শিরোনাম
icon ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, ভর্তি ২২১৮ icon লেনদেনের শীর্ষে প্রাইম ব্যাংক icon হাম উপসর্গে আরও ৬ জনের মৃত্যু icon ঢাকা ইন্স্যুরেন্সের বোর্ড সভা ২৯ অক্টোবর icon মনোস্পুল পেপারের বোর্ড সভা ৯ নভেম্বর icon মাগুরা মাল্টিপ্লেক্সের বোর্ড সভা ৯ নভেম্বর icon ৯৯৯ টাকা দেনমোহরে সুজাত শিমুলের বিয়ে icon ইউনিয়ন ইন্স্যুরেন্সের বোর্ড সভা ২৮ অক্টোবর icon ইসলামী কমার্শিয়াল ইন্স্যুরেন্সের বোর্ড সভা ২৮ অক্টোবর icon সূচকের পতনে চলছে লেনদেন icon এমটিবি’র ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন icon জন্মদিনের ভিডিওতে অবাক ভক্তরা icon জাপানের ৬৩৫ কোটি ডলারের বিনিয়োগ উদ্যোগ বাংলাদেশে icon ফনিক্স ফাইন্যান্সের বোর্ড সভা ২৮ অক্টোবর icon নর্দান ইসলামী ইন্স্যুরেন্সের বোর্ড সভা ২৯ অক্টোবর icon বিশ্ববাজারে কমলো তেলের দাম icon ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৬৬২ icon চার দিনের সফরে জাপান পৌঁছেছেন প্রধানমন্ত্রী icon গোলাপি আভায় জয়া আহসান icon জাপানে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির ইঙ্গিত icon রোমানিয়ার প্রধানমন্ত্রীকে তারেক রহমানের অভিনন্দন icon বিমানের রিয়াদ-দাম্মাম ফ্লাইট ৪ নভেম্বর পর্যন্ত বন্ধ icon ডেঙ্গুতে আরও ৭ মৃত্যু, আক্রান্ত ২,২৪৯ icon ১ নভেম্বর খুলছে সেন্টমার্টিন icon গোলাপি জার্সিতে পাকিস্তান
down of head

ভিয়েতনামের কফি রফতানি ১১ মাসে ২.৩% কমেছে

বিশ্বের শীর্ষ রোবাস্তা কফি উৎপাদক দেশ ভিয়েতনাম। এ জাতের কফি রফতানিতেও দেশটি নেতৃস্থানীয়। তবে চলতি বছর করোনা মহামারীর প্রভাব কাটিয়ে ঘুরে দাঁড়াতে পারছে না কফি রফতানি খাত।

বাজার বিশ্লেষকরা জানান, গত বছর থেকেই ভিয়েতনামের কফি উৎপাদন ও রফতানি চ্যালেঞ্জের মুখে। এর মধ্যে চলতি বছর করোনা ডেল্টা ধরনের কারণে নতুন করে লকডাউন ঘোষণা করা হলে দেশটির বাণিজ্যিক কার্যক্রম মন্থর হয়ে পড়ে। বিশেষ করে ধস নামে কফি রফতানিতে।

ভিয়েতনামের শুল্ক বিভাগের তথ্য বলছে, চলতি বছরের জানুয়ারি-নভেম্বর পর্যন্ত ভিয়েতনাম ১৪ লাখ টন কফি আন্তর্জাতিক বাজারে রফতানি করেছে। গত বছরের একই সময়ের তুলনায় রফতানি কমেছে ২ দশমিক ৩ শতাংশ। তবে রফতানি কমলেও ঊর্ধ্বমুখী বাজারদরের কারণে বেড়েছে রফতানি আয়। ১১ মাসে ভিয়েতনাম কফি রফতানির মাধ্যমে ২৭০ কোটি ডলার আয় করেছে। গত বছরের একই সময়ের তুলনায় আয় বেড়েছে ৮ দশমিক ৩ শতাংশ। এদিকে ১১ মাসে কমলেও নভেম্বরে ভিয়েতনামের কফি রফতানি আগের মাসের তুলনায় ৮ দশমিক ৩ শতাংশ বেড়েছে। রফতানির পরিমাণ দাঁড়িয়েছে ১ লাখ ৭ হাজার ৪৭৩ টনে।

কফির পাশাপাশি চাল রফতানিতে অন্যতম শীর্ষ দেশ ভিয়েতনাম। বছরের ১১ মাসে কৃষিপণ্যটির রফতানি প্রায় অপরিবর্তিত ছিল। এ সময় ৫৭ লাখ টন চাল রফতানি করে ভিয়েতনাম, যা গত বছরের একই সময়ের তুলনায় দশমিক ৮ শতাংশ বেশি। তবে অক্টোবরের তুলনায় নভেম্বরে চাল রফতানি কমেছে ৮ দশমিক ৪ শতাংশ। এ সময় দেশটি সব মিলিয়ে ৫ লাখ ৬৬ হাজার ৩৫৮ টন চাল রফতানি করে।

সম্পর্কিত খবর