ব্র্যাক ব্যাংকে পুনর্নিয়োগ পেলেন সেলিম আরএফ হোসেন

ব্র্যাক ব্যাংক লিমিটেডের চেয়ারম্যান ও বোর্ড অব ডিরেক্টরস বর্তমান ব্যবস্থাপনা পরিচালক সেলিম আরএফ হোসেনকে একই পদে ২০২৬ সালের মার্চ পর্যন্ত পুনরায় নিয়োগ দেয়া হয়েছে। বাংলাদেশ ব্যাংক তার এ পুনর্নিয়োগ অনুমোদন দিয়েছে। এ পুনর্নিয়োগ গত মাস থেকে কার্যকর হয়েছে।

সেলিম হোসেন ২০১৫ সালের নভেম্বরে এমডি হিসেবে ব্র্যাক ব্যাংকে যোগ দেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অ্যাকাউন্টিংয়ে স্নাতক ডিগ্রি এবং একই বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (আইবিএ) থেকে এমবিএ (মেজর ইন ফাইন্যান্স) ডিগ্রি অর্জন করেন।

সম্পর্কিত খবর