিদ্ধ ঘোষণা ডিএমপির icon শেখ হাসিনাকে ট্রাভেল পাস নয়: হুমায়ুন কবির icon ৩ মাসের জন্য বন্ধ গ্রীণ ডেল্টা ইন্স্যুরেন্সের ব্যবসা icon দুলামিয়া কটনের পর্ষদ সভা ১১ নভেম্বর icon ইন্ট্রাকোর পর্ষদ সভার নতুন তারিখ ১০ নভেম্বর icon সূচকের উত্থানে লেনদেন ৬৪৫ কোটি টাকা icon ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ icon আশুলিয়ায় ৩৫ কারখানায় ছুটি ঘোষণা
down of head

নির্ধারিত সময়ের মধ্যেই পদ্মা সেতুতে গাড়ি চলবে, সেতুমন্ত্রীর আশাবাদ

নির্ধারিত সময়ের মধ্যেই পদ্মা সেতুর ওপর দিয়ে গাড়ি চলবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

সচিবালয়ে নিজ দপ্তরে আজ রোববার আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ আশাবাদ ব্যক্ত করেন ওবায়দুল কাদের।

এ সময় সেতুমন্ত্রী বলেন, ‘পদ্মা সেতুর কাজ এগিয়ে চলছে। এখন পিচ ঢালাইয়ের কাজ চলছে। আমরা তো আগেই অ্যাপ্রোচ করে ফেলেছি। আমাদের টার্গেটের মধ্যেই পদ্মা সেতু উদ্‌বোধন করা হবে। সেতুটি ২০২২ সালের জুনে উদ্‌বোধন করা হবে।’

ওবায়দুল কাদের আরও বলেন, ‘নতুন বছরে মেট্রোরেল ও কর্ণফুলী টানেলের উদ্‌বোধন হবে। সময় মতো তারিখ ঘোষণা করা হবে। এ দুটি প্রকল্পের কাজ শেষ করার ক্ষেত্রে আমাদের লক্ষ্য ২০২২ সাল।

ঢাকা নগর পরিবহণের উদ্‌বোধন করে মন্ত্রী বলেন, ‘ঢাকা নগরীতে সুশৃঙ্খল ও আধুনিক গণপরিবহণ ব্যবস্থা গড়ে তুলতে সব ধরনের সহযোগিতা করা হবে। আমি এর সাফল্য কামনা করি। পর্যায়ক্রমে এ সেবার বিস্তার হবে। আরেও নতুন রুট যুক্ত হবে। গোটা ঢাকা শহরকে একটা সুশৃঙ্খল পরিকল্পনার মধ্যে আনতে হবে। আরেও ৪২টি রুট করার পরিকল্পনা আছে। মাত্রতো শুরু হলো। ঢাকা সিটি ও এর আশপাশে এই রুট চালু হবে। এর মধ্যে নরসিংদী, মানিকগঞ্জ, নারায়ণগঞ্জ, গাজীপুরও রয়েছে।’

সম্পর্কিত খবর