মহান বিজয় দিবস উদযাপন : ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড
স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও বিজয় দিবস উপলক্ষে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের পক্ষ থেকে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করা হয়। এ সময় পুষ্পস্তবক অর্পণ করেন ব্যাংকের এএমডি মুহাম্মদ কায়সার আলী ও মো. ওমর ফারুক খান, ডিএমডি মো. মোস্তাফিজুর রহমান সিদ্দিকী, ক্যামেলকো তাহের আহমেদ চৌধুরী এবং আইবিটিআরএর প্রিন্সিপাল এসএম রবিউল হাসান। এ সময় এসইভিপি মো. জামাল উদ্দিন মজুমদার, মো. মাহবুব আলম, মোহাম্মদ উল্লাহ, মিজানুর রহমান, জিএম মোহা. গিয়াস উদ্দিন কাদের প্রমুখ উপস্থিত ছিলেন।


