শিরোনাম
icon ২০ কোটি টাকা বীমা দাবি পরিশোধ করবে আইডিআরএ icon কম‌লো সোনার দাম icon একদিনেই ট্রিলিয়ন ডলার উধাও মার্কিন বাজারে icon হাম উপসর্গে আরও ৪ জনের মৃত্যু icon রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের নতুন চালান icon শীতের সবজিতে স্বস্তি, মাছ-মাংসে বাড়তি খরচ icon যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানি কমল ৪.৫ শতাংশ icon ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা icon ৯ নভেম্বর বসছে মজুরি বোর্ডের দ্বিতীয় সভ icon হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, আক্রান্ত ১৩৯৬ icon প্রিমিয়াম জালিয়াতি, কার্গো বীমায় নিষিদ্ধ বিজিআইসি icon সাবেক মন্ত্রীসহ শতাধিক ব্যক্তির ব্যাংক হিসাব জব্দের নির্দেশনা icon লেনদেনের শীর্ষে শাহজিবাজার পাওয়ার icon দর বৃদ্ধির শীর্ষে জাহিন স্পিনিং icon দরপতনের শীর্ষে ইস্টার্ন লুব্রিকেন্টস ব্লেন্ডার্স icon চুলের সাজে তরুণীর রূপে পূর্ণিমা icon ডেঙ্গুতে আরও ৭ মৃত্যু, আক্রান্ত ১,৫৯৬ icon যেসব এলাকায় জমায়েত নিষিদ্ধ ঘোষণা ডিএমপির icon শেখ হাসিনাকে ট্রাভেল পাস নয়: হুমায়ুন কবির icon ৩ মাসের জন্য বন্ধ গ্রীণ ডেল্টা ইন্স্যুরেন্সের ব্যবসা icon দুলামিয়া কটনের পর্ষদ সভা ১১ নভেম্বর icon ইন্ট্রাকোর পর্ষদ সভার নতুন তারিখ ১০ নভেম্বর icon সূচকের উত্থানে লেনদেন ৬৪৫ কোটি টাকা icon ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ icon আশুলিয়ায় ৩৫ কারখানায় ছুটি ঘোষণা
down of head

একই পরিবারের ৭ সাত সদস্যকে হত্যা

দক্ষিণ আফ্রিকায় বড়দিনের উৎসবমুখর পরিবেশে একজন গর্ভবতী মহিলা ও চার শিশুসহ একই পরিবারের সাত সদস্যকে হত্যা করেছে একই পরিবারের আরেক সদস্য।

দেশটির লিম্পোপো প্রদেশের মালামুলেলের ঠিক বাইরে জিমি জোনস গ্রামে একই পরিবারের সাতজনকে গুলি করে হত্যা করা হয়েছে। প্রদেশের পুলিশ বলেছে যে, মালামুলেলের ঠিক বাইরে জিমি জোনস গ্রামে ২৫ ডিসেম্বর রাতে একাধিক গুলিবর্ষণের ঘটনা সংঘটিত হওয়ার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে একজন গর্ভবতী নারী ও চার শিশুসহ ৭ জনের লাশ উদ্ধার করে।

হত্যাকাণ্ডের মূল কারণ উদঘাটনে পুলিশ তদন্ত করে যাচ্ছে; তবে পারিবারিক কলহের জের ধরে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে বলে জানিয়েছে স্থানীয় একটি সূত্র। এদিকে ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তি পুলিশ স্টেশনে গিয়ে নিজেকে আত্মসমর্পণ করেছে।

 

সম্পর্কিত খবর