শিরোনাম
icon ২০ কোটি টাকা বীমা দাবি পরিশোধ করবে আইডিআরএ icon কম‌লো সোনার দাম icon একদিনেই ট্রিলিয়ন ডলার উধাও মার্কিন বাজারে icon হাম উপসর্গে আরও ৪ জনের মৃত্যু icon রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের নতুন চালান icon শীতের সবজিতে স্বস্তি, মাছ-মাংসে বাড়তি খরচ icon যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানি কমল ৪.৫ শতাংশ icon ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা icon ৯ নভেম্বর বসছে মজুরি বোর্ডের দ্বিতীয় সভ icon হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, আক্রান্ত ১৩৯৬ icon প্রিমিয়াম জালিয়াতি, কার্গো বীমায় নিষিদ্ধ বিজিআইসি icon সাবেক মন্ত্রীসহ শতাধিক ব্যক্তির ব্যাংক হিসাব জব্দের নির্দেশনা icon লেনদেনের শীর্ষে শাহজিবাজার পাওয়ার icon দর বৃদ্ধির শীর্ষে জাহিন স্পিনিং icon দরপতনের শীর্ষে ইস্টার্ন লুব্রিকেন্টস ব্লেন্ডার্স icon চুলের সাজে তরুণীর রূপে পূর্ণিমা icon ডেঙ্গুতে আরও ৭ মৃত্যু, আক্রান্ত ১,৫৯৬ icon যেসব এলাকায় জমায়েত নিষিদ্ধ ঘোষণা ডিএমপির icon শেখ হাসিনাকে ট্রাভেল পাস নয়: হুমায়ুন কবির icon ৩ মাসের জন্য বন্ধ গ্রীণ ডেল্টা ইন্স্যুরেন্সের ব্যবসা icon দুলামিয়া কটনের পর্ষদ সভা ১১ নভেম্বর icon ইন্ট্রাকোর পর্ষদ সভার নতুন তারিখ ১০ নভেম্বর icon সূচকের উত্থানে লেনদেন ৬৪৫ কোটি টাকা icon ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ icon আশুলিয়ায় ৩৫ কারখানায় ছুটি ঘোষণা
down of head

ভোট কেন্দ্রে সংঘর্ষ, মেম্বারসহ ১০ জন আহত

রাজশাহীর বাঘা উপজেলার বাউসা বালিকা বিদ্যালয়কেন্দ্রে দুই মেম্বার প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় মেম্বার প্রার্থীসহ ১০ জন আহত হয়েছেন।

রোববার ভোটগ্রহণ শুরুর দেড় ঘণ্টা পর সকাল সাড়ে ৯টার দিকে সদস্য প্রার্থী আখের উদ্দিন ও সোহেল রানার সমর্থকদের মধ্যে এ সংঘর্ষ বাধে।

আহতরা হলেন— মেম্বার প্রার্থী আখের উদ্দিন, তার সমর্থক জুয়েল আলী, আলম আলী, সাব্বির হোসেন, তারিক হোসেন, শাহরিয়ার, সাগর, লিখন, দেলোয়ার ও প্রিন্সসহ ১০ জন।

জানা যায়, কেন্দ্রের বাইরে দুপক্ষে আধাঘণ্টা ধাওয়া-পাল্টাধাওয়া চলে। দুপক্ষই লাঠিসোটা নিয়ে পরস্পরকে আক্রমণ করে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এতে মেম্বার প্রার্থীসহ ১০ জন আহত হয়েছেন।

তবে বাউসা বালিকা বিদ্যালয়কেন্দ্রে ভোটগ্রহণ অব্যাহত রয়েছে। কেন্দ্রের প্রিসাইডিং অফিসার ইমরান হোসেন বলেন, যা কিছু ঘটেছে তা কেন্দ্রের বাইরে। ভোটগ্রহণ স্বাভাবিক রয়েছে।

সম্পর্কিত খবর