শিরোনাম
icon ২০ কোটি টাকা বীমা দাবি পরিশোধ করবে আইডিআরএ icon কম‌লো সোনার দাম icon একদিনেই ট্রিলিয়ন ডলার উধাও মার্কিন বাজারে icon হাম উপসর্গে আরও ৪ জনের মৃত্যু icon রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের নতুন চালান icon শীতের সবজিতে স্বস্তি, মাছ-মাংসে বাড়তি খরচ icon যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানি কমল ৪.৫ শতাংশ icon ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা icon ৯ নভেম্বর বসছে মজুরি বোর্ডের দ্বিতীয় সভ icon হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, আক্রান্ত ১৩৯৬ icon প্রিমিয়াম জালিয়াতি, কার্গো বীমায় নিষিদ্ধ বিজিআইসি icon সাবেক মন্ত্রীসহ শতাধিক ব্যক্তির ব্যাংক হিসাব জব্দের নির্দেশনা icon লেনদেনের শীর্ষে শাহজিবাজার পাওয়ার icon দর বৃদ্ধির শীর্ষে জাহিন স্পিনিং icon দরপতনের শীর্ষে ইস্টার্ন লুব্রিকেন্টস ব্লেন্ডার্স icon চুলের সাজে তরুণীর রূপে পূর্ণিমা icon ডেঙ্গুতে আরও ৭ মৃত্যু, আক্রান্ত ১,৫৯৬ icon যেসব এলাকায় জমায়েত নিষিদ্ধ ঘোষণা ডিএমপির icon শেখ হাসিনাকে ট্রাভেল পাস নয়: হুমায়ুন কবির icon ৩ মাসের জন্য বন্ধ গ্রীণ ডেল্টা ইন্স্যুরেন্সের ব্যবসা icon দুলামিয়া কটনের পর্ষদ সভা ১১ নভেম্বর icon ইন্ট্রাকোর পর্ষদ সভার নতুন তারিখ ১০ নভেম্বর icon সূচকের উত্থানে লেনদেন ৬৪৫ কোটি টাকা icon ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ icon আশুলিয়ায় ৩৫ কারখানায় ছুটি ঘোষণা
down of head

এমপিদের এলাকা ছাড়ার নির্দেশ

চলমান ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে যেসব এলাকায় সংসদ সদস্যদের প্রচারণা বা নির্বাচনী কার্যক্রমে অংশগ্রহণের প্রমাণ পাওয়া যাচ্ছে তাদের অবিলম্বে এলাকা ছাড়ার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। একই সঙ্গে প্রচারণা বা নির্বাচনী কাজে এমপি ও সরকারি সুবিধাভোগী গুরুত্বপূর্ণ ব্যক্তিদের অংশ না নেওয়ার নির্দেশ দিয়েছে সংস্থাটি।

শনিবার (২৫ ডিসেম্বর) ইসির উপসচিব মো. আতিয়ার রহমান স্বাক্ষরিত এই সংক্রান্ত নির্দেশনা বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট সিনিয়র জেলা বা জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে।

এ সংক্রান্ত নির্দেশনায় বলা হয়, ইউনিয়ন পরিষদ নির্বাচন আচরণ বিধিমালা ২০১৬-এর বিধি ২২ অনুসারে সরকারি সুবিধাভোগী অতি গুরুত্বপূর্ণ ব্যক্তিরা নির্বাচন-পূর্ব সময়ে নির্বাচনী এলাকায় প্রচার বা নির্বাচনী কার্যক্রমে অংশগ্রহণ করতে পারেন না। কিন্তু ইউনিয়ন পরিষদ সাধারণ নির্বাচনে কোনো কোনো সংসদ সদস্য এসবে অংশ নিচ্ছেন বলে অভিযোগ পাওয়া যাচ্ছে, যা বিভিন্ন মিডিয়ায় প্রচারিত হচ্ছে। সংসদ সদস্য বা আচরণ বিধির বিধি-২-এর উপবিধির (১৪) সংজ্ঞা অনুযায়ী, সরকারি সুবিধাভোগী অতি গুরুত্বপূর্ণ ব্যক্তির নির্বাচনী এলাকায় সরকারি, ব্যক্তিগত সফরের ফলে বা নির্বাচনী এলাকায় অবস্থানের ফলে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে বিধি পরিপন্থী কার্যক্রম ঘটার আশঙ্কাসহ নির্বাচনী পরিবেশ প্রভাবিত হওয়ার আশঙ্কা তৈরি করে।

নির্দেশনায় আরও বলা হয়, অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে চলমান ইউনিয়ন পরিষদ নির্বাচন সম্পন্ন করার লক্ষ্যে সরকারি সুবিধাভোগী অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি, বিশেষ করে সংশ্লিষ্ট সংসদ সদস্যদের আইনের প্রতি শ্রদ্ধা জানিয়ে এসব কার্যক্রম থেকে বিরত থাকার জন্য নির্দেশনা দিয়েছে কমিশন। এছাড়া যেসব এলাকায় সংসদ সদস্যদের প্রচার বা নির্বাচনী কার্যক্রমে অংশগ্রহণের প্রমাণ পাওয়া যাচ্ছে, তাদের দ্রুত এলাকা ত্যাগ করার অনুরোধ করেছে কমিশন।

তবে সংশ্লিষ্ট নির্বাচনী এলাকার ভোটার হলে সংসদ সদস্যরা ভোট দিতে তার ভোটকেন্দ্রে যেতে পারবেন বলেও ইসির এ সংক্রান্ত নির্দেশনায় উল্লেখ করা হয়।

 

সম্পর্কিত খবর