শিরোনাম
icon নাভানা সিএনজির প্রথম প্রান্তিক প্রকাশ icon একমি পেস্টিসাইডসের প্রথম প্রান্তিক প্রকাশ icon চার মাসে এডিপি বাস্তবায়ন মাত্র ৬.৫৩% icon ১৪ দিনে এলো ২১০ কোটি ডলার icon বিয়ের গুঞ্জনে রহস্য বাড়ালেন মিমি icon অস্তিত্ব সংকটে প্রগ্রেসিভ লাইফ, বাড়ছে নজরদারী icon জামানত ছাড়াই ৫০ হাজার টাকা ঋণ দেবে বাংলাদেশ ব্যাংক icon ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৮ জনের মৃত্যু, ভর্তি ১,৯৫২ icon হামে ২৪ ঘণ্টায় ৮ জনের মৃত্যু, আক্রান্ত ১,৫৭২ icon রমজানে তিন ফলে কর ছাড় দিল মন্ত্রিসভা icon ভ্যাট রিটার্ন জমার সময়সীমা সংশোধনে মন্ত্রিসভার অনুমোদন icon সূচকের উত্থানে লেনদেন ৭৩৯ কোটি টাকা icon ইউরোপের পোশাক বাজারে সবচেয়ে বেশি চাপে বাংলাদেশ icon আইএমএফের ঋণ কর্মসূচি নিয়ে আলোচনা চলছে: অর্থমন্ত্রী icon বিশ্ববাজারে টিকে থাকতে কমপ্লায়েন্স জরুরি: বাণিজ্যমন্ত্রী icon টেকনো ড্রাগসের প্রথম প্রান্তিক প্রকাশ icon বেক্সিমকো ফার্মার প্রথম প্রান্তিক প্রকাশ icon সিভিও পেট্রোকেমিক্যালের প্রথম প্রান্তিক প্রকাশ icon গোল্ডেন সনের প্রথম প্রান্তিক প্রকাশ icon ইনডেক্স এগ্রোর প্রথম প্রান্তিক প্রকাশ icon গোপালগঞ্জে ৬ প্লাটুন বিজিবি মোতায়েন icon সূচকের উত্থানে দুই ঘণ্টায় লেনদেন ৩৭৫ কোটি টাকার icon রাজধানীতে ২৪ ঘণ্টায় আটক ৫২০ icon আজ সংসদ অধিবেশন, আলোচনায় যেসব বিষয় icon ডমিনেজ স্টিলের প্রথম প্রান্তিক প্রকাশ
down of head

কসবায় ট্রেন দুর্ঘটনায় ৫ দফা সুপারিশ

ব্রাহ্মণবাড়িয়ার কসবার মন্দবাগের ট্রেন দুর্ঘটনায় ৫টি সুপারিশ করেছে দুর্ঘটনায় গঠিত তদন্ত কমিটি। যা বাস্তবায়নের আশ্বাস দিয়েছেন রেলমন্ত্রী।

বুধবার (২০ নভেম্বর) বিকেলে রাজধানীর রেল ভবনে সংবাদ সম্মেলনে একথা জানান রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন রেলওয়ে সচিব মো. মোফাজ্জল হোসেন, রেলের মহাপরিচালক মো. শামসুজ্জামান, অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন) মিয়া জাহান।

তিনি বলেন, ভবিষ্যতে এই ধরনের দুর্ঘটনা এড়ানোর জন্য কিছু সুপারিশ করেছে তদন্ত কমিটি। সেগুলো বাস্তবায়ন করা হবে।

তদন্ত কমিটির সুপারিশগুলো হলে- ট্রেনের লোকোমাস্টার, সহকারী লোকোমাস্টার ও গার্ডের কার্যক্রম নিবিড়ভাবে তদারকির জন্য লোকোমোটিভে সিসি ক্যামেরা স্থাপন করা, ট্রেনের অপারেশনের সঙ্গে যুক্ত কর্মকর্তা কর্মচারীদের নিয়মিত প্রশিক্ষণের ব্যবস্থা করা, ট্রেনের অপারেশনের সঙ্গে যুক্ত কর্মচারীদের শূন্যপদ পূরণের জন্য দ্রুত পদক্ষেপ নেওয়া, স্টেশন এবং ট্রেনের সঙ্গে যোগাযোগ রক্ষার জন্য ক্লোজার গ্রুপের মোবাইল ফোন অথবা আধুনিক অন্যান্য যোগাযোগ ব্যবস্থা স্থাপন করা এবং বাংলাদেশ রেলওয়েতে অটোমেটিক স্টপ সিস্টেম প্রবর্তন করার ব্যবস্থা নেওয়া।

সংবাদ সম্মেলনে মন্দবাগে ট্রেন দুর্ঘটনার ঘটনায় তূর্ণা নিশীথা এক্সপ্রেসের লোকোমাস্টার, সহ-লোকোমাস্টার ও গার্ড দায়ী বলে জানিয়েছেন রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন। তিনি বলেন, তাদের অবহেলাজনিত কারণে দুর্ঘটনা ঘটেছে, তদন্ত কমিটির প্রতিবেদনে তা প্রমাণিত হয়েছে।

রেলমন্ত্রী বলেন, দুর্ঘটনায় দায়ীদের তাৎক্ষণিক সাময়িক বরখাস্ত করা হয়। তূর্ণা নিশীথা এক্সপ্রেসের লোকোমাস্টার, সহ-লোকোমাস্টার ও গার্ডের বিচার রেল আইন অনুযায়ী করা হবে। তবে তা একটি নির্দিষ্ট প্রক্রিয়ায় মধ্যে। এখন অভিযুক্তদের আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া হবে। পরে প্রয়োজনীয় শাস্তি দেওয়া হবে।

নূরুল ইসলাম সুজন বলেন, রেল আইন যুগোপযোগী করার জন্য কাজ চলছে। শিগগির নতুন আইন করা হবে।

প্রতিটি দুর্ঘটনার জন্য রেল দায়ী নয়। আপনি ক্রসিং মানলেন না, মোবাইল ফোন নিয়ে রেল লাইনে কথা বলবেন, এতে দুর্ঘটনা ঘটলে রেল দায়ী নয়। কিন্তু রেলের ইঞ্জিন বড় বলে রেলকে দায়ী করা হয়, বলেন রেলমন্ত্রী।

 

গত সোমবার (১১ নভেম্বর) দিনগত রাত ৩টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার মন্দবাগে চট্টগ্রাম থেকে ঢাকা অভিমুখী ‘তূর্ণা নিশীথা’র সঙ্গে সিলেট থেকে চট্টগ্রাম অভিমুখে যাত্রা করা ‘উদয়ন এক্সপ্রেস’ ট্রেনের সংঘর্ষ হয়। এ দুর্ঘটনায় হাসপাতালে চিকিৎসাধীনসহ মোট ১৭ জনের মৃত্যু হয়। আহত হন অর্ধশতাধিক।

সম্পর্কিত খবর