শিরোনাম
icon নাভানা সিএনজির প্রথম প্রান্তিক প্রকাশ icon একমি পেস্টিসাইডসের প্রথম প্রান্তিক প্রকাশ icon চার মাসে এডিপি বাস্তবায়ন মাত্র ৬.৫৩% icon ১৪ দিনে এলো ২১০ কোটি ডলার icon বিয়ের গুঞ্জনে রহস্য বাড়ালেন মিমি icon অস্তিত্ব সংকটে প্রগ্রেসিভ লাইফ, বাড়ছে নজরদারী icon জামানত ছাড়াই ৫০ হাজার টাকা ঋণ দেবে বাংলাদেশ ব্যাংক icon ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৮ জনের মৃত্যু, ভর্তি ১,৯৫২ icon হামে ২৪ ঘণ্টায় ৮ জনের মৃত্যু, আক্রান্ত ১,৫৭২ icon রমজানে তিন ফলে কর ছাড় দিল মন্ত্রিসভা icon ভ্যাট রিটার্ন জমার সময়সীমা সংশোধনে মন্ত্রিসভার অনুমোদন icon সূচকের উত্থানে লেনদেন ৭৩৯ কোটি টাকা icon ইউরোপের পোশাক বাজারে সবচেয়ে বেশি চাপে বাংলাদেশ icon আইএমএফের ঋণ কর্মসূচি নিয়ে আলোচনা চলছে: অর্থমন্ত্রী icon বিশ্ববাজারে টিকে থাকতে কমপ্লায়েন্স জরুরি: বাণিজ্যমন্ত্রী icon টেকনো ড্রাগসের প্রথম প্রান্তিক প্রকাশ icon বেক্সিমকো ফার্মার প্রথম প্রান্তিক প্রকাশ icon সিভিও পেট্রোকেমিক্যালের প্রথম প্রান্তিক প্রকাশ icon গোল্ডেন সনের প্রথম প্রান্তিক প্রকাশ icon ইনডেক্স এগ্রোর প্রথম প্রান্তিক প্রকাশ icon গোপালগঞ্জে ৬ প্লাটুন বিজিবি মোতায়েন icon সূচকের উত্থানে দুই ঘণ্টায় লেনদেন ৩৭৫ কোটি টাকার icon রাজধানীতে ২৪ ঘণ্টায় আটক ৫২০ icon আজ সংসদ অধিবেশন, আলোচনায় যেসব বিষয় icon ডমিনেজ স্টিলের প্রথম প্রান্তিক প্রকাশ
down of head

ভারতে আদালতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ২

ভারতের পাঞ্জাব প্রদেশের লুধিয়ানা জেলা আদালতে ভয়াবহ বিস্ফোরণে অন্তত দুইজন নিহত হয়েছেন। ওই ঘটনায় আরও চারজন গুরুতর জখম হয়েছেন বলে ভারতীয় গণমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে নিশ্চিত করা হয়।

স্থানীয় সময় বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) বেলা ১২টা ২২ মিনিটে আদালতের তৃতীয় তলার একটি শৌচালয়ে ওই বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে, এতে শৌচালয়ের দেয়াল ক্ষতিগ্রস্ত হয়েছে এবং আশেপাশের বিভিন্ন কক্ষের কাঁচ ভেঙে পড়েছে।

বিস্ফোরণের সময় জেলা আদালতের কার্যক্রম চলছিল। বিস্ফোরণের পর ওই এলাকা ঘিরে রেখেছে পুলিশ। এরই মধ্যে দমকলের বেশ কয়েকটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছেছে।

লুধিয়ানা শহরের কেন্দ্রস্থলে জেলা কমিশনারের অফিসের কাছেই অবস্থিত জেলা আদালত। পাঞ্জাবের সাবেক মুখ্যমন্ত্রী অমরিন্দর সিং এই ঘটনায় নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন। এক টুইট বার্তায় তিনি পাঞ্জাব পুলিশকে এই ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্তের আহ্বান জানিয়েছেন।

 

সম্পর্কিত খবর