শিরোনাম
icon নাভানা সিএনজির প্রথম প্রান্তিক প্রকাশ icon একমি পেস্টিসাইডসের প্রথম প্রান্তিক প্রকাশ icon চার মাসে এডিপি বাস্তবায়ন মাত্র ৬.৫৩% icon ১৪ দিনে এলো ২১০ কোটি ডলার icon বিয়ের গুঞ্জনে রহস্য বাড়ালেন মিমি icon অস্তিত্ব সংকটে প্রগ্রেসিভ লাইফ, বাড়ছে নজরদারী icon জামানত ছাড়াই ৫০ হাজার টাকা ঋণ দেবে বাংলাদেশ ব্যাংক icon ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৮ জনের মৃত্যু, ভর্তি ১,৯৫২ icon হামে ২৪ ঘণ্টায় ৮ জনের মৃত্যু, আক্রান্ত ১,৫৭২ icon রমজানে তিন ফলে কর ছাড় দিল মন্ত্রিসভা icon ভ্যাট রিটার্ন জমার সময়সীমা সংশোধনে মন্ত্রিসভার অনুমোদন icon সূচকের উত্থানে লেনদেন ৭৩৯ কোটি টাকা icon ইউরোপের পোশাক বাজারে সবচেয়ে বেশি চাপে বাংলাদেশ icon আইএমএফের ঋণ কর্মসূচি নিয়ে আলোচনা চলছে: অর্থমন্ত্রী icon বিশ্ববাজারে টিকে থাকতে কমপ্লায়েন্স জরুরি: বাণিজ্যমন্ত্রী icon টেকনো ড্রাগসের প্রথম প্রান্তিক প্রকাশ icon বেক্সিমকো ফার্মার প্রথম প্রান্তিক প্রকাশ icon সিভিও পেট্রোকেমিক্যালের প্রথম প্রান্তিক প্রকাশ icon গোল্ডেন সনের প্রথম প্রান্তিক প্রকাশ icon ইনডেক্স এগ্রোর প্রথম প্রান্তিক প্রকাশ icon গোপালগঞ্জে ৬ প্লাটুন বিজিবি মোতায়েন icon সূচকের উত্থানে দুই ঘণ্টায় লেনদেন ৩৭৫ কোটি টাকার icon রাজধানীতে ২৪ ঘণ্টায় আটক ৫২০ icon আজ সংসদ অধিবেশন, আলোচনায় যেসব বিষয় icon ডমিনেজ স্টিলের প্রথম প্রান্তিক প্রকাশ
down of head

বৃষ্টি উপেক্ষা করে রামপুরার সড়কে শিক্ষার্থীরা

মুষলধারে বৃষ্টি উপেক্ষা করে রাজধানীর রামপুরায় বিক্ষোভ করেছেন বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী সোমবার দুপুরে কালো ব্যাজ ধারণ ও মুখে কালো কাপড় বেঁধে অবস্থান কর্মসূচি পালন করেছেন তারা।

সড়ক দুর্ঘটনায় নিহত নাঈম হাসান ও মাঈনুদ্দিনের স্মরণে শোকসভা উপলক্ষে শিক্ষার্থীরা এ অবস্থান কর্মসূচি পালন করেন।

গত ২৪ নভেম্বর গুলিস্তানে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ময়লার গাড়ির চাপায় নটরডেম কলেজের শিক্ষার্থী নাঈম হাসান নিহত হন। এ ঘটনার জেরে ঢাকার বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা নিরাপদ সড়কের দাবিতে আন্দোলন শুরু করেন। এর মধ্যেই ২৯ নভেম্বর রাতে রামপুরায় বাসচাপায় নিহত হন একরামুন্নেছা স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী মাইনুদ্দিন ইসলাম। এর পর থেকে রামপুরা ব্রিজের ওপর শিক্ষার্থীরা প্রতিদিনই কোনো না কর্মসূচি পালন করে আসছেন।

পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী, আজ সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে রামপুরা ব্রিজের পশ্চিম পাশে অবস্থান নেন শিক্ষার্থীরা। তারা বৃষ্টি উপেক্ষা করে কর্মসূচিতে অংশ নেন।

শিক্ষার্থীরা কালো ব্যাজ ধারণ করেন। পাশাপাশি তারা মুখে কালো কাপড় বেঁধে নেন। তাদের হাতে ছিল নানা স্লোগান ও দাবি লেখা প্ল্যাকার্ড। কর্মসূচি চলাকালে শিক্ষার্থীরা নানা স্লোগান দেন, বিক্ষোভ দেখান।

শিক্ষার্থীরা বৃষ্টির মধ্যেই প্রায় আধা ঘণ্টা সড়কে অবস্থান করেন। বেলা একটার দিকে তারা সড়ক ত্যাগ করেন।

সম্পর্কিত খবর