শিরোনাম
icon নাভানা সিএনজির প্রথম প্রান্তিক প্রকাশ icon একমি পেস্টিসাইডসের প্রথম প্রান্তিক প্রকাশ icon চার মাসে এডিপি বাস্তবায়ন মাত্র ৬.৫৩% icon ১৪ দিনে এলো ২১০ কোটি ডলার icon বিয়ের গুঞ্জনে রহস্য বাড়ালেন মিমি icon অস্তিত্ব সংকটে প্রগ্রেসিভ লাইফ, বাড়ছে নজরদারী icon জামানত ছাড়াই ৫০ হাজার টাকা ঋণ দেবে বাংলাদেশ ব্যাংক icon ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৮ জনের মৃত্যু, ভর্তি ১,৯৫২ icon হামে ২৪ ঘণ্টায় ৮ জনের মৃত্যু, আক্রান্ত ১,৫৭২ icon রমজানে তিন ফলে কর ছাড় দিল মন্ত্রিসভা icon ভ্যাট রিটার্ন জমার সময়সীমা সংশোধনে মন্ত্রিসভার অনুমোদন icon সূচকের উত্থানে লেনদেন ৭৩৯ কোটি টাকা icon ইউরোপের পোশাক বাজারে সবচেয়ে বেশি চাপে বাংলাদেশ icon আইএমএফের ঋণ কর্মসূচি নিয়ে আলোচনা চলছে: অর্থমন্ত্রী icon বিশ্ববাজারে টিকে থাকতে কমপ্লায়েন্স জরুরি: বাণিজ্যমন্ত্রী icon টেকনো ড্রাগসের প্রথম প্রান্তিক প্রকাশ icon বেক্সিমকো ফার্মার প্রথম প্রান্তিক প্রকাশ icon সিভিও পেট্রোকেমিক্যালের প্রথম প্রান্তিক প্রকাশ icon গোল্ডেন সনের প্রথম প্রান্তিক প্রকাশ icon ইনডেক্স এগ্রোর প্রথম প্রান্তিক প্রকাশ icon গোপালগঞ্জে ৬ প্লাটুন বিজিবি মোতায়েন icon সূচকের উত্থানে দুই ঘণ্টায় লেনদেন ৩৭৫ কোটি টাকার icon রাজধানীতে ২৪ ঘণ্টায় আটক ৫২০ icon আজ সংসদ অধিবেশন, আলোচনায় যেসব বিষয় icon ডমিনেজ স্টিলের প্রথম প্রান্তিক প্রকাশ
down of head

দৌলতদিয়ায় ফেরি থেকে নদীতে পড়ে যাত্রী নিখোঁজ

রাজবাড়ীর গোয়ালন্দে দৌলতদিয়ায় কেরামত আলী ফেরির পকেট থেকে পদ্মায় পড়ে মোজাফ্ফর হোসেন নান্নু (৭০) নামের এক যাত্রী নিখোঁজ হয়েছেন।

বুধবার (৮ ডিসেম্বর) রাত আড়াইটায় ৫নং ঘাট এলাকায় এ ঘটনা ঘটে।

মোজাফ্ফর হোসেন নান্নুকে উদ্ধারে সকালে অভিযান শুরু করেছে গোয়ালন্দ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের ডুবরি দল। তবে বেলা পৌনে ১২টায় সংবাদটি লেখা পর্যন্ত তার সন্ধান পাওয়া যায়নি।

নিখোঁজ মোজাফ্ফর হোসেন নান্নুর বাড়ি কুষ্টিয়া পৌরসভার চৌরহাস এলাকার ফুলতলা গ্রামে।

জানা যায়, রাতে মোজাফ্ফর হোসেন নান্নু মেয়ের সঙ্গে লালন পরিবহনের একটি বাসে করে কুষ্টিয়া থেকে ঢাকায় যাচ্ছিল। বাসটি ৫নং ঘাট দিয়ে কেরামত আলী ফেরিতে ওঠে। ফেরিতে ওঠার পর ওই বৃদ্ধ বাস থেকে নেমে ফেরির পকেট গেটের সামনে দাঁড়ান। এ সময় পন্টুনের সঙ্গে ফেরির ধাক্কার ঝাকুনিতে তিনি পানিতে পড়ে নিখোঁজ হন।

গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকরর্তা (ওসি) আব্দুল্লাহ আল তায়াবীর জানান, ফেরির পকেট গেট থেকে পড়ে নিখোঁজ যাত্রীর সন্ধানে ফায়ার সার্ভিসের ডুবরি দল কাজ করছে। দুপুর পৌনে ১২টা পর্যন্ত কোনো সন্ধান পাওয়া যায়নি।

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট ব্যাবস্থাপক শিহাব উদ্দিন জানান, উদ্ধার অভিযান চলছে।

সম্পর্কিত খবর