শিরোনাম
icon গোলাপি আভায় জয়া আহসান icon জাপানে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির ইঙ্গিত icon রোমানিয়ার প্রধানমন্ত্রীকে তারেক রহমানের অভিনন্দন icon বিমানের রিয়াদ-দাম্মাম ফ্লাইট ৪ নভেম্বর পর্যন্ত বন্ধ icon ডেঙ্গুতে আরও ৭ মৃত্যু, আক্রান্ত ২,২৪৯ icon ১ নভেম্বর খুলছে সেন্টমার্টিন icon গোলাপি জার্সিতে পাকিস্তান icon কম দামে এলএনজি কিনবে সরকার icon সূচকের পতন, লেনদেন ৪৩০ কোটি টাকা icon গ্যাস সংকটে আবারও বন্ধ যমুনা সার কারখানা icon ব্রিটিশ আমেরিকান টোবাকোর বোর্ড সভা ২৮ অক্টোবর icon আফতাব অটোর বোর্ড সভা ২৯ অক্টোবর icon ওয়াটা কেমিক্যালের বোর্ড সভা ২৮ অক্টোবর icon মেঘনা সিমেন্টের বোর্ড সভা ২৮ অক্টোবর icon রহিমা ফুডের বোর্ড সভা ২৭ অক্টোবর icon অলটেক্স ইন্ডাস্ট্রিজের বোর্ড সভা ২৮ অক্টোবর icon সোনার বাংলা ইন্স্যুরেন্সের বোর্ড সভা ২৮ অক্টোবর icon সাইবার হামলায় জনতা ব্যাংকের ওয়েবসাইট icon বসুন্ধরা পেপারের বোর্ড সভা ২৮ অক্টোবর icon বাংলাদেশ বিল্ডিং সিস্টেমসের বোর্ড সভা ২৭ অক্টোবর icon সামিট পাওয়ারের বোর্ড সভা ২৭ অক্টোবর icon সাইনপুকুর সিরামিকসের বোর্ড সভা ২৯ অক্টোবর icon ইউনিক হোটেলের বোর্ড সভা ২৮ অক্টোবর icon ইন্দো-বাংলা ফার্মার বোর্ড সভা ২৮ অক্টোবর icon বেক্সিমকো ফার্মার বোর্ড সভা ২৮ অক্টোবর
down of head

লঞ্চে আগুনে দগ্ধ ৬৩ জন শের-ই-বাংলা মেডিক্যালে ভর্তি

ঝালকাঠিতে এমভি অভিযান-১০ যাত্রীবাহী লঞ্চে অগ্নিকাণ্ডে দগ্ধ ৬৩ যাত্রীকে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার (২২ ডিসেম্বর) সকাল পৌনে ৯টায় দায়িত্বরত চিকিৎসকরা জানিয়েছেন, ভর্তি থাকা সবাই শঙ্কামুক্ত।

হাসপাতালে দায়িত্বরত বরিশাল কাশীপুর ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার আনিসুর রহমান জানান, সকাল ৭টা থেকে লঞ্চে অগ্নিকাণ্ডে আহতদের হাসপাতালে আনা শুরু হয়। পর্যায়ক্রমে ৬৩ জন যাত্রীকে ভর্তি করা হয়েছে। তাদের বেশির ভাগের হাত-পা এবং নাক-মুখ দগ্ধ হয়েছে।

শের-ই-বাংলা মেডিক্যালের পরিচালক ডা. সাইফুল ইসলাম জানান, সকাল থেকেই তিনি বিষয়টি মনিটরিং করছেন। লঞ্চের আগুনে দগ্ধ রোগীদের চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে।

ঝালকাঠির জেলা প্রশাসক জহর আলী জানিয়েছেন, রাত ৩টার দিকে লঞ্চের ইঞ্জিন রুমে হঠাৎ আগুন লেগে যায়। সে আগুন ছড়িয়ে পড়ে পুরো লঞ্চে। এ সময় যাত্রীরা দগ্ধ হন। প্রাণে বাঁচতে বেশ কয়েকজন নদীতে ঝাঁপ দেন। লঞ্চে পাঁচ শতাধিক যাত্রী ছিলেন। এ পর্যন্ত ১৬ জনের লাশ উদ্ধার করা হয়েছে।

সম্পর্কিত খবর