শিরোনাম
icon সাংবাদিকতায় নিরপেক্ষতা ও বিশ্বাসযোগ্যতা জরুরি: অর্থমন্ত্রী icon ছয় মিউচুয়াল ফান্ডের নিয়ন্ত্রণ হারাচ্ছে এলআর গ্লোবাল icon পদ্মা ব্যাংকের নিয়ন্ত্রণ নিল কেন্দ্রীয় ব্যাংক icon শ্রমিক বিক্ষোভে উত্তাল গাজীপুর, ছুটি ৭০ কারখানা icon লেনদেনের শীর্ষে একমি পেস্টিসাইটস icon সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় বেড়েছে লেনদেন icon ব্যাংক খাতের দুর্বলতা কাটাতে চার বছরের সংস্কার পরিকল্পনা icon ওয়াটা কেমিক্যালসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon ৯ কোম্পানির বুধবার লেনদেন বন্ধ icon ৫ কোম্পানির বুধবার লেনদেন চালু icon ৪ মাসে প্রাণিজ পণ্য রপ্তানিতে আয় ৩০৯ কোটি টাকা icon এশিয়াটিক ল্যাবরেটরিজের বোনাসে সম্মতি দেয়নি বিএসইসি icon ২৮৫ কোটি টাকার প্রেফারেন্স শেয়ার ইস্যু করবে সিঙ্গার icon সূচকের উত্থানে দুই ঘণ্টায় লেনদেন ৫০২ কোটি টাকার icon অভিনেতা সোহেল খান আর নেই icon ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান শেখ হাসিনা: রয়টার্স icon ফের বাড়ল স্বর্ণের দাম icon ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন icon আজ স্বর্ণদ্বীপ যাচ্ছেন প্রধানমন্ত্রী icon ২২ দিনে এলো ২৯ হাজার কোটি টাকার প্রবাসী আয় icon ব্যাংক পর্ষদে থাকতে পারবেন না কর্মরত সচিবরা icon নগদ প্রশাসকের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা icon অগ্রণী ব্যাংকের নতুন এমডি নূর মোহাম্মদ icon বস্তি ও উপকূলীয় সুরক্ষায় বিশ্বব্যাংকের বড় উদ্যোগ
down of head

বোমা বিস্ফোরণে আহত কারিগর হারুনের মৃত্যু

বরিশালের গৌরনদী উপজেলায় একটি পার্কে পরিত্যক্ত টিনের ঘরে বোমা তৈরির সময় বিস্ফোরণে আহত তিনজনের মধ্যে বোমার কারিগর হারুন হাওলাদার (৪৫) মারা গেছে। রোববার দিবাগত রাত আড়াইটার দিকে ঢাকার শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার (হারুন) মৃত্যু হয়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সোমবার দুপুর আড়াইটার দিকে হারুনের লাশের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে।

বিষয়টি গৌরনদী থানার এসআই ও মামলার তদন্তকারী কর্মকর্তা মো. কামাল হোসেন নিশ্চিত করেছেন। নিহত হারুন উপজেলার বেঁজগাতি গ্রামের আ. বারেক হাওলাদারের ছেলে।

নিহত হারুনের ছোট ভাই সালাউদ্দিন হাওলাদার জানান, তার বড় ভাই হারুন হাওলাদার ঢাকায় যাওয়ার কথা বলে বুধবার বিকালে বেজগাতি গ্রামের নিজ বাড়ি থেকে বের হয়। বোমায় তার ভাই হারুন হাওলাদারের দুই হাতের প্রায় কনুই পর্যন্ত উড়ে ও মুখ মণ্ডল ঝলসে যায়। আশঙ্কাজনক অবস্থায় হারুনকে শুক্রবার দিবাগত রাত ৩টার দিকে বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করেন।

খবর পেয়ে শনিবার সকালে তার ভাবি (হারুনের স্ত্রী) ও ভাতিজা (হারুনের ছেলে) বরিশাল হাসপাতালে যায়। অবস্থার অবনতি হলে ডাক্তাররা উন্নত চিকিৎসার জন্য হারুনকে শনিবার দুপুর ১২টার দিকে ঢাকা শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউট হাসপাতালে রেফার্ড করেন। মুমূর্ষু অবস্থায় হারুনকে শনিবার বাদমাগরিব শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউট হাসপাতালে ভর্তি করা হয়।

মামলার তদন্তকারী কর্মকর্তা ও গৌরনদী থানার এসআই মো. কামাল হোসেন জানান, উপজেলার কটকস্থল দক্ষিণ মাদ্রা ফারিয়া গার্ডেনের (পার্কে) পরিত্যক্ত টিনের ঘরে বোমা তৈরির সময় বিস্ফোরণে আহত হওয়ার ঘটনায় থানার এসআই ইমাম হোসেন বাদী হয়ে ১০ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ৩/৪ জনকে আসামি করে রোববার দুপুরে থানায় বিস্ফোরক আইনে একটি মামলা দায়ের করেছে। এ মামলায় পার্কের পরিচ্ছন্নতা কর্মী আবদুর রহমান মীরকে গ্রেফতার দেখিয়ে রোববার বিকালে বরিশাল অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হলে আদালতের বিচারক তাকে কারাগারে প্রেরণ করেন।

ঘটনাস্থল থেকে বিস্ফোরিত বোমার মার্বেল, ছোট কয়েকটি লোহা, কচটেপ ও জর্দার কৌটার মাথার অংশ বিশেষ আলামত হিসেবে উদ্ধার করা হয়েছে।

মেডিকেল থেকে কাগজপত্র ও ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে এবং মামলার বাকি আসামিদের গ্রেফতারের জোর প্রচেষ্টা অব্যাহত রয়েছে বলে তদন্ত কর্মকর্তা কামাল হোসেন জানান।

উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ফরহাদ মুন্সী জানান, এ ব্যাপারে তিনি কিছুই জানেন না। ঘটনার সঙ্গে যেই জড়িত থাকুক না কেন তাদের দৃষ্টান্ত মূলক শাস্তি দাবি করেন তিনি।

উল্লেখ্য, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নুরুজ্জামান ফরহাদ মুন্সীর মালিকানাধীন কটকস্থল-দক্ষিণ মাদ্রা ফারিয়া গার্ডেনের (পার্কে) একটি পরিত্যক্ত টিনের ঘরের ভেতর শুক্রবার দিবাগত (৩ ডিসেম্বর) রাতে যুবলীগ কর্মী মো. রায়হান ফকির, মো. কাওছারের নেতৃত্বে বোমা তৈরি করছিল। ওইদিন রাত সাড়ে ১২টার দিকে একটি বোমা বিকট শব্দে বিস্ফোরিত হয়ে হারুন হাওলাদারসহ (৪৫) ৩ জন গুরুতর আহত হয়।

সম্পর্কিত খবর