শিরোনাম
icon ২০ কোটি টাকা বীমা দাবি পরিশোধ করবে আইডিআরএ icon কম‌লো সোনার দাম icon একদিনেই ট্রিলিয়ন ডলার উধাও মার্কিন বাজারে icon হাম উপসর্গে আরও ৪ জনের মৃত্যু icon রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের নতুন চালান icon শীতের সবজিতে স্বস্তি, মাছ-মাংসে বাড়তি খরচ icon যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানি কমল ৪.৫ শতাংশ icon ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা icon ৯ নভেম্বর বসছে মজুরি বোর্ডের দ্বিতীয় সভ icon হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, আক্রান্ত ১৩৯৬ icon প্রিমিয়াম জালিয়াতি, কার্গো বীমায় নিষিদ্ধ বিজিআইসি icon সাবেক মন্ত্রীসহ শতাধিক ব্যক্তির ব্যাংক হিসাব জব্দের নির্দেশনা icon লেনদেনের শীর্ষে শাহজিবাজার পাওয়ার icon দর বৃদ্ধির শীর্ষে জাহিন স্পিনিং icon দরপতনের শীর্ষে ইস্টার্ন লুব্রিকেন্টস ব্লেন্ডার্স icon চুলের সাজে তরুণীর রূপে পূর্ণিমা icon ডেঙ্গুতে আরও ৭ মৃত্যু, আক্রান্ত ১,৫৯৬ icon যেসব এলাকায় জমায়েত নিষিদ্ধ ঘোষণা ডিএমপির icon শেখ হাসিনাকে ট্রাভেল পাস নয়: হুমায়ুন কবির icon ৩ মাসের জন্য বন্ধ গ্রীণ ডেল্টা ইন্স্যুরেন্সের ব্যবসা icon দুলামিয়া কটনের পর্ষদ সভা ১১ নভেম্বর icon ইন্ট্রাকোর পর্ষদ সভার নতুন তারিখ ১০ নভেম্বর icon সূচকের উত্থানে লেনদেন ৬৪৫ কোটি টাকা icon ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ icon আশুলিয়ায় ৩৫ কারখানায় ছুটি ঘোষণা
down of head

বাসের প্রফিট নিয়ে আর পাড়াপাড়ি করতে হবে না: আতিক

ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম বলেছেন, ‘ঢাকায় ৯ হাজার ২৭টি বাস চলাচল করে। সন্ধ্যায় তারা বসেন প্রফিট কোথায়? আয়ের জন্য বাস চালকদের সঙ্গে পাড়াপাড়ি করেন। এজন্য অনেক প্রাণহানি ঘটে। দিন শেষে এখন আর আয়ের জন্য পাড়াপাড়ি করতে হবে না।’

রোববার (২৬ ডিসেম্বর) সকালে রাজধানীর ঘাটারচর থেকে কাঁচপুর পর্যন্ত বাসরুট রেশনালাইজেশনের আওতায় বাসরুট পাইলটিং-এর উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।

মেয়র বলেন, ‘আমরা আজ নতুন করে একটি বাস রুট চালু করছি। সেটি হচ্ছে, ঘাটারচর থেকে কাঁচপুর পর্যন্ত ১৮ কিলোমিটার পথ। সেই পথে যে গাড়িগুলো চলবে। তাদেরকে সব নিয়মকানুন মেনে চলতে হবে। কোনো অভিযোগ থাকতে পারবে না।’

তিনি বলেন, ‘সেখানে প্রতিটি বাসের কাগজপত্র ঠিক থাকবে। ড্রাইভারের লাইসেন্স থাকবে। প্রতিটি হেলপারের নির্ধারিত পোশাক থাকবে। এই পথের প্রতি কিলোমিটারের ভাড়া হবে দুই টাকা ১৫ পয়সা আর সর্বনিম্ন ভাড়া হবে ১০ টাকা। যাত্রীরা সুশৃঙ্খলভাবে বাসে উঠবেন। আমরা মনে করি, গণপরিবহনে শৃঙ্খলা ফিরবে।’

মেয়র বলেন, ‘যারা বাসরুট ফ্রেনজাই পরিচালনা করছি, তারা সবাই মিলে মনে করছি আগামীর ভবিষ্যৎকে একটি সুন্দর শহর উপহার দিতে সবার সহযোগিতা প্রয়োজন। এটি নতুন একটি ধারণা বা ফর্মুলা। আমরা এটি বাস্তবায়ন করে ছাড়বো।’

তিনি আরও বলেন, ‘ঢাকাকে বাঁচাতে হলে সবার আগে প্রয়োজন এটিকে সচল করা। আমার কথা শুনে অনেকেই বলতে পারেন, ঢাকা কি আচল হয়ে আছে? আমি বলবো, না, ঢাকা অচল হয়নি। তবে কিছু কিছু ক্ষেত্রে স্থবির হয়ে আছে। এই শহরের সবচেয়ে বড় সমস্যার নাম ট্রাফিক জ্যাম। জ্যামে মানুষ নাকানি-চুবানি খাচ্ছেন। কর্মজীবনের হাজার হাজার ঘণ্টা নষ্ট হচ্ছে, এনার্জি নষ্ট হচ্ছে।’

অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস, সংসদ সদস্য সাদেক খান, বিআরটিসি চেয়ারম্যান তাজুল ইসলাম, ডিটিসিএর নির্বাহী পরিচালক নিলীমা আক্তার, ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক খন্দকার এনায়েত উল্যাহ প্রমুখ।

সম্পর্কিত খবর