মহান বিজয় দিবস উদযাপন : ব্যাংক এশিয়া
বর্ণিল আয়োজনে বিজয়ের সুবর্ণজয়ন্তী উদযাপন করল ব্যাংক এশিয়া। গতকাল ব্যাংকের করপোরেট অফিস প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে সুবর্ণজয়ন্তী উদযাপন অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়। বীর মুক্তিযোদ্ধা সাদ জগলুল আব্বাস, মো. সোহরাব ও শেখ মো. আবদুর রশীদ সম্মানিত অতিথি হিসেবে অনুষ্ঠানে যোগদান করেন। ব্যাংকের বোর্ড নির্বাহী কমিটির চেয়ারম্যান রুমি এ হোসেন, পরিচালক তানিয়া নুসরাত জামান, প্রেসিডেন্ট ও এমডি মো. আরফান আলী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। পরিচালক আশরাফুল হক চৌধুরী অনলাইনের মাধ্যমে অনুষ্ঠানে যোগ দেন।


