শিরোনাম
icon নাভানা সিএনজির প্রথম প্রান্তিক প্রকাশ icon একমি পেস্টিসাইডসের প্রথম প্রান্তিক প্রকাশ icon চার মাসে এডিপি বাস্তবায়ন মাত্র ৬.৫৩% icon ১৪ দিনে এলো ২১০ কোটি ডলার icon বিয়ের গুঞ্জনে রহস্য বাড়ালেন মিমি icon অস্তিত্ব সংকটে প্রগ্রেসিভ লাইফ, বাড়ছে নজরদারী icon জামানত ছাড়াই ৫০ হাজার টাকা ঋণ দেবে বাংলাদেশ ব্যাংক icon ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৮ জনের মৃত্যু, ভর্তি ১,৯৫২ icon হামে ২৪ ঘণ্টায় ৮ জনের মৃত্যু, আক্রান্ত ১,৫৭২ icon রমজানে তিন ফলে কর ছাড় দিল মন্ত্রিসভা icon ভ্যাট রিটার্ন জমার সময়সীমা সংশোধনে মন্ত্রিসভার অনুমোদন icon সূচকের উত্থানে লেনদেন ৭৩৯ কোটি টাকা icon ইউরোপের পোশাক বাজারে সবচেয়ে বেশি চাপে বাংলাদেশ icon আইএমএফের ঋণ কর্মসূচি নিয়ে আলোচনা চলছে: অর্থমন্ত্রী icon বিশ্ববাজারে টিকে থাকতে কমপ্লায়েন্স জরুরি: বাণিজ্যমন্ত্রী icon টেকনো ড্রাগসের প্রথম প্রান্তিক প্রকাশ icon বেক্সিমকো ফার্মার প্রথম প্রান্তিক প্রকাশ icon সিভিও পেট্রোকেমিক্যালের প্রথম প্রান্তিক প্রকাশ icon গোল্ডেন সনের প্রথম প্রান্তিক প্রকাশ icon ইনডেক্স এগ্রোর প্রথম প্রান্তিক প্রকাশ icon গোপালগঞ্জে ৬ প্লাটুন বিজিবি মোতায়েন icon সূচকের উত্থানে দুই ঘণ্টায় লেনদেন ৩৭৫ কোটি টাকার icon রাজধানীতে ২৪ ঘণ্টায় আটক ৫২০ icon আজ সংসদ অধিবেশন, আলোচনায় যেসব বিষয় icon ডমিনেজ স্টিলের প্রথম প্রান্তিক প্রকাশ
down of head

রেকর্ড পরিমাণ ভুট্টা আমদানি করবে ফিলিপাইন

চলতি বিপণন মৌসুমে ফিলিপাইনে ভুট্টা আমদানি রেকর্ড উচ্চতায় পৌঁছতে পারে। এ বছর উৎপাদিত ভুট্টা দিয়ে দেশটি চাহিদা পূরণে সক্ষম হবে না। এ কারণেই আমদানি বাড়ানোর উদ্যোগ নেয়া হয়েছে। মার্কিন কৃষি বিভাগের (ইউএসডিএ) ফরেন এগ্রিকালচারাল সার্ভিস কর্তৃক প্রকাশিত গ্লোবাল এগ্রিকালচারাল ইনফরমেশন নেটওয়ার্কের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

এতে বলা হয়, ২০২১-২২ বিপণন মৌসুমে ফিলিপাইনে ভুট্টা উৎপাদন ১৮ দশমিক ৫ শতাংশ কমতে পারে। ঘাটতি পূরণে দেশটি গত মৌসুমের তুলনায় দ্বিগুণেরও বেশি ভুট্টা আমদানি করতে পারে। ইউএসডিএর পূর্বাভাস অনুযায়ী, চলতি মৌসুমে ফিলিপাইনের ভুট্টা আমদানি ১২ লাখ টনে পৌঁছতে পারে। গত বিপণন মৌসুমে আমদানির পরিমাণ ছিল ৬ লাখ ২৬ হাজার টন।

প্রতিবেদনের তথ্য বলছে, চলতি মৌসুমে ফিলিপাইনে ভুট্টা উৎপাদন কমে ৭৫ লাখ টনে নামতে পারে। গত বছর উৎপাদনের পরিমাণ ছিল ৮৩ লাখ ৫০ হাজার টন। উৎপাদন বিপর্যয়ে সবচেয়ে বড় ভূমিকা রেখেছে হলুদ ভুট্টা।

ইউএসডিএ বলছে, ফিলিপাইনের কৃষকরা ভুট্টার পরিবর্তে অনেক বেশি লাভজনক শস্য উৎপাদনে ঝুঁকছেন। ফলে খাদ্যশস্যটির আবাদের পরিমাণও উল্লেখযোগ্য হারে কমেছে। চলতি বিপণন মৌসুমে ভুট্টা আবাদি অঞ্চল কমেছে ১২ শতাংশ।

সম্পর্কিত খবর