শিরোনাম
icon ২০ কোটি টাকা বীমা দাবি পরিশোধ করবে আইডিআরএ icon কম‌লো সোনার দাম icon একদিনেই ট্রিলিয়ন ডলার উধাও মার্কিন বাজারে icon হাম উপসর্গে আরও ৪ জনের মৃত্যু icon রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের নতুন চালান icon শীতের সবজিতে স্বস্তি, মাছ-মাংসে বাড়তি খরচ icon যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানি কমল ৪.৫ শতাংশ icon ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা icon ৯ নভেম্বর বসছে মজুরি বোর্ডের দ্বিতীয় সভ icon হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, আক্রান্ত ১৩৯৬ icon প্রিমিয়াম জালিয়াতি, কার্গো বীমায় নিষিদ্ধ বিজিআইসি icon সাবেক মন্ত্রীসহ শতাধিক ব্যক্তির ব্যাংক হিসাব জব্দের নির্দেশনা icon লেনদেনের শীর্ষে শাহজিবাজার পাওয়ার icon দর বৃদ্ধির শীর্ষে জাহিন স্পিনিং icon দরপতনের শীর্ষে ইস্টার্ন লুব্রিকেন্টস ব্লেন্ডার্স icon চুলের সাজে তরুণীর রূপে পূর্ণিমা icon ডেঙ্গুতে আরও ৭ মৃত্যু, আক্রান্ত ১,৫৯৬ icon যেসব এলাকায় জমায়েত নিষিদ্ধ ঘোষণা ডিএমপির icon শেখ হাসিনাকে ট্রাভেল পাস নয়: হুমায়ুন কবির icon ৩ মাসের জন্য বন্ধ গ্রীণ ডেল্টা ইন্স্যুরেন্সের ব্যবসা icon দুলামিয়া কটনের পর্ষদ সভা ১১ নভেম্বর icon ইন্ট্রাকোর পর্ষদ সভার নতুন তারিখ ১০ নভেম্বর icon সূচকের উত্থানে লেনদেন ৬৪৫ কোটি টাকা icon ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ icon আশুলিয়ায় ৩৫ কারখানায় ছুটি ঘোষণা
down of head

পদত্যাগের গুঞ্জন নিয়ে যা বললেন গওহর রিজভী

প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক সম্পর্কবিষয়ক উপদেষ্টা থেকে পদত্যাগের গুঞ্জন উঠার প্রেক্ষিতে ড. গওহর রিজভী বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিব্রত করতে আমার পদত্যাগের গুঞ্জন ছড়ানো হয়। শনিবার গুলশানের এক বই প্রকাশনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

রাজধানীর গুলশানের একটি ক্লাবে সাবেক পররাষ্ট্র সচিব হেমায়েত উদ্দিনের লেখা ‘ডিপ্লোম্যাসি ইন অবসকিউরিটি’ শীর্ষক বইয়ের প্রকাশনা অনুষ্ঠানে যোগ দেন ড. গওহর রিজভী।

বই প্রকাশের অনুষ্ঠানে মন্ত্রী, রাজনৈতিক ব্যক্তিত্ব, সাবেক আমলা ও কূটনীতিকের উপস্থিতিতে পুরো আয়োজন রীতিমতো মিলনমেলায় পরিণত হয়। অনুষ্ঠানের মাঝামাঝিতে বিদায় নেন গওহর রিজভী।

যাওয়ার পথেই সাংবাদিকরা গওহর রিজভীর মুখোমুখি হন। প্রশ্ন করেন- আপনি নাকি পদত্যাগ করেছেন, জল্পনা-কল্পনার রহস্য কী? জবাবে গওহর রিজভী বলেন, ‘দেখেন ১১ বছর ধরেই এমনটি শুনছি। ১৩ বছর ধরে আছি আমি। প্রায় প্রতি দুই বছর পর পর আমার পদত্যাগের গুঞ্জন রটে। এটা যারা ছড়ায় তারা হয় আমাকে সরিয়ে দিতে চায়, না হয় প্রধানমন্ত্রীকে বিব্রত করতে চায়। তবে আমি আপনাদের নিশ্চিত করতে চাই- প্রধানমন্ত্রী এতে বিব্রত নন, আর আমি তো আছিই।’

একপর্যায়ে এক সাংবাদিক জানতে চান- ২০২২ সালের ৭ এপ্রিল পর্যন্ত গওহর রিজভীর ছুটিতে থাকার তথ্য সত্য কিনা? জবাবে তিনি বলেন, ‘হ্যাঁ, ওই সময় পর্যন্ত আমার দেশের বাইরে একটা কাজে থাকার কথা ছিল। আমি গিয়েছিলাম কাজটি করতে, এখন এসেছি, আবার যাব। ওই যাওয়া-আসার মধ্যেই কাজটি হয়ে যাবে।’

সম্পর্কিত খবর