শিরোনাম
icon সাংবাদিকতায় নিরপেক্ষতা ও বিশ্বাসযোগ্যতা জরুরি: অর্থমন্ত্রী icon ছয় মিউচুয়াল ফান্ডের নিয়ন্ত্রণ হারাচ্ছে এলআর গ্লোবাল icon পদ্মা ব্যাংকের নিয়ন্ত্রণ নিল কেন্দ্রীয় ব্যাংক icon শ্রমিক বিক্ষোভে উত্তাল গাজীপুর, ছুটি ৭০ কারখানা icon লেনদেনের শীর্ষে একমি পেস্টিসাইটস icon সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় বেড়েছে লেনদেন icon ব্যাংক খাতের দুর্বলতা কাটাতে চার বছরের সংস্কার পরিকল্পনা icon ওয়াটা কেমিক্যালসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon ৯ কোম্পানির বুধবার লেনদেন বন্ধ icon ৫ কোম্পানির বুধবার লেনদেন চালু icon ৪ মাসে প্রাণিজ পণ্য রপ্তানিতে আয় ৩০৯ কোটি টাকা icon এশিয়াটিক ল্যাবরেটরিজের বোনাসে সম্মতি দেয়নি বিএসইসি icon ২৮৫ কোটি টাকার প্রেফারেন্স শেয়ার ইস্যু করবে সিঙ্গার icon সূচকের উত্থানে দুই ঘণ্টায় লেনদেন ৫০২ কোটি টাকার icon অভিনেতা সোহেল খান আর নেই icon ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান শেখ হাসিনা: রয়টার্স icon ফের বাড়ল স্বর্ণের দাম icon ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন icon আজ স্বর্ণদ্বীপ যাচ্ছেন প্রধানমন্ত্রী icon ২২ দিনে এলো ২৯ হাজার কোটি টাকার প্রবাসী আয় icon ব্যাংক পর্ষদে থাকতে পারবেন না কর্মরত সচিবরা icon নগদ প্রশাসকের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা icon অগ্রণী ব্যাংকের নতুন এমডি নূর মোহাম্মদ icon বস্তি ও উপকূলীয় সুরক্ষায় বিশ্বব্যাংকের বড় উদ্যোগ
down of head

শেয়ার কিনেছে বিএসআরএম স্টিলসের করপোরেট পরিচালক

পূর্ব ঘোষণা অনুযায়ী শেয়ার কেনা সম্পন্ন করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি বিএসআরএম স্টিলস লিমিটেডের অন্যতম করপোরেট পরিচালক এইচ আকবার আলী অ্যান্ড কোম্পানি লিমিটেড। বিদ্যমান বাজারদরে দুই এক্সচেঞ্জের মূল মার্কেটের মাধ্যমে মোট সাড়ে ১০ লাখ শেয়ার কিনেছে প্রতিষ্ঠানটি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

এর আগে দুই দফায় শেয়ার কেনার ঘোষণা দেয় প্রতিষ্ঠানটি। এর মধ্যে সিএসইর মূল মার্কেটের মাধ্যমে ৩ লাখ শেয়ার কিনেছে তারা। বাকি সাড়ে ৭ লাখ শেয়ার ডিএসইর মাধ্যমে বিদ্যমান বাজারদরে কেনা সম্পন্ন করেছে বিএসআরএম স্টিলসের অন্যতম এ করপোরেট পরিচালক।

কোম্পানিটির মোট শেয়ার সংখ্যা ৩৭ কোটি ৫৯ লাখ ৫২ হাজার ৫০০। এর মধ্যে ৭০ দশমিক ৫৭ শতাংশ উদ্যোক্তা-পরিচালক, ১৬ দশমিক ৮৭ শতাংশ প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী, দশমিক ৩৯ শতাংশ বিদেশী ও বাকি ১২ দশমিক ১৭ শতাংশ শেয়ার সাধারণ বিনিয়োগকারীদের হাতে রয়েছে।

সম্পর্কিত খবর