শিরোনাম
icon ২০ কোটি টাকা বীমা দাবি পরিশোধ করবে আইডিআরএ icon কম‌লো সোনার দাম icon একদিনেই ট্রিলিয়ন ডলার উধাও মার্কিন বাজারে icon হাম উপসর্গে আরও ৪ জনের মৃত্যু icon রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের নতুন চালান icon শীতের সবজিতে স্বস্তি, মাছ-মাংসে বাড়তি খরচ icon যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানি কমল ৪.৫ শতাংশ icon ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা icon ৯ নভেম্বর বসছে মজুরি বোর্ডের দ্বিতীয় সভ icon হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, আক্রান্ত ১৩৯৬ icon প্রিমিয়াম জালিয়াতি, কার্গো বীমায় নিষিদ্ধ বিজিআইসি icon সাবেক মন্ত্রীসহ শতাধিক ব্যক্তির ব্যাংক হিসাব জব্দের নির্দেশনা icon লেনদেনের শীর্ষে শাহজিবাজার পাওয়ার icon দর বৃদ্ধির শীর্ষে জাহিন স্পিনিং icon দরপতনের শীর্ষে ইস্টার্ন লুব্রিকেন্টস ব্লেন্ডার্স icon চুলের সাজে তরুণীর রূপে পূর্ণিমা icon ডেঙ্গুতে আরও ৭ মৃত্যু, আক্রান্ত ১,৫৯৬ icon যেসব এলাকায় জমায়েত নিষিদ্ধ ঘোষণা ডিএমপির icon শেখ হাসিনাকে ট্রাভেল পাস নয়: হুমায়ুন কবির icon ৩ মাসের জন্য বন্ধ গ্রীণ ডেল্টা ইন্স্যুরেন্সের ব্যবসা icon দুলামিয়া কটনের পর্ষদ সভা ১১ নভেম্বর icon ইন্ট্রাকোর পর্ষদ সভার নতুন তারিখ ১০ নভেম্বর icon সূচকের উত্থানে লেনদেন ৬৪৫ কোটি টাকা icon ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ icon আশুলিয়ায় ৩৫ কারখানায় ছুটি ঘোষণা
down of head

এ রকম প্রশ্ন আমাকে না করাই ভালো: সাকিব

সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রত্যাশিত পারফরম্যান্স করতে পারেনি বাংলাদেশ।

বাছাই পর্বের শুরুতেই তুলনামূলক দুর্বল প্রতিপক্ষ স্কটল্যান্ডের সঙ্গে হেরে যায় টাইগাররা। পরাজয়ে বিশ্বকাপ মিশন শুরুর পর মূলপর্বের আগেই বাদ পড়ার শঙ্কায় পড়ে যায় বাংলাদেশ দল।

তবে পরের দুই ম্যাচে ওমান ও পাপুয়া নিউগিনিকে হারিয়ে বিশ্বকাপের মূলপর্বের টিকিট নিশ্চিত করে মাহমুদউল্লাহ রিয়াদের নেতৃত্বাধীন দলটি। এরপর মূলপর্বে নিজেদের ৫ ম্যাচে শ্রীলংকা, ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়ার বিপক্ষে টানা হেরে শূন্য হাতে আমিরাত থেকে দেশে ফেরে বাংলাদেশ দল।

বিশ্বকাপে বাংলাদেশ দলের এমন বাজে পারফরম্যান্স নিয়ে সম্প্রতি একটি জাতীয় দৈনিককে দেওয়া সাক্ষাৎকারে সাকিব আল হাসান বলেন, আমি এটা বুঝি যে আমরা যে প্রত্যাশা নিয়ে বিশ্বকাপে গিয়েছিলাম, সেটা হয়নি।

বিশ্বকাপের বাছাই পর্বে স্কটল্যান্ডের বিপক্ষে ২০ রানে আউট হন সাকিব। পরের দুই ম্যাচে ওমান ও পাপুয় নিউগিনির বিপক্ষে ৪২ ও ৪৬ রান করেন। বিশ্বকাপের মূলপর্বে তিন ম্যাচে শ্রীলংকা, ইংল্যান্ড ও ওয়েন্ট ইন্ডিজের বিপক্ষে ১০,৪ ও ৯ রানে আউট হন সাকিব।

বিশ্বকাপে ৬ ম্যাচ ২১.৮৩ গড়ে ১৩১ রান আর বল হাতে সাকিব শিকার করেন ১১ উইকেট। বিশ্বকাপে নিজের পারফরম্যান্স নিয়ে সাকিব বলেন, আমি চেষ্টা করেছি আমার জায়গা থেকে ভালো খেলার। কতটুকু খেলতে পারছি জানি না। তবে আমার চেষ্টা ছিল।

টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দল প্রত্যাশা মেটাতে পারল না কেন? এমন প্রশ্নের জবাবে সাকিব বলেন, দেখুন, আমি চেষ্টা করেছি আমার জায়গা থেকে ভালো খেলার। কতটুকু খেলতে পারছি জানি না। তবে আমার চেষ্টা ছিল। এখন আমার তো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে হাত ছিল না, দল নির্বাচনেও হাত নেই। কাজেই এ রকম প্রশ্ন আমাকে না করাই ভালো।

 

সম্পর্কিত খবর