শিরোনাম
icon নাভানা সিএনজির প্রথম প্রান্তিক প্রকাশ icon একমি পেস্টিসাইডসের প্রথম প্রান্তিক প্রকাশ icon চার মাসে এডিপি বাস্তবায়ন মাত্র ৬.৫৩% icon ১৪ দিনে এলো ২১০ কোটি ডলার icon বিয়ের গুঞ্জনে রহস্য বাড়ালেন মিমি icon অস্তিত্ব সংকটে প্রগ্রেসিভ লাইফ, বাড়ছে নজরদারী icon জামানত ছাড়াই ৫০ হাজার টাকা ঋণ দেবে বাংলাদেশ ব্যাংক icon ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৮ জনের মৃত্যু, ভর্তি ১,৯৫২ icon হামে ২৪ ঘণ্টায় ৮ জনের মৃত্যু, আক্রান্ত ১,৫৭২ icon রমজানে তিন ফলে কর ছাড় দিল মন্ত্রিসভা icon ভ্যাট রিটার্ন জমার সময়সীমা সংশোধনে মন্ত্রিসভার অনুমোদন icon সূচকের উত্থানে লেনদেন ৭৩৯ কোটি টাকা icon ইউরোপের পোশাক বাজারে সবচেয়ে বেশি চাপে বাংলাদেশ icon আইএমএফের ঋণ কর্মসূচি নিয়ে আলোচনা চলছে: অর্থমন্ত্রী icon বিশ্ববাজারে টিকে থাকতে কমপ্লায়েন্স জরুরি: বাণিজ্যমন্ত্রী icon টেকনো ড্রাগসের প্রথম প্রান্তিক প্রকাশ icon বেক্সিমকো ফার্মার প্রথম প্রান্তিক প্রকাশ icon সিভিও পেট্রোকেমিক্যালের প্রথম প্রান্তিক প্রকাশ icon গোল্ডেন সনের প্রথম প্রান্তিক প্রকাশ icon ইনডেক্স এগ্রোর প্রথম প্রান্তিক প্রকাশ icon গোপালগঞ্জে ৬ প্লাটুন বিজিবি মোতায়েন icon সূচকের উত্থানে দুই ঘণ্টায় লেনদেন ৩৭৫ কোটি টাকার icon রাজধানীতে ২৪ ঘণ্টায় আটক ৫২০ icon আজ সংসদ অধিবেশন, আলোচনায় যেসব বিষয় icon ডমিনেজ স্টিলের প্রথম প্রান্তিক প্রকাশ
down of head

দুই সন্তানসহ স্বামীর পর মারা গেলেন স্ত্রীও

মুন্সীগঞ্জ সদর উপজেলায় বিস্ফোরণে একই পরিবারের দুই শিশুসহ চারজন দগ্ধের ঘটনায় শান্তা বেগম (২৮) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। গতকাল বুধবার দিবাগত রাত আড়াইটায় ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় দগ্ধ চারজনই মারা গেলেন।

ঢামেক হাসপাতাল পুলিশ ফাড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গতকাল বুধবার দিবাগত রাত আড়াইটায় চিকিৎসাধীন অবস্থায় শান্তা বেগমের মৃত্যু হয়েছে। তার শরীরের ৪৮ শতাংশ দগ্ধ হয়েছিল বলে জানিয়েছে চিকিৎসকরা।

এর আগে শনিবার সকালে শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ওই নারীর স্বামী কাউসার। তার আগে বৃহস্পতিবার রাতে একই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় তাদের ছেলে ইয়াসিন ও মেয়ে নহর।

উল্লেখ্য, গত ২ ডিসেম্বর ভোর সাড়ে চারটার দিকে সদর উপজেলার পশ্চিম মুক্তারপুর এলাকার একটি বাসায় বিস্ফোরণে একই পরিবারের ওই চারজন দগ্ধ হন। শান্তা বেগম ছাড়া অন্য দগ্ধরা হলেন- মো. কাউসার খান (৪২), ছেলে ইয়াসিন খান (৫) ও মেয়ে নহর খান (৩)। কাউসার আবুল খায়ের কোম্পানি লিমিটেডের রিভার ট্রান্সপোর্ট ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করেন। চাকরির সুবাদে তিনি পরিবার নিয়ে সদর উপজেলার পশ্চিম মুক্তারপুর এলাকার একটি তিনতলা বাড়ির দুই তলায় থাকেন।

স্থানীয় ব্যক্তিদের ভাষ্য, ওইদিন ভোর সাড়ে চারটার দিকে কাউসার খানদের বাড়িতে বিকট শব্দ হয়। তাদের ঘরের সবাই চিৎকার করছিলেন। পরে লোকজন বের হয়ে দেখতে পান, তাদের বাড়িতে আগুন লেগেছে। তখন ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। প্রতিবেশীরা সেখানে গিয়ে পানি দিয়ে আগুন নেভান।

সম্পর্কিত খবর