শিরোনাম
icon নাভানা সিএনজির প্রথম প্রান্তিক প্রকাশ icon একমি পেস্টিসাইডসের প্রথম প্রান্তিক প্রকাশ icon চার মাসে এডিপি বাস্তবায়ন মাত্র ৬.৫৩% icon ১৪ দিনে এলো ২১০ কোটি ডলার icon বিয়ের গুঞ্জনে রহস্য বাড়ালেন মিমি icon অস্তিত্ব সংকটে প্রগ্রেসিভ লাইফ, বাড়ছে নজরদারী icon জামানত ছাড়াই ৫০ হাজার টাকা ঋণ দেবে বাংলাদেশ ব্যাংক icon ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৮ জনের মৃত্যু, ভর্তি ১,৯৫২ icon হামে ২৪ ঘণ্টায় ৮ জনের মৃত্যু, আক্রান্ত ১,৫৭২ icon রমজানে তিন ফলে কর ছাড় দিল মন্ত্রিসভা icon ভ্যাট রিটার্ন জমার সময়সীমা সংশোধনে মন্ত্রিসভার অনুমোদন icon সূচকের উত্থানে লেনদেন ৭৩৯ কোটি টাকা icon ইউরোপের পোশাক বাজারে সবচেয়ে বেশি চাপে বাংলাদেশ icon আইএমএফের ঋণ কর্মসূচি নিয়ে আলোচনা চলছে: অর্থমন্ত্রী icon বিশ্ববাজারে টিকে থাকতে কমপ্লায়েন্স জরুরি: বাণিজ্যমন্ত্রী icon টেকনো ড্রাগসের প্রথম প্রান্তিক প্রকাশ icon বেক্সিমকো ফার্মার প্রথম প্রান্তিক প্রকাশ icon সিভিও পেট্রোকেমিক্যালের প্রথম প্রান্তিক প্রকাশ icon গোল্ডেন সনের প্রথম প্রান্তিক প্রকাশ icon ইনডেক্স এগ্রোর প্রথম প্রান্তিক প্রকাশ icon গোপালগঞ্জে ৬ প্লাটুন বিজিবি মোতায়েন icon সূচকের উত্থানে দুই ঘণ্টায় লেনদেন ৩৭৫ কোটি টাকার icon রাজধানীতে ২৪ ঘণ্টায় আটক ৫২০ icon আজ সংসদ অধিবেশন, আলোচনায় যেসব বিষয় icon ডমিনেজ স্টিলের প্রথম প্রান্তিক প্রকাশ
down of head

কানাডায় বড়দিনের আনন্দকে ম্লান করে দিয়েছে ওমিক্রনের সংক্রমণ

কানাডায় করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রনের সংক্রমণ বড়দিনের আনন্দকে আবারো ম্লান করে দিয়েছে। সরকারি বিধিনিষেধ আর সামাজিক দূরত্ব বজায় রাখতে গিয়ে কানাডিয়ানরা এ বছরও জাঁকজমকপূর্ণভাবে পালন করতে পারছেন না বড়দিন।

কানাডায় খ্রিস্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় অনুষ্ঠান ‌‘বড়দিন’ বা ‘ক্রিসমাস ডে’। দিনটিকে ঘিরে চলে নানা আয়োজন। দিনটির আগে থেকেই বিভিন্ন অফিসে ও বাসা-বাড়িতে শুরু হয় পার্টি। ইতিমধ্যেই আলোকসজ্জায় সজ্জিত হয়েছে অফিস- আদালত, বড়দিনের উপহার সামগ্রীর কেনাকাটায় বিভিন্ন মলে তুলনামূলকভাবে গতবছরের তুলনায় বেশি ভিড় দেখা গেছে। পরিবহনগুলোতে লেখা হয়েছে ‘হ্যাপি হলিডে’।

খ্রিস্টান ধর্মাবলম্বীদের পারিনা জ্যাকব বলেন, বড়দিন মানে নতুন চেতনা ও মুক্তির কথা। সংগ্রামশীল পৃথিবীতে আমরা সবাই আতঙ্কিত। আগামী বড়দিন আমরা সবাই একসঙ্গে একত্রিত হয়ে করতে চাই। ঈশ্বরের কাছে এটাই আমাদের প্রার্থনা।
খ্রিস্টান ধর্মাবলম্বীদের জয়ন্ত চৌধুরী বলেন, নশ্বর এই পৃথিবীতে আমরা কেউই থাকবো না। হিংসা, লোভ-লালসা ও করোনা মহামারি থেকে আমাদের দূরে রেখে সকলের মাঝে সুখ শান্তি দান করবেন, ক্রিসমাস ইভে ঈশ্বরের কাছে এ বছর এটাই আমাদের প্রার্থনা।

খ্রিস্টান ধর্মাবলম্বীদের এ্যনথনি জ্যাকব বলেন, সমগ্র বিশ্ববাসীর সুখ শান্তি কামনা করে এ বছর আমরা ঈশ্বরের কাছে প্রার্থনা করব যেন সব কিছুই আগের মত স্বাভাবিক হয়ে যায় এবং আমাদের করোনা মহামারির এই ক্রান্তিলগ্ন থেকে ঈশ্বর আমাদের মুক্তি দান করেন।

সবকিছু ঠিকঠাক থাকলেও হঠাৎ ওমিক্রন ভ্যারিয়েন্টের কারণে কানাডার কুইবেক প্রদেশে স্কুল, বার, জিম এবং সিনেমা থিয়েটার বন্ধ করে দিয়েছে গত সোমবার বিকেল ৫টা থেকে। অন্যদিকে থার্টি ফার্স্ট নাইটে টরন্টোর প্রবাসী বাংলাদেশিদের অন্তত তিনটি বড় ধরনের আয়োজন ছিল। টিকিটেও বিক্রি হয়েছিল। কিন্তু অন্টারিওর প্রভিন্সিয়াল সরকার নতুন করে কিছু বিধিনিষেধ আরোপ করায় তা বাতিল করা হয়েছে। কেবল বাংলাদেশিই কমিউনিটিই নয়, পুরো অন্টারিও, কুইবেক আরও বেশ কয়েকটি প্রভিন্সও একই পথ ধরেছে। ফেডারেল সরকার জরুরি না হলে দেশের বাইরে কোথাও না যেতে নাগরিকদের পরামর্শ দিয়েছে। প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো স্পষ্ট করে বলেছেন, কোথাও যাওয়ার সময় এটা না।

অন্টারিও সায়েন্স টেবল ওমিক্রন নিয়ে যে মডেলিং করেছে তাতে উল্লেখ করা হয়েছে, কোনো পদক্ষেপ না নিলে ৩১ ডিসেম্বরের মধ্যে কেবল অন্টারিও প্রভিন্সেই ৬০০ ব্যক্তিকে আইসিইউতে ভর্তি করতে হবে। হিসাব করে দেখা গেছে, কানাডায় নতুন যারা সংক্রমিত হচ্ছেন তাদের ৫০ শতাংশই ওমিক্রন ভ্যারিয়েন্টের সংক্রমণ। প্রতি ২.৮ দিনে সংক্রমণের হার দ্বিগুণ হয়ে গেলে মোট করোনা রোগীর পরিমাণ কী হবে-তা নিয়েই সরকার উদ্বিগ্ন।

অন্যদিকে অন্টারিও প্রভিন্সিয়াল সরকারের নতুন নির্দেশনা কার্যকর হয়েছে। নতুন নির্দেশনা অনুসারে ইনডোরে ১০ জনের বেশি লোক সমাগম করা যাবে না। অর্থ্যাৎ বাড়িতে ১০ জনের বেশি লোক নিয়ে কোনো ধরনের পার্টি বা কিছু করতে পারবেন না। শপিং মল, গ্রোসারি স্টোর, রেস্টুরেন্টে ক্যাপাসিটির অর্ধেক লোককে ঢুকতে দেওয়া যাবে।

বড়দিনের ছুটিতে যাতে ওমিক্রনের সংক্রমণ অতি মাত্রায় না ছড়ায়, সেজন্যই এই আগাম সতর্কতা, আগাম প্রস্তুতি। ইতিমধ্যেই অনেকেই তাদের নির্ধারিত ভ্রমণ বাতিল করেছেন। বিশেষজ্ঞরা বলছেন, করোনার কারণে গুরুতর অসুস্থতা ঠেকাতে এই পদক্ষেপের কোনো বিকল্প নেই। কানাডিয়ানরা মনে করেন, করোনার এই মুহূর্তে সুস্থভাবে বেঁচে থাকাই সবচেয়ে বড় কথা। বেঁচে থাকলে বড়দিন আবার আসবে।

 

 

সম্পর্কিত খবর